Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট হোম ডিভাইসে ঝুঁকছে প্রযুক্তি জায়ান্টরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 December 2021
Share on FacebookShare on Twitter

ঘরের আলো জ্বালানো থেকে শুরু করে দরজা তালা দেয়ার ক্ষেত্রে বাসাবাড়ি ও শোবার ঘরে ঢুকেছে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস। করোনাকালে বাসা থেকে কাজ বৃদ্ধিতে ওয়ার্ক ফ্রম হোম টুলস হিসেবেও জায়গা করে নিচ্ছে তারা। বাজারের চাহিদার দিকে তাকিয়ে অ্যামাজন, মেটা ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা ঝুঁকছে বিভিন্ন স্মার্ট হোম অ্যাপ্লিকেশন তৈরিতে। খবর ওয়াশিংটন পোস্ট।

পারিবারিক ও কর্মজীবনের মধ্যে ফারাক ঘুচিয়ে দিয়েছে করোনা মহামারী। ঘরে থেকে বা অফিসের বাইরে থেকে কাজ আগে যেখানে ছিল অল্প কতকের, সেখানে কভিডকালে প্রায় প্রত্যেকেই তাতে অভ্যস্ত হয়ে উঠেছে। এতে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইসের ওপর নির্ভরশীলতা আরো বেড়েছে। এখন হয়তো কোনো জরুরি ভার্চুয়াল মিটিং কিংবা ব্যস্ত শিডিউল ঠিক রাখার জন্য অনেকে নির্ভর করছে অ্যালেক্সা কিংবা গুগল অ্যাসিস্ট্যান্টের ওপর। বিভিন্ন প্রযুক্তি যেমন মানুষকে কিছুটা আয়েস দিচ্ছে তেমনি বাড়িয়ে দিচ্ছে উদ্বেগও। স্মার্ট হোম ডিভাইসগুলো হয়তো অনেকের উৎপাদনশীলতা বাড়িয়ে দিয়েছে, কায়িক পরিশ্রম কমিয়ে দিয়েছে, কিন্তু তাতে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা হুমকিতে পড়ারও ঝুঁকি রয়েছে, যা ব্যক্তির সঙ্গে সঙ্গে বিপদে ফেলতে পারে কোম্পানি বা প্রতিষ্ঠানকেও। এজন্য বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার আহ্বান রাখেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অ্যামাজন ইকো স্পিকার, গুগল নেস্ট, থার্মোস্টেট, স্মার্ট স্মোক অ্যালার্ম থেকে শুরু করে স্মার্ট ডোরবেল এখন মূলধারার প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যেসব বাড়িতে ওয়াই-ফাই সংযোগ রয়েছে তার ৭৭ শতাংশে অন্তত একটি করে স্মার্ট হোম ডিভাইস রয়েছে। এখন কাজের প্রয়োজনেও এ স্মার্ট হোম ডিভাইসগুলো ব্যবহার করছেন ভোক্তারা। আইডিসির জরিপে অংশ নেয়া ১ হাজার ৭০০ জনের মধ্যে প্রায় ৫০ শতাংশই বলছে, তারা কাজের প্রয়োজনে নিজস্ব স্মার্ট হোম ডিভাইস ব্যবহার করতে ইচ্ছুক।

স্মার্ট হোম ডিভাইসের বাজার দ্রুত সম্প্রসারণ হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী স্মার্ট স্পিকারের চাহিদা বেড়েছে। আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে তা সহজেই অনুমেয়। সম্প্রতি প্রকাশিত কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০-২৫ সালের মধ্যে স্মার্ট স্পিকার বাজার প্রতি বছর গড়ে ২১ শতাংশ সম্প্রসারিত হবে।

স্মার্ট হোম ডিভাইসের ঝুঁকির দিক নিয়ে চেক পয়েন্ট সফটওয়্যারের হেড অব ইঞ্জিনিয়ারিং মার্ক অস্ট্রোভস্কি জানান, শিগগিরই হয়তো এক ব্যক্তির সঙ্গে ১০টি ডিভাইস সংযুক্ত পাব। চার সদস্যের পরিবারে এ সংখ্যা ৪০টি ছাড়াবে, যা হ্যাকারদের কাছে খুব লোভনীয় হবে বলে মনে করেন সাইবার নিরাপত্তা কোম্পানির এ শীর্ষ কর্তা।

কিন্তু অনেক ঝুঁকি সত্ত্বেও বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ খাতে বড় আকারের বিনিয়োগ করছে। অধিক গ্যাজেট নির্ভরতার সঙ্গে অধিক ঝুঁকিও আসে বলে শঙ্কার কথা জানান নিরাপত্তা বিশ্লেষকরা। ব্যক্তিগত ও পেশাগত তথ্য গুলিয়ে ফেলা এবং বিভিন্ন ডিভাইসে সংরক্ষণ করার ক্ষেত্রে ভোক্তাদের সতর্ক থাকতে বলেন তারা। বিভিন্ন ডিভাইস নির্ভরতায় হয়তো কোম্পানির সংবেদনশীল অনেক তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। তা ঠেকাতে কোনো ডিভাইসের প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে ওয়াকিবহাল হওয়ার পাশাপাশি তার নিয়মিত আপডেট দিয়ে যেতে হবে। যে স্মার্টফোন নির্দিষ্ট সময় পর পর আপডেট নেয় না সেগুলো যেমন নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, স্মার্ট হোম ডিভাইসের জন্যও তা সত্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি
প্রযুক্তি সংবাদ

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি
নির্বাচিত

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব

গুগল অনুসন্ধানে আসছে বিইআরটি
প্রযুক্তি সংবাদ

তুরস্কে বন্ধ হতে পারে গুগলের সেবা

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: পলক
টেলিকম

ইন্টারনেট টোটাল শাটডাউনের নির্দেশ

শাওমি আনলো সবচেয়ে কমদামি ফাইভজি ফোন
নির্বাচিত

শাওমি আনলো সবচেয়ে কমদামি ফাইভজি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2021

স্মার্ট হোম ডিভাইসে ঝুঁকছে প্রযুক্তি জায়ান্টরা

Techzoom.TV |
TechzoomTV