Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবেশবান্ধব তথ্য সরবরাহ সুবিধা আনল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 October 2021
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীদের জন্য পরিবেশবান্ধব তথ্যসেবা সুবিধা নিয়ে এল গুগল। গুগলের সার্চ অপশনে এখন থেকে এ সেবা পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় আরো টেকসই সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন। পরিবেশগত টেকসই লক্ষ্যমাত্রা পূরণে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটির পদক্ষেপগুলোর অন্যতম পদক্ষেপ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। খবর দ্য ন্যাশনাল নিউজ ডটকম।

এক ব্লগ পোস্টে গুগল জানায়, জলবায়ু পরিবর্তন এখন আর কোনো দূরবর্তী হুমকি নয়। এটি এখন আমাদের স্থানীয় ও ব্যক্তিগত হুমকিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে দাবানল, বন্যা ও অন্যান্য প্রতিকূল আবহাওয়া ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যতে পৃথিবীতে আমাদের একত্রে বসবাসের পরিবেশকে হুমকির মুখে ফেলছে। গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এমনটা জানান। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের এমন হুমকি মোকাবেলায় আমাদের জরুরি ও অর্থবহ সমাধান প্রয়োজন।

গুগলের দাবি অনুসারে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে তারা প্রথম কার্বন নিরপেক্ষ কোম্পানি হিসেবে নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ২০১৭ সাল নাগাদ তারা তাদের ব্যবহূত জ্বালানির শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে সংগ্রহ করে থাকে। পাশাপাশি ২০৩০ সাল থেকে তারা দিনের পুরোটা সময় কার্বনমুক্ত জ্বালানি ব্যবহার করার প্রতিশ্রুতিও দিয়েছে।

বর্তমানে পরিবেশবান্ধব পণ্যগুলো মূলধারায় যুক্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় এবং এর অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে মানুষ আরো সচেতন হচ্ছে।

গুগলের সর্বশেষ আপডেট অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজেদের ফ্লাইট সার্ভিস-সংক্রান্ত পরিষেবায় কার্বন নিঃসরণজনিত সব তথ্য প্রকাশ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের প্রতি সিটের বিপরীতে কার্বন নিঃসরণের পরিমাণ ও অন্যান্য কার্বনবান্ধব বিকল্পগুলো সহজেই খুঁজে পেতে সাহায্য করা হবে। পরিবেশগত স্থায়িত্ব নিয়ে পদক্ষেপস্বরূপ হোটেলগুলো দ্বারা বর্জ্য হ্রাসে পানি সংরক্ষণের তথ্য, পরিবেশ বেঞ্চমার্ক সাইট গ্রিন কি অথবা আর্থচেকের দ্বারা সার্টিফিকেশনের তথ্য প্রদর্শন করা হবে। এর ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দ বাছাই করতে আরো সুবিধা উপভোগ করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

কুইজ খেলে বিকাশে ৫০০ টাকা জেতার সুযোগ

আইসিটি-তে বাজেট বরাদ্দ ৪৮৯ কোটি, টেলিযোগাযোগে কমেছে ২৬৬ কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

আইসিটি-তে বাজেট বরাদ্দ ৪৮৯ কোটি, টেলিযোগাযোগে কমেছে ২৬৬ কোটি টাকা

বিশ্বের প্রথম হেডফোন তৈরি হয়েছিল রান্নাঘরে!
নির্বাচিত

বিশ্বের প্রথম হেডফোন তৈরি হয়েছিল রান্নাঘরে!

‘ডিজিটাল বাংলাদেশের চাকা সচল রাখতে কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীরা’
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল বাংলাদেশের চাকা সচল রাখতে কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীরা’

ডাটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে

১৩ হাইটেক পার্কে সি‌নেপ্লেক্স নির্মাণ করা হবে : পলক
নির্বাচিত

১৩ হাইটেক পার্কে সি‌নেপ্লেক্স নির্মাণ করা হবে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন,...

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2021

পরিবেশবান্ধব তথ্য সরবরাহ সুবিধা আনল গুগল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix