Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
বিসিএস-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশীয় প্রযুক্তি পণ্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার উদ্যোগকে গুরুত্ব দিয়ে উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁইয়াসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই বিসিএস সভাপতি করোনা কালীন সময়ে বিসিএস এর যেসকল সদস্য মৃত্যুবরণ করেন তাদের জন্য শোকপ্রস্তাব পেশ করেন। শোকপ্রস্তাব শেষে সদস্যদের আত্মার মাগফেরাত এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য দোয়া ও বিসিএস সদস্যদের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়।

আলোচ্যসূচি অনুসারে ২৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন বিসিএস সভাপতি। কন্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সম্মতিক্রমে মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম ২০২১ সালের কর্মকান্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষের পক্ষে বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। ২০২১ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেটের উপর সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত প্রদান করেন। সভায় বিস্তারিত আলোচনা ও মতামতের আলোকে ২০২১ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেট অনুমোদিত হয়।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ আইটি সংগঠন বিসিএস ইতোমধ্যে ৩৫ বছরে পদার্পণ করেছে। করোনাকালীন সময়েও বিসিএস ডব্লিউসিআইটি ২০২১ এবং অ্যাসোসিও সামিট সফলভাবে সম্পন্ন করেছে। সারাদেশে তথ্যপ্রযুক্তি কার্যক্রমকে বিস্তৃত করতে আমরা আরো নতুন নতুন শাখা করার পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়াও উৎপাদনকারী দেশ হিসেবে প্রযুক্তিখাতকে সমৃদ্ধ করতে যেসব উদ্যোগ নেয়া উচিৎ সেগুলো নিয়েও বিসিএস এর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, ১৫ জনে শুরু হওয়া আমাদের সমিতির সদস্য সংখ্যা দুই হাজার পাঁচশ ছাড়িয়ে গিয়েছে। অনলাইনে ই-কমার্স বিজনেস, রোবটিক্স, আইওটি, ব্লকচেইন, মডার্ন ওয়ার্ক প্লেসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বিসিএস সদস্যদের নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে ব্যবসায় নতুনত্ব নিয়ে আসতে বিসিএস এর কার্যক্রম অব্যাহত থাকবে। সদস্যদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে কার্যকরী কমিটি বদ্ধ পরিকর।

ইংরেজী নববর্ষ ২০২২ সালের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল
নির্বাচিত

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল

১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল
প্রযুক্তি সংবাদ

১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল

গ্রাহক তথ্য চুরি করছে জুম, পাঠাচ্ছে ফেসবুককে
নির্বাচিত

গ্রাহক তথ্য চুরি করছে জুম, পাঠাচ্ছে ফেসবুককে

উৎপাদনের স্বার্থে ভিয়েতনামে পর্যবেক্ষণ চায় না স্যামসাং
নির্বাচিত

উৎপাদনের স্বার্থে ভিয়েতনামে পর্যবেক্ষণ চায় না স্যামসাং

হোয়াটসঅ্যাপ স্টোরেজে কিলবিল করছে ছবি-ভিডিও? খালি করুন ৫ সহজ উপায়ে!
টিপস

হোয়াটসঅ্যাপ স্টোরেজে কিলবিল করছে ছবি-ভিডিও? খালি করুন ৫ সহজ উপায়ে!

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

ফি ছাড়াই ‘নগদ’র মাধ্যমে ডেসকোর বিল

Load More

ট্রেন্ডিং টপিক

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix