Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
Share on FacebookShare on Twitter

পাবনা শহরের গোবিন্দা মহল্লার নাজমুল হক মামুন। তার শিশুপুত্র অর্পণ শহরের পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তিনি প্রয়োজনে নগদে অ্যাকাউন্ট খুলেছিলেন। নগদ কখনো ব্যবহার করেননি। ছেলেকে স্কুলে ভর্তি করার পর সম্প্রতি তিনি মোবাইল ম্যাসেঞ্জে জানতে পারেন, সরকারি ভাবে ছেলের নামে টাকা এসেছে।

গত বৃহস্পতিবার তিনি নগদে আসা টাকা বের করার জন্য মহল্লার পাশে গোবিন্দায় দোকানে গিয়ে টাকা বের করার মোবাইল ফোনটি ধরিয়ে দিলে দোকানদার জানান, আপনার টাকা আগেই উত্তোলন করা হয়েছে। ব্যালেন্সে কোন টাকা নেই।

নাজমুল হক মামুন বলেন, কখনো নগদ খুলিনি। তাহলে কে খুললো আর কে উঠায়ে নিচ্ছে। তিনি বলেন, তার নাম্বারে সরকারি ভাবে ৯০০ করে ২ বার ১৮০০ টাকা এসেছে। দুইদিন আগে এসেছে ৪৫০ টাকা। কিন্তু কোন টাকাই তিনি উত্তোলন করতে পারেননি।

নগদ একাউন্টে টাকা আসলেও পাবনার বিভিন্ন স্থানেই অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্র কৌশলে শিক্ষার্থীদের আসা ওই সকল উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছেন। ঘটনাটি শুধু গ্রামাঞ্চলেই সীমাবদ্ধ নয়। এটি এখন শহর পর্যায়ে এসে পৌঁছেছে। ভুক্তভোগীদের দাবি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে প্রতারকচক্র দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী।

খোঁজ নিয়ে জানা যায়, অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সহজ-সরল এবং কিছুটা অসচেতন হওয়ায় সহজেই  নগদ অ্যাকাউন্টের পিন নম্বরসহ বিভিন্ন তথ্য প্রতারকদের দিয়ে দিচ্ছে। গত এক সপ্তাহে জেলায় কমপক্ষে শতাধিক এ ধরণের ঘটনার খবর পাওয়া গেছে।

শিক্ষার্থী,  নগদ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ খানেক হলো চতুর্থ শ্রেণি, সপ্তম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আসছে। এর মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপবৃত্তি ও করোনাকালীন সহায়তা মিলিয়ে সবচেয়ে বেশি প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা পেয়েছে।

কমপক্ষে ১০/১২ জন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলাপকালে তারা বলেন, নগদ অ্যাকাউন্টে টাকা আসার পর মুঠোফোনের অপরিচিত নম্বর থেকে প্রতারক চক্রের কল আসে। সেখানে বলা হয়, ‘হ্যালো আমি নগদ থেকে বলছি। আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম হচ্ছে। আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেব। তার আগে দেখেন- আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকেছে কিনা। যদি টাকা ঢুকে থাকে, তবে ওই টাকা আপনি তুলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস থেকে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ না করে নেবেন।’

এ ধরণের বক্তব্য দিয়েই প্রতারকেরা কথা শুরু করে গ্রামের সহজ-সরল শিক্ষার্থীদের সঙ্গে। এরপর কথার মার-প্যাঁচে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয়  নগদ অ্যাকাউন্টের সব টাকা। গত এক সপ্তাহের মধ্যে জেলার বেড়ার প্রত্যন্ত এলাকায় এ ধরনের শতাধিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কাশিনাথপুর ও আমিনপুর এলাকার শুধু ছয় থেকে সাতজন নগদ একাউন্টের সঙ্গে কথা বলেই অন্তত ৩০ জন শিক্ষার্থীর প্রতারিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এদিকে জেলা সদরের চিত্র একই অবস্থা। শহরের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর ও গোবিন্দা এলাকাতেও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর নগদ নম্বর থেকে প্রতারকচক্র টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও একই ধরণের অভিযোগের খবর পাওয়া গেছে।

পাবনা শহরের গোবিন্দার নগদ এজেন্ট ফারুক বলেন, বেশ কিছু অভিভাবক আমার কাছে এসেছেন টাকা বের করে নেয়ার জন্য। কিন্তু তাদের কারও অ্যাকাউন্টে টাকা নেই।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সচেতন ব্যক্তি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নগদ এজেন্ট খোলার জন্য অনেক সময় বিকাশ ও নগদের মাঠ কর্মীরা যোগাযোগ করে। প্রতিটি অ্যাকাউন্ট খুললে তারা কমিশন পায়। তাদের ধারণা,  নগদের মাঠ কর্মী পর্যায়ের চুক্তি ও কমিশন ভিত্তিক লোকজন এই প্রতারণার সাথে জড়িত থাকতে পারে।

বেড়া উপজেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে বিকাশের কাস্টমার কেয়ারের সামনে দাঁড়ানো একাদশ শ্রেণির তিন শিক্ষার্থী জানায়, বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি কৌশলে তাদের কাছ থেকে পিন নম্বর নিয়ে উপবৃত্তির সব টাকা হাতিয়ে নিয়েছে। এ কারণে তারা এখন নগদ কাস্টমার কেয়ারে এসেছে। কিন্তু এখানে ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না।

শাহিন আলম নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, গত সোমবার সকালেই নগদ কাস্টমার কেয়ারের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছিল। এতে সে সরল বিশ্বাসে ওই ব্যক্তির কথামতো তথ্য দিয়েছে। তথ্য না দিলে তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো হচ্ছিল। এই ঘটনার কিছু সময়ের মধ্যেই অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যায় ওই শিক্ষার্থীর।

কাওছার আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলে, ‘আমার নগদ আগেই কিছু টাকা ছিল। গত রোববার উপবৃত্তির সাড়ে পাঁচ হাজার টাকা আসে। সব মিলিয়ে আমার নগদ ১০ হাজার টাকা ছিল। করোনাকালীন এই দুঃসময়ে এই টাকা আমার ও পরিবারের জন্য খুবই প্রয়োজন ছিল। কিন্তু প্রতারকেরা আমার সব কিছু কেড়ে নিল।’

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, তাদের নগদ  টাকা আসার খবর প্রতারকদের কাছে কীভাবে পৌঁছে? এই চক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত নেই তো? এর প্রতিকার ও তদন্ত দাবি করে তারা।

কাশিনাথপুর ফুলবাড়ি মোড়ের নগদ এজেন্ট মোহন হক জানান, উপবৃত্তির টাকা ছাড় হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে প্রতারক চক্র। প্রতিদিনই তাদের কাছে শিক্ষার্থীরা টাকা খোঁয়া যাওয়ার অভিযোগ নিয়ে আসছে। তারা শিক্ষার্থীদেরকে কাস্টমার কেয়ারে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন।

নগদ কাস্টমার কেয়ারের কাশিনাথপুর শাখার ইনচার্জ মো. অপু হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে আমাদের এখানে এ ধরনের অভিযোগ আসছে। এসব অভিযোগ আমরা লিখে রাখছি। কিন্তু আমাদের করণীয় কী আছে? গ্রাহকদের টাকা উত্তোলন বা অন্যান্য ক্ষেত্রে পিন নম্বর সংরক্ষণে নিজেদের মধ্যে সতর্ক থাকা দরকার।’

হাটুরিয়া-নাকালিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শামিম আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে কয়েকজন শিক্ষার্থীকে আলোচনা করতে শুনেছি, শিক্ষকদের সাথে কথা বলেও জেনেছি। আমার কয়েকজন শিক্ষার্থী প্রাথমিকের বৃত্তির টাকা আসার কথা আছে। আমি আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছি।

নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ওসমান বলেন, প্রতারকদের ফোন পেয়ে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী আমার কাছে এসেছিল অভিযোগ নিয়ে। আমি তাদেরকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছি।’ বাড়িতে বাড়িতে শিক্ষক পাঠিয়ে সতর্ক করার ব্যবস্থা গ্রহণ করতেছি।

বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খবির উদ্দিন বলেন, ‘কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে আমরা সকল স্কুলের শিক্ষকদেরকে মেসেজ দিচ্ছি। শিক্ষকেরা দ্রুত এ বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

আমিনপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, আমাদের কাছে এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেনি। আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী জানান, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। নগদ পিন আদান প্রদানে সবাইকে সতর্ক হওয়ার কথা বলেন তিনি।

Tags: নগদনগদ অ্যাপনগদ থেকে উপবৃত্তির টাকা উধাওনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে এলো অপোর নতুন ফ্ল্যাগশিপ
নির্বাচিত

দেশের বাজারে এলো অপোর নতুন ফ্ল্যাগশিপ

অ্যাপল শাওমিকে অনুসরণ করে: শাওমি সিইও
প্রযুক্তি সংবাদ

অ্যাপল শাওমিকে অনুসরণ করে: শাওমি সিইও

বিকাশে ১১ টাকা মোবাইল রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

বিকাশে ১১ টাকা মোবাইল রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক

কেন শাওমির অফিসিয়াল ফোন কিনবেন?
নির্বাচিত

কেন শাওমির অফিসিয়াল ফোন কিনবেন?

রিয়েলমির প্রথম ‘সেলস অ্যান্ড সার্ভিস’ ফ্ল্যাগশিপ সেন্টারের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির প্রথম ‘সেলস অ্যান্ড সার্ভিস’ ফ্ল্যাগশিপ সেন্টারের যাত্রা শুরু

প্রযুক্তি সংবাদ

অনলাইনে জুয়া খেলা বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix