Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের ১ম তিনটি প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে এলো রিয়েলমি, জিটি ২ সিরিজে উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
বিশ্বের ১ম তিনটি প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে এলো রিয়েলমি, জিটি ২ সিরিজে উন্মোচন
Share on FacebookShare on Twitter

তরুণ প্রজন্মের চাহিদার শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি রিয়েলমি জিটি টু সিরিজ নিয়ে আয়োজিত এক বিশেষ ইভেন্টে তিনটি প্রযুক্তির উন্মোচন করেছে, যার প্রত্যেকটিই বিশ্বে প্রথম।

রিয়েলমি’র প্রথম এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন জিটি টু সিরিজের এই তিনটি অনন্য প্রযুক্তিগত সংযোজন হল – বায়ো-পলিমার উপাদানে তৈরি ব্যাক কভার, ১৫০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং রিয়েলমি’র ইনোভেশন ফরওয়ার্ড কমিউনিকেশন।

প্রযুক্তি ও নকশার বিষয়ে নিজেদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টাই মূলত রিয়েলমি’র দ্রুত প্রবৃদ্ধির মূল ভিত্তি। রিয়েলমি জিটি টু প্রো মূলত কাগজ দ্বারা অনুপ্রাণিত হ্যান্ডসেট, যেটির নকশার পেছনে পরিমিতিবোধ এবং দীর্ঘস্থায়িত্বের বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। খ্যাতনামা জাপানি ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার তৈরি, ‘পেপার টেক মাস্টার ডিজাইন’ রিয়েলমি জিটি টু প্রো সেটটিকে জৈব-ভিত্তিক উপকরণ দিয়ে ডিজাইন করা বিশ্বের প্রথম স্মার্টফোনে পরিণত করেছে।

সেই সাথে, জিটি টু প্রো এর ব্যাক কভারে একটি বায়ো-পলিমার উপাদান ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ-বান্ধব। এর এসএবিআইসি জৈব-ভিত্তিক উপাদানটি যে শুধুমাত্র আইএসসিসি ইন্টারন্যাশনাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড কার্বন সার্টিফিকেশনই অর্জন করেছে তা নয়, বরং বিভিন্ন পরিবেশগত মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার, যেমন আরইএসিএইচ, আরওএইচএস এবং ইপিইএটি স্বীকৃতিও লাভ করেছে। এছাড়াও, এই মডেলটির বক্সের জন্য রিয়েলমি’র নতুন ডিজাইনটি ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রিক অনুপাতকে পূর্ববর্তী প্রজন্মের ২১.৭ শতাংশ থেকে ০.৩ শতাংশে কমিয়ে এনেছে।

ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে প্রায়ই আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহৃত হয়, কারণ এটি ক্যামেরাকে তুলনামূলকভাবে বিস্তৃত পরিসরে ছবি ধারণ করার সক্ষমতা দেয়। রিয়েলমি জিটি টু প্রো ১৫০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিয়ে আসা বাজারের প্রথম স্মার্টফোন, যা একটি ফোনের ফিল্ড অব ভিউকে প্রাইমারি ক্যামেরার ৮৪ ডিগ্রি ফিল্ডের তুলনায় ২৭৮ শতাংশ প্রসারিত করে।

তাছাড়া, বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি জিটি ২ প্রো’তে রয়েছে ‘ফিশআই মোড’। এই মোড স্ট্রং পার্সপেক্টিভ বা আল্ট্রা-লং ডেপথ অব ফিল্ড ইফেক্ট তৈরি করতে পারে। বৃহত্তর ফিল্ড অব ভিউ’র সংযোজনে ধারণকৃত গোটা ছবিটি হয়ে ওঠে আরও বেশি আকর্ষণীয়।

অ্যান্টেনা অ্যারে ম্যাট্রিক্স সিস্টেম সম্বলিত রিয়েলমি জিটি টু প্রো’তে রয়েছে তিনটি অনন্য প্রযুক্তিগত সুবিধা – বিশ্বের প্রথম আল্ট্রা-ওয়াইড-ব্যান্ড অ্যান্টেনা সুইচিং টেকনোলজি (হাইপারস্মার্ট), ওয়াই-ফাই এনহ্যান্সার এবং ৩৬০ ডিগ্রি নিয়ার-ফিল্ড কম্যুনিকেশন (এনএফসি)।

রিয়েলমি’র হাইপারস্মার্ট অ্যান্টেনা স্যুইচিং প্রযুক্তিটি ১২টি র‍্যাপ-অ্যারাউন্ড অ্যান্টেনার মাধ্যমে ডিজাইন করা হয়েছে, যা ফোনের চারপাশ জুড়ে কার্যকর থাকে এবং একই সিগন্যাল স্ট্রেংথের মাধ্যমে প্রায় সব দিকে মূলধারার প্রায় সকল ব্যান্ডকে সমর্থন করে। এর প্রতিসম ওয়াই-ফাই অ্যান্টেনাটি ফোনের চারপাশে উন্নত সিগন্যাল স্ট্রেংথ নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। রিয়েলমি জিটি টু প্রো শীর্ষ দু’টি সেলুলার অ্যান্টেনাকে একটি এনএফসি সিগন্যাল ট্রান্সসিভার ফাংশনের মাধ্যমে একীভূত করে, যার ফলে সেন্সিং এরিয়া ৫০০ শতাংশ এবং সেন্সিং ডিসট্যান্স ২০ শতাংশ বৃদ্ধি পায়।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

২১০টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

নতুন ম্যাকবুক প্রো-তে আইস লেইক প্রসেসর!
নির্বাচিত

নতুন ম্যাকবুক প্রো-তে আইস লেইক প্রসেসর!

এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট
নির্বাচিত

এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট

কত গ্রাহক টিকটক ব্যবহার শুরু করেছেন জানেন?
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে নজরদারীতে ডাচ কর্তৃপক্ষ

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি
নির্বাচিত

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের আরো ২৭ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

Load More

ট্রেন্ডিং টপিক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে: আইডিএফ

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix