Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তির যে ১২ তথ্য এখনও অনেকেরই ‘সম্ভবত’ অজানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ জানুয়ারি ২০২২
প্রযুক্তির যে ১২ তথ্য এখনও অনেকেরই ‘সম্ভবত’ অজানা

Technology in the hands of businessmen

Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জগতের প্রায় সব বিষয়ই আমরা স্বাভাবিক বলে ধরে নেই। এরই মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলোর অস্তিত্বই সম্ভবত আমরা জানি না, আরও আছে এমন সব বিষয় যেগুলো প্রথম শোনায় স্রেফ মনে হতে পারে অবিশ্বাস্য। চোখ বুলিয়ে নিতে পারেন এমনই ১২টি তথ্যে।

০১. প্লেয়িং কার্ড বানাতো নিনটেন্ডো

ভিডিও গেইমের যুগ শুরু হওয়ার অনেক আগেই আগেই প্রতিষ্ঠিত হয়েছিল নিনটেন্ডো। তখন তাহলে এই প্রতিষ্ঠানটি কী করতো? ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত জাপানি এই প্রতিষ্ঠানটি প্লেয়িং কার্ড বা তাস তৈরি করতো। প্রতিষ্ঠানটি প্রথম ভিডিও গেইম তৈরি করে ১৯৭৮ সালে।

০২. লোকজন এখনও ডায়াল-আপ ব্যবহার করেন

নতুন প্রজন্মের অনেকেই হয়তো চোখ কপালে তুলে জিজ্ঞেস করবেন ডায়াল-আপ নেটওয়ার্ক কী জিনিস? ব্রডব্যান্ড ইন্টারনেট জনপ্রিয় হওয়ার আগে কম্পিউটার থেকে ফোনের ল্যান্ডলাইনের মাধ্যমে ডায়াল করে ইন্টারনেট সংযোগ তৈরি করতেন ব্যবহারকারীরা।

অনেকেই এখনও সেই প্রযুক্তি ব্যবহার করেন। মার্কিন আইএসপি এওএল বলছে ২০২১ সালে তাদের প্রায় ১৫ লাখ গ্রাহক এই প্রযুক্তি ব্যবহার করেছেন।

০৩. প্রতিদিন গুগলে সার্চ হয় সাড়ে তিনশ’ কোটি

গোটা বিশ্বে মোট ইন্টারনেট ট্রাফিকের শতকরা ৭.২ ভাগ আসে গুগল সার্চ থেকে। আর সংখ্যার হিসেবে এই অনুসন্ধান মোট সাড়ে তিনশ কোটি।

০৪. গুগলের প্রথম টুইট ছিল বাইনারি

গুগলের প্রথম টুইটটি ছিল ২০০৯ সালে। বেশিরভাগ টুইটার ব্যবহারকারীই শুরুতে বুঝতে পারেননি ওই টুইটের অর্থ। বাইনারি থেকে ইংরেজিতে অনুবাদ করলে ওই টুইটের অর্থ দাঁড়ায় “আই অ্যাম ফিলিং লাকি!”

০৫. প্রথম মোবাইল ফোন বানিয়েছিল মটোরোলা

আর হ্যাঁ, তাদের প্রথম কলটি ছিল চির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে।

১৯৭৩ সালের ৩ এপ্রিল মটোরোলার গবেষক এবং নির্বাহী মার্টিন কুপার হ্যান্ডহেল্ড মোবাইল ফোন সেট ব্যবহার করে প্রথম ফোন কল করেছিলেন। কলের অপর প্রান্তে ছিলেন প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবসের (এখনকার এটিঅ্যান্ডটি) ড. জোয়েল এস এঙ্গেল।

০৬. শুরুতে টয়লেট পেপার বিক্রি করতো নোকিয়া

ছবি: উইকিমিডিয়া কমন্স, ওয়েবসাইটের উপযোগী করে ক্রপ করাফিনল্যান্ডের ব্র্যান্ড নোকিয়া মোবাইল ফোন বিক্রি করার আগে বিভিন্ন আইটেম বিক্রি করতো। এর মধ্যে রয়েছে, টয়লেট পেপার, টায়ার, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স।

০৭. বিশ্বে ১০ টাকার মধ্যে নয় টাকাই ডিজিটাল

শতকরা ৯০ ভাগেরও বেশি মুদ্রা ডিজিটাল। এর মধ্যে রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন কেনাকাটা এবং ক্রিপ্টোকারেন্সি। কাগুজে নোট আর ধাতব মুদ্রা আকারে আছে শতকরা আট ভাগ।

০৮. শতকরা ৩৫ ভাগ ওয়েবসাইট চলে ওয়ার্ডপ্রেসে

২০২০ সালের হিসাবে, সাড়ে ৪৫ কোটিরও বেশি ওয়েবসাইট তাদের কনটেন্ট ব্যবস্থাপনার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এর মানে হচ্ছে, ওয়েবসাইটের বাজারে ওয়ার্ডপ্রেসের দখল শতকরা ৩৫ ভাগ!

০৯. ইউটিউবে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টার ভিডিও

রয়টার্স২০১৯ সালের মে মাস পর্যন্ত হিসেব অনুসারে প্রতি মিনিটে ইউটিউবে ৫০০ ঘন্টারও বেশি ভিডিও আপলোড করা হয়। এর মানে হচ্ছে প্রতি ঘণ্টায় প্রায় ৩০ হাজার ঘণ্টার নতুন কনটেন্ট আপলোড হয়।

১০. এক কোটি ২০ লাখ স্প্যাম ইমেইলের মধ্যে উত্তর পায় একটি

প্রতি এক কোটি ২০ লাখ স্প্যাম ইমেলের মধ্যে গড়ে কেবল একটির ‘রিপ্লাই’ আসে। শুনতে যদি খুব বেশি মনে না হয় তাহলে জেনে রাখুন, প্রতিদিন এক হাজার চারশ’ কোটি স্প্যাম মেইল পাঠানো হয়।

১১. স্যামসাংয়ের যাত্রা মুদি দোকান হিসাবে

স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের যাত্রা ১৯৩৮ সালের মার্চ মাসে, একটি মুদি দোকান হিসাবে। ষাটেরর দশকে স্যামসাং ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে।

১২. আপনি সবসময় অতীতে আছেন

ওপরের বিচিত্র সব তথ্য জেনে আপনি যখন অবাক হচ্ছেন, তখন আসলে আপনি অবাক হচ্ছেন ৮০ মিলিসেকেন্ড আগে জানা তথ্য নিয়ে।

বেইলোর কলেজ অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য আমদের অনুভব করতে সময় লাগে ৮০ মিলিসেকেন্ড।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ নিয়ে এল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ নিয়ে এল স্মার্ট টেকনোলজিস

কম বাজেটেই কম্পিউটার পাওয়া যাবে বাংলাদেশে
নির্বাচিত

পিসি বিক্রি ১২ শতাংশ কমেছে

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’
নির্বাচিত

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’

নির্বাচিত

আইফোনে কি সত্যিই একসঙ্গে সামনের ও পেছনের ভিডিও করা যাবে

আধুনিক তথ্য-প্রযুক্তির সব কিছুর ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু : পলক
প্রযুক্তি সংবাদ

আধুনিক তথ্য-প্রযুক্তির সব কিছুর ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু : পলক

ভ্রমণে সঙ্গে রাখুন ৫ গ্যাজেট
নির্বাচিত

নিউ ইয়ারে প্রিয়জনকে যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

Load More

ট্রেন্ডিং টপিক

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix