Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাল্টিপ্লান সেন্টারে বিজয়ের মাস জুড়ে কম্পিউটার মেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 November 2021
মাল্টিপ্লান সেন্টারে বিজয়ের মাস জুড়ে কম্পিউটার মেলা
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১ ডিসেম্বর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) শুরু হতে যাচ্ছে বিজয় উৎসব-২০২১। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় উৎসব আয়োজন উপলক্ষে আজ কম্পিউটার সিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও বিজয় উৎসব-২০২১ এর আহ্বায়ক তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ এস. এম. আনোয়ার আয়ুব, প্রচার সম্পাদক মীর রফিকুল ইসলাম (বিল্লু), আইটি সম্পাদক মো. রাশেদ আলী ভূইয়াসহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতোমধ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার সিটি সেন্টার পরিচিতি লাভ করেছে। প্রথম থেকে দশম তলা পর্যন্ত বিশাল জায়গাজুড়ে এ মার্কেটের ৭৫০টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল প্রদর্শন করবে।

প্রযুক্তি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের পণ্যের বিপণন ও প্রদর্শনী করবে এই বিজয় উৎসবে। বিজয় উৎসবে থাকবে পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, বিভিন্ন অফার, উপহার সামগ্রীসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন। থাকবে মুজিব শতবর্ষের আলোচনা সভা, সেমিনার, ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন, বিজয় উৎসব উপলক্ষে ফ্রি সার্ভিসিং, চিত্রাংকন প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে থাকছে র‌্যালি এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন। কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান বলেন, বিজয় উৎসব হবে জাঁকজমকপূর্ণ। শপিং মলজুড়ে এ উপলক্ষে থাকবে বড় পরিসরে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তির প্রদর্শনী। সেই সঙ্গে থাকবে বিশেষ মূল্যছাড় ও উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসেই এ আয়োজন। নির্বিঘ্নে ও নিরাপদ একটি উৎসব নিশ্চিত করতে সর্বোচ্চ আমরা নিরাপত্তাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সর্বস্তরের মানুষের মাঝে ও ঘরে ঘরে তথ্য-প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়তে এই আয়োজন করা হয়েছে।

দেশের শীর্ষ স্থানীয় আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত, এখন অপেক্ষা আপনাদের। বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১ ডিসেম্বর ২০২১, বেলা ১১টায়। এই উৎসব উপভোগ করতে মাল্টিপ্ল্যান সেন্টারে বিনামূল্যে প্রবেশ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো
প্রযুক্তি সংবাদ

নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

৫জি সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

৫জি সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত রিয়েলমি

আর আসবে না আইম্যাক প্রো
প্রযুক্তি সংবাদ

আর আসবে না আইম্যাক প্রো

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে
প্রযুক্তি সংবাদ

‘রেল সেবা’ অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে

অনলাইনে ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বন্ধ হয়ে গেছে অনলাইনে ব্যাংক হিসাব খোলা

নতুন রঙে আসছে অপো এফ১৫
প্রযুক্তি সংবাদ

নতুন রঙে আসছে অপো এফ১৫

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2021

মাল্টিপ্লান সেন্টারে বিজয়ের মাস জুড়ে কম্পিউটার মেলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix