Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বাণিজ্যকে টেকসই করতে পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 November 2021
করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাণিজ্যকে টেকসই করার জন্য পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন সামনের দিনের বাণিজ্য হবে ডিজিটাল বাণিজ্য। করোনাকালে শাকসবজী থেকে কোরবানির গরু কেনা- বেচা ডিজিটাল পদ্ধতিতেই হয়েছে। করোনা পরবর্তী জীবনধারাতেও আমাদের বাণিজ্য ডিজিটাল হতেই থাকবে। এই পরিস্থিতি বিবেচনায় যারা ডিজিটাল বাণিজ্যে আছে তাদের প্রশিক্ষণ প্রদানে ই-ক্যাবকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। সেই লক্ষ্যে মন্ত্রী ই-ক্যাবকে সরকারি সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আজ সোমবার রাতে ঢাকায় ই-ক্যাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ই-ক্যাব আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে নেতিবাচক কিছু দৃষ্টান্ত খুবই অপ্রত্যাশিত এবং দু:খজনক উল্লেখ করে বলেন, যখন কোন প্রযুক্তি আসে তখন প্রতারণায় কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু প্রতারণা করে বেশি দূর এগুনো যায় না। যারা দুর্নীতি করছে তারা টিকতে পারবে না।

হাতে গণা কয়েক জন প্রতারকের জন্য এই সম্ভাবনাময় ক্ষেত্রটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে প্রণীত সরকারি নীতমালা অনুসরণে ই-ক্যাব সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্রীয় মনিটরিং সেল ও কমপ্লেন সেলের কার্যক্রম জোরদার করে সামনে এগিয়ে যেতে হবে।

এই বিষয়ে ই-ক্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ই-ক্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা মোস্তাফা জব্বার।

প্রযুক্তি বিষয় ট্রেডবডি বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বেসিস-এর সাবেক সভাপতি মোস্তাফা জব্বার ই-ক্যাব প্রতিষ্ঠায় সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং অধ্যাপক ড. জামিলুর রেজার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পথবেয়ে প্রচলিত বাণিজ্যকে ডিজিটাল বাণিজ্যে রূপান্তরের যে যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিতে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।

২০২১ সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, ফাইভ-জি প্রযুক্তি চালু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণ এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিসেম্বরেই আমরা পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করতে যাচ্ছি। তৃতীয় সাবমেরিন সংযোগ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ উৎক্ষেপণ বাস্তবায়ন কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমি কায়সার ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ই-ক্যাবের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ই-ক্যাব সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল
প্রযুক্তি বাজার

আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল

রিয়েলমির সাব-ব্র্যান্ড ‘ডিজো’
নির্বাচিত

রিয়েলমির সাব-ব্র্যান্ড ‘ডিজো’

ব্রাউজার নয়, অ্যাড ব্লকার ব্যবহারে বাধা দিচ্ছে ইউটিউব
নির্বাচিত

ব্রাউজার নয়, অ্যাড ব্লকার ব্যবহারে বাধা দিচ্ছে ইউটিউব

মটোরোলো মটো জি১০০: সত্যিই আগুন
নির্বাচিত

মটোরোলো মটো জি১০০: সত্যিই আগুন

চীন থেকে সরছে স্যামসাং
নির্বাচিত

চীন থেকে সরছে স্যামসাং

৫ টাকায় আনলিমিটেড ইন্টারনেট
টেলিকম

৫ টাকায় আনলিমিটেড ইন্টারনেট

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 November 2021

ডিজিটাল বাণিজ্যকে টেকসই করতে পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV