Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়ে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করবে ‘শী পাওয়ার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিখাতে ২০২০ সালের মধ্যে দেশের ২১টি জেলায় সাড়ে ১০ হাজারের বেশি নারী উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজশাহী বরেন্দ্র কলেজে আইসিটি বিভাগের অধীনে চলমান ‘শী পাওয়ার’ প্রকল্পের প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন শেষে সময় সংবাদকে এ কথা বলেন তিনি।

সরকারের আইসিটি বিভাগের ‘শী পাওয়ার’ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ফ্রিল্যান্সিং, হার্ডওয়্যার ও বিপিওখাতে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ থাকছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসময়, প্রকল্প সংশ্লিষ্টরা ছাড়াও কলেজের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তা ও ‘শী পাওয়ার’ প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে মাত্র ১৬ ভাগ নারী তথ্যপ্রযুক্তিখাত সম্পৃক্ত রয়েছে। এ খাতে নারী ও পুরুষের অংশগ্রহণ সমান করার লক্ষ্যেই ‘শী পাওয়ার’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‍আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার আমাদের সাফল্যের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। মাত্র ৮/৯ বছরে এই সেন্টারগুলো দিয়ে সাত হাজারের বেশি নারী উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছি। এই সফলতা থেকেই আমাদের ‘শী পাওয়ার’ প্রকল্প হাতে নেয়া।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নারীদের অর্থনৈতিক সক্ষমতা তৈরি ও কর্মসংস্থান তৈরি করার জন্যই শী পাওয়ার নামে প্রকল্পটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় দেশের ২১টি বৃহত্তর জেলায় ১০ হাজার ৫শ’ জন নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ৯ মাসব্যাপি প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশাবাদী, ২০২০ সালের মধ্যে দেশের ২১টি জেলায় প্রযুক্তিখাতে সাড়ে ১০ হাজারের বেশি নারী উদ্যোক্তা তৈরি করতে পারবো। যারা শুধু নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থাই করবে না, তারা চাকরির নতুন সম্ভাবনাও তৈরি করবে।’

‘শী পাওয়ার’ প্রকল্পের আওতায় ২১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ সেন্টার চালু থাকবে। যেখানে তিনটি ক্যাটাগরিতে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন নারী উদ্যোক্তারা। এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রথমত, আমাদের লক্ষ্য ফ্রিলান্সিংদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা। যাতে তারা আরো কয়েকজনকে নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। এতে জেলা-উপজেলা কিংবা বিভাগীয় পর্যায় থেকে অনলাইন মার্কেটিং ও আউটসোসিং করতে পারবে।

দ্বিতীয় ক্যাটাগরির বিষয়ে পলক বলেন, সময়ের প্রয়োজনে বাংলাদেশে হার্ডওয়্যার শিল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। মোবাইল ও কম্পিউটারের মতো কোটি কোটি ডিজিটাল ডিভাইস ব্যবহৃত হচ্ছে। সেটি মেরামতের জন্য যে বিশাল ক্ষেত্র রয়েছে সেটি লক্ষ্য রেখে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে ‘শী পাওয়ার’ প্রজেক্ট।

তৃতীয় ক্যাটাগরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের বিজনেস প্রসেসিং আউটসোর্সিং-বিপিও খাতে কল সেন্টার, ডেটা এন্ট্রি ও ভয়েস সেন্টারে দিনদিন কাজের সুযোগ বাড়ছে। তাই নারীদের এ কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা করবে ‘শী পাওয়ার’ প্রকল্প।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিমিয় সভায় যোগ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সরকারি উদ্যোগে ২০১৪ সালে জেলা শহর পর্যন্ত অপটিক্যাল ক্যাবল সংযোগের আওতায় আনা হয়েছিলো। ২০১৫ সালে সেটি উপজেলা পর্যন্ত নেয়া হয়। এখন ইউনিয়ন পর্যন্ত নেয়া হচ্ছে। আগামী ২০২১ সালে দেশের প্রতিটি এলাকা ব্রডব্রান্ড হাইস্পিড ইন্টারনেটের আওতায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ সুযোগ নিশ্চিত হলে, মানুষ গ্রামে বসেই ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা গ্রহণ করতে পারবে। ফলে গ্রামীণ জনপদে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ডিজিটাল বৈষম্য রোধ সম্ভব হবে।’

Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার
নির্বাচিত

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

দাম কমিয়ে ফিরে এলো গ্যালাক্সি জে টু কোর
নির্বাচিত

দাম কমিয়ে ফিরে এলো গ্যালাক্সি জে টু কোর

স্মার্টফোনে সময় নষ্ট? নিয়ন্ত্রণ যেভাবে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে সময় নষ্ট? নিয়ন্ত্রণ যেভাবে

আইএসপিএবি‘র বিশেষ সাধারণ সভায় ব্যাপক হট্টগোল, বিশৃঙ্খলা
নির্বাচিত

আইএসপিএবি‘র বিশেষ সাধারণ সভায় ব্যাপক হট্টগোল, বিশৃঙ্খলা

অনলাইন বিজনেস প্লাটফর্ম ‘ইয়েসবিডি ফ্যামিলি ডে’ পালন
প্রযুক্তি সংবাদ

অনলাইন বিজনেস প্লাটফর্ম ‘ইয়েসবিডি ফ্যামিলি ডে’ পালন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix