Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন নিরাপদ রাখতে ৭ সহজ করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ জানুয়ারি ২০২২
স্মার্টফোন নিরাপদ রাখতে ৭ সহজ করণীয়
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন জীবনের অপরিহার্য হিসেবে পরিণত হওয়া স্মার্টফোনের নিরাপত্তার বিষয়টি নিয়ে যারা ভাবেন, তারা ডিভাইসের নিরাপত্তা বাড়িয়ে নিতে পারেন সহজ কয়েকটি পদক্ষেপে।

স্মার্টফোন নিরাপদ রাখার কয়েকটি সহজ তরিকা বাতলে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রথমসারির ওয়্যারলেস নেটওয়ার্ক অপারেটর ভেরাইজন। আসুন জেনে নেওয়া যাক সাধের স্মার্টফোন নিরাপদ রাখার ৭ সহজ উপায়।

১. ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন

টেক্সট মেসেজটি আপনার ব্যাংক পাঠিয়েছে মনে হলেও সেটা নাও হতে পারে। ইমেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রতিনিধি যদি আপনার ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে বসে, সত্যতা যাচাই করার জন্য সরাসরি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। একই পরামর্শ খাটে ইমেইল বা টেক্সটে পাওয়া লিংকের ক্ষেত্রেও।

২. ফোনে পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করুণ

আপনার ফোনে অবশ্যই পিন, পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক ব্যবহার করবেন। এই ফিচারটি চালু করাও সহজ। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে ‘লোকেশন অ্যান্ড সিকিউরিটি সেটিংস’ থেকেই প্রয়োজনীয় নির্দেশাবলী পাবেন ব্যবহারকারী। আইওএস ব্যবহারকারীরা এই ফাংশনগুলো খুঁজে পাবেন ‘সেটিংস’-এর ‘জেনারেল’ অপশনে।

৩. অ্যাপ কেবল বিশ্বাসযোগ্য স্টোর থেকেই ডাউনলোড করুন

নতুন গেইম বা অন্য কোনো কাজের অ্যাপের খোঁজে থাকলে সেটি ‘গুগল প্লে’ বা অ্যাপলের ‘অ্যাপস্টোর’-এর মতো নির্ভরযোগ্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করার সময় অ্যাপের রেটিং এবং রিভিউ দেখে নেবেন। এ ছাড়াও অ্যাপের প্রাইভেসি পলিসি পড়ে নিলে জানা যাবে অ্যাপটি ব্যবহারকারীর কোন কোন তথ্য সংগ্রহ করবে সে বিষয়ে।

৪. ডেটার ব্যাকআপ রাখুন

হঠাৎ কোনো কারণে স্মার্টফোন নষ্ট হয়ে গেলে ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ তথ্য পুনরুদ্ধারে কাজে আসে ডেটা ব্যাকআপ। বাজারে ডেটা ব্যাকআপের বেশ কয়েকটি সেবা ও অ্যাপ ইতোমধ্যেই বিদ্যমান, চাইলে বিভিন্ন ক্লাউড সেবাতেও রাখা যেতে পারে ডেটার ব্যাকআপ।

৫. অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করে রাখুন

অপারেটিং সিস্টেম এবং অ্যাপ নিয়মিত আপডেট করলে নতুন ফিচারের সুবিধা মেলে। পাশাপাশি নিয়মিত অ্যাপডেটে নিরাপত্তা ব্যবস্থাও জোরালো হয় সফটওয়্যারের।

৬. লেনদেন শেষে ওয়েবসাইট থেকে লগ আউট করুন

স্মার্টফোনের মাধ্যমে ব্যাংকিং বা কেনাকাটার অভ্যাস থাকলে লেনদেন শেষে ওই সাইট থেকে লগ আউট করতে ভুলবেন না। ইউজারনেইম আর পাসওয়ার্ডও সেইভ করে রাখবেন না ওয়েবসাইটগুলোতে। সবার জন্য উন্মুক্ত ওয়াইফাই সংযোগ ব্যবহার করে লেনদেন করবেন না।

৭. ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ বন্ধ রাখুন

ডিভাইসের ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ অপ্রয়োজনে চালু রাখবেন না, হ্যাকারদের পথ সুগম করে দিতে পারেন এতে। কাজ শেষে বন্ধ করে দেবেন ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার নিরাপত্তার সহায়ক হতে পারে চ্যাটজিপিটি: সফোস
নির্বাচিত

সাইবার নিরাপত্তার সহায়ক হতে পারে চ্যাটজিপিটি: সফোস

সরকারি সহায়তা পাবে জাপানের র‍্যাপিডাস
প্রযুক্তি বাজার

সরকারি সহায়তা পাবে জাপানের র‍্যাপিডাস

মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে নানা সুবিধা
নির্বাচিত

মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে নানা সুবিধা

অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস — প্রযুক্তি জগতে বড় চমক!
টিপস

অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস — প্রযুক্তি জগতে বড় চমক!

প্রযুক্তি সংবাদ

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে হুয়াওয়ের ক্লাউড সল্যুশন

২১ বছরে গুগল
নির্বাচিত

করোনাভাইরাস ফিশিংয়ে রাষ্ট্রসমর্থিত হ্যাকাররাও

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix