Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে জালিয়াতি ধরার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
অনলাইনে জালিয়াতি ধরার উপায়
Share on FacebookShare on Twitter

প্রতারণার নতুন ফাঁদ পেতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতরা। ঠিক যেমনটা নাগপুরের এক মহিলার সঙ্গে ঘটেছে সম্প্রতি। কয়েক মুহূর্তে ১.১৩ লাখ টাকা খুইয়েছেন তিনি।

অনলাইনে মোটা বেতনের চাকরির অফার আমরা প্রায়শই দেখে থাকি। কিন্তু এই ধরনের চাকরি যে আসলে পাওয়া যায় না, তাও আমরা জানি। কিন্তু তার পরেও লোভের পরে সেই চাকরির খোঁজেই নিজেদের সঞ্চয় হারিয়ে ফেলি। নাগপুরের সেই মহিলাও অনলাইন চাকরির লোভনীয় অফারে বেমালুম ঠকেছেন। ঠিক কী ঘটেছিল?

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলাকে অনলাইনেই বিশাল বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মহিলার বয়স ২৩ বছর। গত ৪ ডিসেম্বর অপরিচিত একজন তার ফোনে একটি বার্তা পাঠায়। আর সেই প্রেরক একটি ই-কমার্স ফার্মের প্রজেক্ট ম্যানেজার বলে দাবি করেন। মহিলাকে অনলাইনে প্রতিদিন ৫০০০ টাকার কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সেই মেসেজের ভিতরেই ছিল একটি লিঙ্ক। ম্যালিশিয়াস লিঙ্কের ক্ষেত্রে যেমনটা হয়, এ ক্ষেত্রেও তাই। লিঙ্কে ক্লিক করলে একটি অনলাইন পেজ খুলে যায়। আর সেখানেই রেজিস্ট্রেশন করতে হয়।

রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকাও খরচ করতে হয়েছিল ওই মহিলাকে। টাকা দেওয়ার পরেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একটি বিল চেয়ে নিয়েছিলেন তিনি। পেয়েও গিয়েছিলেন তা। কিন্তু তার পরে টাকার চাহিদা আরও বাড়তে থাকে। নানা অজুহাতে ওই মহিলার কাছ থেকে মোট ১.১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। আর যখন তিনি বুঝতে পারেন যে এমন কোনও চাকরি নেই, তিনি প্রতারিত হচ্ছেন – ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

এর পর তিনি সোজা পুলিশের কাছে যান। পুরো বিষয়টি বিশদে জানিয়ে তার পরে আইপিসি ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন। প্রমাণ হিসেবে সেই রেজিস্ট্রেশনের বিল এবং ট্রান্জাকশনের সব তথ্য পুলিশের হাতে তুলে দেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

অনলাইন স্ক্যাম এড়াবেন যেভাবে

১) অপরিচিত কোনও মানুষের পাঠানো লিঙ্কে ক্লিক করবেন না। আপনার বন্ধু এবং পরিবারের কাছ থেকে আসা লিঙ্ক নিয়েও যথেষ্ট সতর্ক থাকুন।

২) আপনি যদি মনে করেন যে লিঙ্কটি একটি জনপ্রিয় ওয়েবসাইট, ই-কমার্স সাইট বা ব্যাংক ওয়েবসাইট থেকে এসেছে, সে ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ কখনও কখনও ভুয়া নামেও লিঙ্ক তৈরি করা হয়।

৩) লোভে পাপ, পাপে মৃত্যু- তাই লোভের বশবর্তী হয়ে এই ধরনের ভুয়া চাকরির প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। বিশেষ করে যখন এই বিপুল পরিমাণ বেতনের কথা বলা হয়।

৪) ওয়েবসাইটে কোনও অনলাইন পেমেন্ট করবেন না। সর্বদা প্রথমে কোম্পানির URL চেক করুন। URL-এ https:// লেখা আছে কি না, তাও পরীক্ষা করে দেখুন। এক মাত্র এর দ্বারাই সিকিওর কানেকশন সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন।

৫) সর্বদা ওয়েবসাইটের বানান ভাল করে দেখে নিন। জাল ওয়েবসাইটে সাধারণত ভুল বানান ব্যবহৃত হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ বছর ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করছে চিন
প্রযুক্তি সংবাদ

১০ বছর ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করছে চিন

হুয়াওয়ের ফোনে থাকবে রুশ অপারেটিং সিস্টেম অরোরা!
নির্বাচিত

হুয়াওয়ের ফোনে থাকবে রুশ অপারেটিং সিস্টেম অরোরা!

স্মার্টফোন বিস্ফোরিত হয়ে  যুবকের মৃত্য, ভুলেও করবেন না এই কাজ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বিস্ফোরিত হয়ে যুবকের মৃত্য, ভুলেও করবেন না এই কাজ

২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার পেল শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি
অটোমোবাইল

২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার পেল শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি

গুগলের পিক্সেল ফোল্ডের ডিজাইন ফাঁস
প্রযুক্তি সংবাদ

গুগলের পিক্সেল ফোল্ডের ডিজাইন ফাঁস

সেলফি ক্যামেরার সাহায্যে করা যাবে টাইপিং!
নির্বাচিত

সেলফি ক্যামেরার সাহায্যে করা যাবে টাইপিং!

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix