Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
Share on FacebookShare on Twitter

সম্প্রতি ২০২০ সালের জন্য নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মজিলা ফাউন্ডেশন। পূর্ববর্তী বছরের তুলনায় এ প্রতিবেদনে মজিলার আর্থিক উন্নতির চিত্র ফুটে ওঠে। প্রথমবারের মতো এবারের বার্ষিক প্রতিবেদনে সর্বশেষ তথ্যও প্রকাশ করেছে মজিলা। সম্প্রতি বেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে মজিলা। বড় আকারের কর্মী ছাঁটাইসহ নিজেদের লাভজনক অংশ মজিলা করপোরেশনের পুনর্গঠন করেছে কোম্পানিটি। তবে আশার কথা হলো, ২০২১-এ তাদের আয় ৫০ কোটি ডলার ছাড়াতে যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

প্রযুক্তিগত উন্নয়ন সত্ত্বেও কোম্পানিটির ফ্ল্যাগশিপ ব্রাউজার ফায়ারফক্স বাজারে বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। বর্তমানে ক্রেমিয়ামভিত্তিক ব্রাউজারের আধিপত্যের দরুন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ফায়ারফক্স। ২০২০ সালে সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন রাজস্ব ও সার্চ পার্টনারশিপের আওতায় মজিলা করপোরেশনের আয়ের পরিমাণ ছিল ৪৬ লাখ ৬০ কোটি ডলার। সার্চ পার্টনারশিপের দ্বারা আয়ের অধিকাংশই এসেছে গুগলের সঙ্গে সার্চ ডিলের আওতায়। ২০১৯ সালে এসব খাতে মজিলা করপোরেশনের আয়ের পরিমাণ ছিল ৪৬ লাখ ৫০ কোটি ডলার।

২০২১ সালে কোম্পানিটি নিজেদের প্রাক্কলিত আয়ের পরিমাণ নির্ধারণ করেছে ৫০ কোটি ডলারের বেশি। একই সময়ে মজিলার নতুন পণ্যগুলো ধীরে ধীরে আয়ের জোগান দিতে শুরু করেছে। মজিলার এসব পণ্যের মধ্যে রয়েছে মজিলা ভিপিএন সার্ভিস, ফায়ারফক্স রিলায় প্রিমিয়াম, পকেট ও অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ।

মজিলার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) অ্যাঞ্জেলা প্লোহম্যান ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এরিক মুহলহাইম জানান, চলতি বছরে মজিলার নতুন পণ্যগুলো থেকে রাজস্ব আয়ের পরিমাণ ১৫০ শতাংশ বৃদ্ধি পাবে। এসব পণ্য থেকে আহরিত রাজস্ব কোম্পানির মোট রাজস্ব আয়ে ১৪ শতাংশ পরিমাণ অবদান রাখবে। এ সময় ২০২০ সালের তুলনায় চলতি বছরে মজিলার ভিপিএন পরিষেবার দ্বারা আয় ৪৫০ শতাংশ বাড়বে বলেও জানান কোম্পানিটির ইভিপি ও সিএফও।

২০২০ সালে মজিলার ৮৬ শতাংশ আয়ে আহরিত হয়েছে গুগলের সঙ্গে করা সার্চ ডিলের মাধ্যমে। ২০১৯ সালে গুগলের সঙ্গে করা করা সার্চ ডিলের আওতায় মজিলার আয়ের পরিমাণ ছিল ৮৮ শতাংশ। তবে সব দিক দিয়েই মজিলা এখনো গুগলের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।

নিজেদের আয় বৃদ্ধিতে সেবায় বৈচিত্র্য মজিলার জন্য ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে সার্চ ডিলের আওতায় রাজস্ব আহরণের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারে কোম্পানিটি, যেটি একই সঙ্গে মজিলার প্রতিদ্বন্দ্বীও। মজিলার সমাগ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না হওয়ায় নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে গুগলের ক্রোম ব্রাউজার। এতে নিজেদের স্বয়ংসম্পূর্ণতার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে মজিলা।

মজিলা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিচেল বেকার বলেন, বিজ্ঞাপন নীতিমালা পরিবর্তন ও ভবিষ্যতে ওয়েবের ব্যবসায়িক কাঠামো একটি ভারসাম্যের মধ্যে আটকে থাকার ফলে আমরা আমাদের আয়ের জন্য নতুন ও দায়িত্বশীল উপায় খুঁজে বের করছি, যা আমাদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের অন্যদের চেয়ে আলাদা করে।

তবে দিনের শেষে নিজেদের আয় বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যবহারকারীদের আরো বেশি হারে মজিলার প্রতি নির্ভরশীল করতে হবে। সেটা ব্রাউজার অথবা মজিলা ভিপিএন ব্যবহারের মাধ্যমে হতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইপিএল নিয়ে প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে!
প্রযুক্তি সংবাদ

আইপিএল নিয়ে প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে!

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

বাজারে আসছে ‘স্মার্ট মাস্ক’, দূষণ রোধের সঙ্গে জানাবে ম্যাপ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ‘স্মার্ট মাস্ক’, দূষণ রোধের সঙ্গে জানাবে ম্যাপ

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের
প্রযুক্তি সংবাদ

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix