Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 November 2021
ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
Share on FacebookShare on Twitter

অনেকেই আছেন যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন। মোবাইলে সারাক্ষণ লগইন থাকার কারণে খুব একটা গুরুত্বও দিচ্ছেন না। খুব সহজেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত থাকা ইমেইল বা ফোন নাম্বার ব্যবহার করে ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

তবে ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত ফোন নাম্বার বা ইমেইল হারিয়ে ফেললে সহজে এই কাজ করতে পারবেন না। ধরুন, আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন। অপরদিকে আপনার অ্যাকাউন্টে যুক্ত ইমেইল এড্রেস এবং ফোন নম্বরেও আপনার এক্সেস নেই। এমন পরিস্থিতি থেকে ব্যবহারকারীদের বাঁচাতে ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে ফেসবুকে রয়েছে “ট্রাস্টেড কনটাক্ট” ফিচার।

জেনে নিন কীভাবে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করবেন-

কম্পিউটার থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করার নিয়ম:
> যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করে একাউন্টে লগইন করুন।
> ডানদিকের টপ কর্নারে থাকা ড্রপ ডাউন মেন্যু থেকে Settings & Privacy এ ক্লিক করুন।
> এরপর Settings এ ক্লিক করুন।
> Security & Login এ ক্লিক করুন
> Setting Up Extra Security এর নিচে থাকা “Choose 3 to 5 friends to contact if you get locked out” এর পাশে থাকা Edit বাটনে ক্লিক করুন।
> এবার এখান থেকে Facebook Trusted Contacts কীভাবে কাজ করে সে সম্পর্কে একটি পপ আপ দেখতে পাবেন, সেটি পড়ে “Choose Trusted Contacts” এ ক্লিক করুন।
> এরপর কাংখিত ট্রাস্টেড কনটাক্ট (অর্থাৎ আপনার বিশ্বস্ত মানুষদের ফেসবুক একাউন্ট) নির্বাচন করে Confirm এ ক্লিক করুন।
> একই পেজে ফেরত এসে Edit এ ক্লিক করে যেকোনো ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে পারবেন।

মোবাইল থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করার নিয়ম:
> ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
> এরপর Settings & Privacy তে ট্যাপ করে Settings এ ট্যাপ করুন
> Security and Login এ ট্যাপ করুন
> নিচে স্ক্রল করে “Choose 3 to 5 friends to contact if you get locked out” এ ট্যাপ করুন
> ট্রাস্টেড কনটাক্ট এড করে Confirm করুন
> একই পেজ থেকে ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে পারবেন
> উল্লেখ্য যে ট্রাস্টেড কনটাক্ট হিসেবে যাদের এড করবেন, অবশ্যই তারা আপনার কাছের ও বিশ্বাসযোগ্য কিনা তা অবশ্যই যাচাই করুন।

যেভাবে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করবেন-
ফেসবুক পাসওয়ার্ড এর পাশাপাশি অ্যাকাউন্টে যুক্ত থাকা মোবাইল নাম্বার ও ইমেইল এর এক্সেস হারিয়ে ফেললে একমাত্র সেই ক্ষেত্রেই ট্রাস্টেড কনটাক্ট কাজে আসবে। অ্যাকাউন্টে যুক্ত থাকা মোবাইল নাম্বার ও ইমেইল এর এক্সেস হারিয়ে ফেললে ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করার নিয়ম:

> যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন।
> লগইন ফর্মের নিচে থাকা Forgotten Account এ ক্লিক করুন।
> এরপর আপনার একাউন্টের সম্পূর্ণ নাম বা ইউজারনেম প্রদান করে Search এ ক্লিক করুন।
> ফেসবুক একাউন্টের নাম প্রদান করলে সেক্ষেত্রে একই নামের সকল ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল প্রদর্শিত হবে। প্রোফাইল পিকচার দেখে আপনার ফেসবুক একাউন্টের পাশে থাকা This is my account লেখায় ক্লিক করুন।
> পরবর্তী ধাপে আপনাকে ইমেইল বা ফোন নাম্বার দ্বারা পাসওয়ার্ড রিসেট করতে বলা হলে No longer have access to these? এ ক্লিক করুন
> এরপর একটি ফোন নাম্বার বা ইমেইল প্রদান করুন, যাতে ফেসবুক আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে ও Continue চাপুন
Reveal My Trusted Contacts এ ক্লিক করুন
> একজন ট্রাস্টেড কনটাক্ট এর ফেসবুক নাম লিখে Confirm চাপুন। আপনি উক্ত নাম সঠিকভাবে লিখে থাকলে সম্পূর্ণ ট্রাস্টেড কনটাক্ট এর তালিকা ও রিকভারি কোড এর লিংক দেখানো হবে। এর নিচেই কোডগুলো প্রবেশ করানোর বক্স থাকবে
> এরপর আপনার ট্রাস্টেড কনটাক্টদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকজনকে রিকভারি লিংক পাঠান।
> বন্ধুরা লিংকে প্রবেশ করে কোড সংগ্রহ করে আপনাকে পাঠাতে বলুন ও নির্ধারিত বক্সে উক্ত কোড প্রদান করে কন্টিনিউ চাপুন
উল্লেখিত নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের এক্সেস পেয়ে যাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্দান্ত ডিসপ্লে ও সুপার-ফাস্ট চার্জিং সহ আসছে অপো ফাইন্ড এক্স২
নির্বাচিত

দুর্দান্ত ডিসপ্লে ও সুপার-ফাস্ট চার্জিং সহ আসছে অপো ফাইন্ড এক্স২

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল
প্রযুক্তি সংবাদ

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা
প্রযুক্তি সংবাদ

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা

বাংলাদেশের পতাকার নকশায় অন্তর্বাস বিক্রি হচ্ছে অ্যামাজনে!
নির্বাচিত

বাংলাদেশের পতাকার নকশায় অন্তর্বাস বিক্রি হচ্ছে অ্যামাজনে!

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

হারাবে না ইয়ারবাড, থাকছে বিশেষ ব্যবস্থা
নির্বাচিত

হারাবে না ইয়ারবাড, থাকছে বিশেষ ব্যবস্থা

Load More

ট্রেন্ডিং টপিক

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2021

ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix