Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ’ থেকে উধাও শত শত ভাতাভোগীর টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ জানুয়ারি ২০২২
‘নগদ’ থেকে উধাও শত শত ভাতাভোগীর টাকা
Share on FacebookShare on Twitter

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামের একাধিক ব্যক্তির বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা ‘নগদ’ একাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। টাকা উদ্ধারের জন্য তারা গত শনিবার ঝিনাইদহ সদর থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে।

ভাতাভোগীদের অভিযোগ, স্থানীয় সাগান্না ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল ওয়াহাবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজন নামে এক কলেজ ছাত্র এই টাকা উঠিয়ে নিয়েছেন। ডাকবাংলা বাজারের নগদ’র এজেন্ট হাবিবুর রহমানও স্বীকার করেছেন রাজন মাঝেমধ্যে এসে ভাতাভোগীদের টাকা উঠিয়ে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এএসআই মাখন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে তদন্ত করে দেখা যায় বাথপুকুরিয়া গ্রামের প্রায় ৬/৭ জন বিধবা বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি তাদের টাকা পাননি। বিষয়টি প্রযুক্তিগত উদ্যোগ হওয়ায় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ভুক্তভোগীদের থানায় ডেকে তাদের বক্তব্য শোনেন। ভাতাভোগীরা ইউপি মেম্বারের সহযোগী বাথপুকুরিয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে রাজনকে অভিযুক্ত করে বক্তব্য দেন।

জেলা সমাজসেবা অফিসের হিসাব মতে ২০২০-২১ অর্থবছরে চতুর্থ কিস্তির টাকা শৈলকুপায় ১২ জনের, সদর উপজেলায় ১৭ জনের, কালীগঞ্জে ৭ জনের, হরিণাকুণ্ডুতে ১৪ জনের ঝিনাইদহ পৌরসভায় ১৫২ জনের উঠিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা শৈলকুপায় ১৪ জনের কোটচাঁদপুরে ৫ জনের, ঝিনাইদহ সদর উপজেলায় ১৮ জনের, মহেশপুর উপজেলায় ১৫৯ জনের কালীগঞ্জে ২৮ জনের ও হরিণাকুণ্ডুতে ৪৯ জনের নগদ একাউন্ট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে।

ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কুমার ঘোষাল অভিযোগ করেন তার ০১৪০৩-০৫৮৬১১  নম্বর এর নগদ একাউন্ট থেকে বয়স্ক ভাতা উধাও হয়ে গেছে। এ ব্যাপারে তিনি ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন। এখনো কোনো প্রতিকার পাননি।

শৈলকূপা উপজেলার ফুলহরি গ্রামের হাসি রানী বলেন, তিনি নতুন ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। কিন্তু প্রথম কিস্তির টাকা তিনি পাননি। নগদ একাউন্ট চেক করে দেখেন তারকাটা কে বা কারা তুলে নিয়েছে। ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর গ্রামের ফারজানা আফরিন এ্যানি জানান, অসহায় প্রতিবন্ধী হিসেবে তিনি প্রতিমাসে ভাতা পেয়ে আসছেন। তিনি নগদ একাউন্ট খোলার পর তার নগদ ০১৯৬৯১৯-৩ নম্বরের সাড়ে চার হাজার টাকা প্রতিবন্ধী ভাতা আসে। কিন্তু সেই টাকা গত ১৯ জুলাই কে বা কারা ০১৯০৬৪৯-১ নম্বরে টান্সফার করে নেয়। এ ঘটনায় তিনি ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি জিডি (নং ৯৯২) করেন। কিন্তু এখনো টাকা ফিরে পাননি।

প্রতিবন্ধী ফেরদৌসী বেগম অভিযোগ করেন, রাজন তাদের বই ও সিম সহ মোবাইল নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে একাউন্টে কোন টাকা নেই। টাকা তুলে দেওয়ার কথা বলে ২০০ টাকাও নেয় রাজন।

একই কথা জানান, বাথপুকুরিয়া গ্রামের আছিয়া বেগম, আমেনা খাতুন, প্রতিবন্ধী নুর আলম ও বাবুল। তাদের ভাষ্য, কলেজছাত্র রাজন টাকা উত্তোলনের কথা বলে নিজেই তাদের টাকা তুলে নিয়েছে। এই টাকা তুলে সে ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনেছে।

আব্দুল খালেক নামে এক প্রতিবন্ধীর বাবা জানান, ব্যাংক থেকে যখন টাকা প্রদান করা হতো, তখন তাদের কোনো টাকা খোয়া যায়নি। মোবাইল ব্যাংকিং চালু হওয়ার পর তাদের এলাকার বহু মানুষের ভাতা নগদ একাউন্ট থেকে হাওয়া হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে কলেজছাত্র রাজন জানান, তিনি কারো টাকা উত্তোলন করেননি। ‘নির্বাচন চলছে তাই প্রতিপক্ষরা আমার উপর এরকম মিথ্যা দায় চাপাচ্ছে’।

স্থানীয় সাগান্না ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব বলেন, ইউপি নির্বাচন নিয়ে দলাদলির কারণে এ ধরনের মিথ্যা অভিযোগ থানায় দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতো তার ওয়ার্ডেও নগদ একাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহে শত শত মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা ‘নগদ’ একাউন্ট থেকে উধাও হয়ে গেছে। অ্যাকাউন্ট হ্যাক করে কে বা কারা হতদরিদ্রদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার রহস্য এখনও সমাজসেবা অধিদপ্তর জানাতে পারেনি। টাকার শোকে হতদরিদ্ররা আহাজারি করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জেলায় এ রকম শত শত অভিযোগ করা যাচ্ছে,কিন্তু তাদেরকে কোন সহায়তা দিতে পারছে না তারা। কোন কোন উপজেলায় ৫% থেকে ১০% টাকা হ্যাকিং এর শিকার হচ্ছে। ঝিনাইদহ পৌরসভা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার ১৭০ জন বয়স্ক, ৪ জন বিধবা, ২৩ জন প্রতিবন্ধী ৪ জনের শিক্ষা উপবৃত্তির টাকা তাদের নগদ একাউন্ট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই টাকার পরিমাণ প্রায় ৪৭ লাখ। অনেক ভাতাভোগীর একাউন্ট খোলার আগেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নগদ একাউন্ট খোলার পর ‘নগদ’ কর্মীদের দেওয়া গোপন পিন নাম্বার দিয়ে একাউন্টে প্রবেশ করতে পারেনি। ভুক্তভোগীরা সমাজসেবা থেকে এমন অভিযোগ অধিদপ্তরের দিলে সব গোপন পিন ‘অটো রিসেট’ করে দেয়া হয়। পরে ভাতাভোগীরা গোপন পিন রিসেট করে দেখেন তাদের একাউন্টের টাকা আগে তুলে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন ঝিনাইদহ থেকে কতজনের টাকা ‘নগদ’ একাউন্ট হ্যাক করে তুলে নেওয়া হয়েছে, তার সঠিক হিসাব নেই। তবে আমরা প্রাথমিকভাবে এক হাজার ভাতাআভোগীকে শনাক্ত করতে পেরেছি। তাদের তালিকা সমাজসেবা অধিদপ্তরে অবহিত করেছি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি তালিকায় রেডমি ৭ ফোন
নির্বাচিত

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি তালিকায় রেডমি ৭ ফোন

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়
কিভাবে করবেন

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়

ফোনের চার্জার সাদা ও কালো রঙের হয় কেন?
নির্বাচিত

ফোনের চার্জার সাদা ও কালো রঙের হয় কেন?

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

অক্টোবরে চীনে স্মার্টফোন সরবরাহ কমেছে ২৭%

গুগল অ্যাডসের কমিশন নেবে না গুগল
নির্বাচিত

গুগল অ্যাডসের কমিশন নেবে না গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix