Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

’বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
’বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’
Share on FacebookShare on Twitter

“বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স এবং কম্পিউটার পণ্যের গুরুত্বপূর্ণ বাজার। বিদেশি পণ্যের চেয়ে ক্রেতারা দেশে উৎপাদিত পণ্যে বেশি আস্থা রাখছেন। পাশাপাশি বিশ্বজুড়ে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স এবং কম্পিউটার পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। এখন ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আমাদের বিশ্বাস খুব শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন।”

’ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০২১’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) প্রকৌশলী মোঃ লিয়াকত আলী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ থেকে ১৪ই নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনের আয়োজক ছিলো বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি দেশি-বিদেশি আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞগণ অংশ নেন।

কংগ্রেসে ‘বাংলাদেশ গোয়িং গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্যানেল বক্তা ছিলেন প্রকৌশলী মোঃ লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। এতে টেকসই ডিজিটাল পার্টনারশিপ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, বাংলাদেশে বিনিয়োগের সুবিধা, আইটি খাতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, বৈশ্বিক বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সুযোগ এবং চতুর্থ শিল্প বিপ্লব-এর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আইটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি হিসেবে ওয়ালটন ডিজি-টেকের ডিএমডি প্রকৌশলী মোঃ লিয়াকত আলী দেশে ইলেকট্রনিক্স এবং আইটি পণ্য উৎপাদনে ব্যাপক সম্ভাবনা এবং এই খাতে ওয়ালটনের সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে দেশেই ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার এক্সেসরিজ এবং প্রিন্টেট সার্কিট বোর্ড উৎপাদন, বাজারজাত ও রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে ওয়ালটন। চতুর্থ শিল্পবিপ্লবকে কেন্দ্রে রেখে ওয়ালটন কাজ করে যাচ্ছে।

দেশে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনায় নিজস্ব উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগগুলোর সঙ্গে ওয়ালটন নিবিড়ভাবে কাজ করছে।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরিফ, সাউথটেক লিমিটেডের সেলস ডিরেক্টর সাইয়েদা ওয়েদাদ কাদের এবং উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ।
উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি ২০২১ (WCIT 2021)’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনের প্লাটিনাম স্পন্সর ছিলো ওয়ালটন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ থ্রাস্টার আবার সচল, ভয়েজার–১–এর ‘অলৌকিক মুহূর্ত’
প্রযুক্তি সংবাদ

বন্ধ থ্রাস্টার আবার সচল, ভয়েজার–১–এর ‘অলৌকিক মুহূর্ত’

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস
প্রযুক্তি বাজার

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস

বাজারে আসার আগেই আলোচনায় শাওমি রেডমি কে৬০
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার আগেই আলোচনায় শাওমি রেডমি কে৬০

প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম
নির্বাচিত

প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম

মানুষের চোখের চেয়েও ভালো ক্যামেরা আনছে স্যামসাং!
নির্বাচিত

মানুষের চোখের চেয়েও ভালো ক্যামেরা আনছে স্যামসাং!

‘লো-এন্ড’ ডিভাইসের জন্য গুগলের নতুন ক্যামেরা অ্যাপ
প্রযুক্তি সংবাদ

‘লো-এন্ড’ ডিভাইসের জন্য গুগলের নতুন ক্যামেরা অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিবিধ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix