Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ জানুয়ারি ২০২২
মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায়
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন দ্রুত চার্জ করার জন্য এরই মধ্যে চলে এসেছে নানা ফিচার। তারপরও ব্যস্ত জীবনে তিন-চার ঘণ্টা ধরে ফোনে চার্জ দেওয়ার সময় যেন কারও কাছে নেই। বিশেষ করে পুরনো ফোনগুলো চার্জ হতে অনেকটা বেশি সময় নেয়।

নতুন ফোনেও কিছুদিন পর থেকে এই সমস্যা দেখা দিতে পারে। আজ আপনাকে জানাবো মোবাইল ফোন দ্রুত চার্জ করার ৭ উপায়।

জিপিএস, ওয়াই-ফাই অফ রাখুন

জিপিএস, ওয়াই-ফাই এবং ব্লুটুথ অন থাকলে প্রচুর ব্যাটারি অপচয় হয়। তাই ফোন চার্জ দেওয়ার সময় ওই অপশনগুলো অন থাকলে চার্জ হতে অনেক বেশি সময় লাগে। সেই কারণে ফোন চার্জে বসানোর আগে জিপিএস, ওয়াই-ফাই এবং ব্লুটুথ অপশনগুলো টার্ন অফ করে দিন।

চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার এড়িয়ে চলুন

ফোন চার্জে বসিয়ে ব্যবহার করা একদমই উচিত নয়। কল, মেসেজ, বিভিন্ন শপিং অ্যাপের ব্যবহার, এমন কি ক্রমাগত গেমও খেলে থাকেন অনেকেই। চার্জে থাকাকালীন ফোন ব্যবহার করলে খুব স্বাভাবিকভাবেই ফোনের চার্জ হতে সময় বেশি লাগে। এমনকি ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। তাই চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

অরিজিনাল কেবল ও অ্যাডাপ্টার ব্যবহার করুন

স্মার্টফোন কেনার সময় তার সঙ্গে যে কেবল এবং অ্যাডাপ্টার দেওয়া হয়, সবসময় সেটি দিয়েই ফোন চার্জ করা উচিত। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করেন, তাহলে আপনার ডিভাইসের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই সাথে চার্জিং স্পিডের ওপরেও তার বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সবসময় অরিজিনাল কেবল ও অ্যাডাপ্টার ব্যবহার করুন।

ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অ্যাপগুলো বন্ধ করুন

ফোনের স্ক্রিন লক করার পরেও কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনি ব্যবহার না করলেও সেগুলো আপনার অজান্তেই ফোনের ব্যাটারি ক্ষয় করতে থাকে। তাই আপনি ফোনের সেটিংসে গিয়ে দেখতে পারেন যে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে এবং চার্জ দেওয়ার আগে সেই অ্যাপগুলো টার্ন অফ করে দিতে পারেন। এতে আপনার স্মার্টফোনের চার্জিং স্পিড অনেকটাই বেড়ে যাবে।

এয়ারপ্লেন মোড ব্যবহার করুন

ফোনের এয়ারপ্লেন মোড অন করে রাখলে ফোনের নেট কানেকশন এবং কলিং ফেসিলিটি বন্ধ হয়ে যায়। এছাড়া এই মোড অন করলে একাধিক অ্যাপও কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে ফোনের ব্যাটারির অপচয় অনেক কম হয়, ফলে খুব স্বাভাবিকভাবেই চার্জিং স্পিড বেড়ে যায়। তাই ফোন চার্জ দেওয়ার সময় অবশ্যই এয়ারপ্লেন মোড অন করে রাখুন।

ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করবেন না

মার্কেটে এমন অনেক চার্জার পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে ফোন অতি দ্রুত চার্জ হয়। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এই চার্জারগুলো ব্যবহার করলে আপনি খুব লাভবান হবেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, এবং সেই ক্যাপাসিটি অনুযায়ী ওই স্মার্টফোনের সাথে উপযুক্ত চার্জারটি সরবরাহ করা হয়। আর স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী এবং সুস্থ সবল রাখার জন্য বিশেষজ্ঞরা সেই কারণেই সবসময় স্মার্টফোনের সাথে প্রদত্ত চার্জারটি ব্যবহার করতে বলেন। কিন্তু অযথা ফাস্ট চার্জার ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারির কার্যক্ষমতা দিন-কে-দিন কমতে থাকে, পাশাপাশি ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায় এবং ধীরে ধীরে ফোনটিও খারাপ হয়ে যায়। তাই এই ধরনের চার্জার কখনোই ব্যবহার করবেন না।

সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখবেন না

সারাদিন কাজকর্মের পর অনেকেই রাতে শুতে যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন। কারণ সেই সময় যেহেতু ফোনের ব্যবহার হয় না, তাই অনেকেই সেটিকেই চার্জ দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন। এর ফলে ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত থাকে। এর ফলে ধীরে ধীরে ব্যাটারির ক্ষতি হতে থাকে, ঠিক যেমন ভরপেট খাওয়ার পর আরও খেলে বিপদ হয়ে যায়, অনেকটা সেরকম সমস্যাই এক্ষেত্রে দেখা যায়। তাই সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখা কখনোই উচিত নয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
কিভাবে করবেন

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়

কোয়াডএলইডি ডিসপ্লেসহ এল গ্যালাক্সি ক্রোমবুক ২
নির্বাচিত

কোয়াডএলইডি ডিসপ্লেসহ এল গ্যালাক্সি ক্রোমবুক ২

এ বছর ৯ বাইক আনবে টিভিএস
অটোমোবাইল

এ বছর ৯ বাইক আনবে টিভিএস

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

ডাউনলোডে ফেসবুককে ছাড়িয়েছে টিকটক

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে রবির উদ্যোগ
টেলিকম

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে রবির উদ্যোগ

নতুন অ্যাপল ওয়াচে থাকবেও স্যাটেলাইট কানেক্টিভিটি!
নির্বাচিত

নতুন অ্যাপল ওয়াচে থাকবেও স্যাটেলাইট কানেক্টিভিটি!

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix