Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“অর্থনৈতিক উন্নয়নে দেশীয় পণ্যে অগ্রাধিকার দেয়া উচিত”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
“অর্থনৈতিক উন্নয়নে দেশীয় পণ্যে অগ্রাধিকার দেয়া উচিত”
Share on FacebookShare on Twitter

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বলেছেন, বাংলাদেশ আর্মি এবং ওয়ালটনের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে। আমরা দেশের সুরক্ষায় নিয়োজিত আছি। ওয়ালটন দেশের অর্থনৈতিক উন্নয়নে নিয়োজিত আছে। তাদের দক্ষতা আছে। আমদানি বিকল্প পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের টাকা দেশেই রাখছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অগ্রাধিকার দেয়া প্রয়োজন। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সব পর্যায়ে সেটা নিশ্চিত করা দরকার।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে ইবনে ফজল সায়েখুজ্জামান এসব কথা বলেন। তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৭৬ জন প্রকৌশলী ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শন করেন। উদ্দেশ্য ছিলো বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে এ শিল্পের অগ্রগতি পর্যবেক্ষণ।

এমইএস প্রতিনিধিদলের কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম।

সকালে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক কর্নেল (অবঃ) শাহাদাত আলম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, তানভীর রহমান, ইউসুফ আলী, সোহেল রানা ও ইয়াসির আল ইমরান, নির্বাহী পরিচালক রাকিব উদ্দীন, তানভীর আঞ্জুম, মহসিন আলী মোল্লা, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

পরিদর্শন শেষে মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বলেন, ওয়ালটনে এসে অত্যন্ত চমৎকৃত হয়েছি। তাদের একটি ভিশন আছে। মানবিক মূল্যবোধ ও দূরদর্শীতা রয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি অনেক উন্নত। আমার মনে হচ্ছে তিন বছর আগেই যদি ওয়ালটন কারখানায় আসতে পারতাম, তবে অনেক ভালো হতো। এমইএসে নতুন যে প্রকৌশলীরা যোগ দেবেন, চেষ্টা করবো তাদের ওয়ালটন কারখানা পরিদর্শনে পাঠাতে।

ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (গবেষণা ও উদ্ভাবন) কার্যক্রমের প্রশংসা করে তিনি আরো বলেন, আপনারা দেশের সুসন্তান। দেশকে গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করছেন। ওয়ালটন কারখানা একটি কমপ্লিট প্যাকেজ। ওয়ালটনের সামগ্রিক প্রবৃদ্ধি অত্যন্ত যৌক্তিক। এর কারণ তাদের উন্নত গবেষণা কার্যক্রম। যা সবার অনুসরণ করা উচিত।

এস এম মাহবুবুল আলম বলেন, উচ্চমানের পণ্য উৎপাদনের কারণে দেশ-বিদেশের ক্রেতাদের কাছে আস্থার নাম ওয়ালটন। সম্প্রতি আমরা তুরস্কের সোডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছি। সেখানে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের প্রতি বৈশ্বিক ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। বিশেষ করে ওয়ালটনের অফলাইন ভয়েজ কমান্ড বা কথা বলা এয়ার কন্ডিশনারের মতো যুগান্তকারী উদ্ভাবন তাদের বিস্মিত করেছে।

সরকারি ও প্রাতিষ্ঠানিক ক্রেতাদের ওয়ালটন কারখানা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, চাহিদা অনুযায়ী কাস্টোমাইজ পণ্য তৈরি করে দেয়ার সক্ষমতা ওয়ালটনের আছে। তৈরি পোশাকখাতের মতো ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্পেও বিশ্ববাজারে অন্যতম শীর্ষস্থানে যাওয়ার সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

এস এম মাহবুবল আলম আরো বলেন, সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশীয় পণ্য অগ্রাধিকার পেলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কর্মসংস্থান বাড়বে। বৈশ্বিক বাজার ধরা সহজ হবে। আমরা চাচ্ছি বাংলাদেশের কাউকে যেন বিদেশে শ্রমিক হিসেবে যেতে না হয়। বরং তার থেকেও উন্নত কর্মক্ষেত্র যেন দেশেই তৈরি হয়। বিদেশিদের যেন বাংলাদেশে কাজ করতে আসতে হয়। সেভাবেই আমরা দেশকে গড়ে তুলবো। যখন আমরা দেশের পণ্য ভালোবাসবো, নিজেরা ব্যবহার করবো, তখনই সেটা সহজ হবে।

কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে তারা ওয়ালটনের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ভিআরএফ, লিফট ও এলিভেটর ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পর্শ ছাড়াই হবে কাজ
প্রযুক্তি সংবাদ

স্পর্শ ছাড়াই হবে কাজ

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন

কনটেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য গিগাবাইট ব্রান্ডের ল্যাপটপ নিয়ে এলো স্মার্ট
প্রযুক্তি বাজার

কনটেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য গিগাবাইট ব্রান্ডের ল্যাপটপ নিয়ে এলো স্মার্ট

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে

বঙ্গবন্ধু ডিজিটালাইজেশনের বীজ বপন করে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ডিজিটালাইজেশনের বীজ বপন করে গেছেন: মোস্তাফা জব্বার

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix