Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে নেটগিয়ারের অনলাইন প্ল্যাটফর্ম উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৮ জানুয়ারি ২০২২
বাংলাদেশে নেটগিয়ারের অনলাইন প্ল্যাটফর্ম উন্মোচন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ নেটওয়ার্কিং, স্টোরেজ এবং সিকিউরিটি সল্যুশন নেটগিয়ার বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ অনলাইন প্ল্যাটফর্ম নেটগিয়ারস্টোর ডটকম ডটবিডি (netgearstore.com.bd) উন্মোচন করেছে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক এই ঘোষণা দেয়া হয়।

গত কয়েক বছর থেকেই বাংলাদেশের বাজারে নেটগিয়ার তাদের উপস্থিতি জানান দিচ্ছে এবং মূল্যবান সব সেবা দিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নেটগিয়ার অফিসিয়ালি তাদের অনলাইন রিটেইল ফ্ল্যাগশিপ স্টোর নেটগিয়ারস্টোর ডটকম ডটবিডি উন্মোচন করছে, যেখানে গ্রাহকরা সরাসরি নেটগিয়ার থেকে তাদের প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে গ্রাহকরা সহজেই পণ্যের মূল্য পরিশোধের সুবিধা পাবেন। সে জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে ঘরে বসেই পাওয়া যাবে পণ্য; থাকছে পণ্য কেনার ক্ষেত্রে বেশ কিছু ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা। স্থানীয় অর্ডার সরবরাহ করবে কম্পিউটার সিটি টেকনোলজি লিমিটেড, প্রতিষ্ঠানটি বাংলাদেশে নেটগিয়ার পণ্যের এক্সক্লুসিভ ডিসট্রিবিউটর।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সিটি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এবং তার সঙ্গে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মো. শহীদ-উল-মনির।

অনলাইনে টেলিকনফারেসিংয়ে যুক্ত হয়ে ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন করেন নেটগিয়ারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ভিপি মি. সাইমন সাং।

কম্পিউটার সিটি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম নেটগিয়ার ফ্ল্যাগশিপ স্টোরের সঙ্গে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেন। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের এমডি এই ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনকে একটি মাইলফলক বলে অভিহিত করেছেন: তিনি বলেন, “আমি যতদূর জানি, এটিই প্রথম ফ্ল্যাগশিপ স্টোর যা বাংলাদেশে একটি আন্তর্জাতিক স্বনামধন্য আইসিটি ব্র্যান্ডের দ্বারা সরাসরি পরিচালনা করা হচ্ছে। আমরা আজ ইতিহাসের সাথে যুক্ত হতে পেরে গর্বিত। এই অনলাইন ফ্ল্যাগশিপ স্টোরটি গ্রাহকদের নেটগিয়ারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোঃ শহীদ-উল-মুনীর মানসম্পন্ন সেবা প্রদান এবং ব্যবহারকারীদের মসৃণ সেবা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন: “নেটগিয়ারের মতো ব্র্যান্ডগুলো তাদের গ্রাহকদের কাছাকাছি আসতে দেখে আমি আনন্দিত। এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে সরাসরি অনলাইন সেবা দেওয়া সহজ হলো। তিনি আরো বলেন, করোনা আমাদের জীবন-ব্যবস্থাকে আরো ১০ বছর এগিয়ে দিয়েছে। আমি আশা করি যে উন্নত পরিষেবা এবং ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে অনলাইন শপিংয়ের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে আনবে”।

গ্রাহকদের সঙ্গে নেটগিয়ার পণ্য সরাসরি সম্পৃক্ত করতে পেরে আনন্দ প্রকাশ করেন নেটগিয়ারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ভিপি মি. সাইমন সাং। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি গ্রহাকদের সঙ্গে নেটগিয়ার পণ্যের সরাসরি সম্পৃক্ত করতে পারায় এবং একটি প্লাটফর্ম করে দিতে পেরে আনন্দিত। আমাদের ই-কমার্স ফ্ল্যাগশিপ নেটগিয়ার স্টোরের মাধ্যমে গ্রাহকের মনের প্রশান্তি নিশ্চিত করতে চাই এবং নেটগিয়ারের অরিজিনাল পণ্য ওয়ারেন্টিসহ গ্রাহকদের হাতে তুলে দিতে চাই।’

নেটগিয়ারের ভারত, মধ্যপ্রাচ্য এবং সার্ক অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্তেশ নগেন্দ্র আশা প্রকাশ করেন সরাসরি গ্রাহকরা নেটগিয়ারের পণ্য পাওয়ায় ব্র্যান্ডটি সম্পর্কে তাদের আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধমান দেশে নেটগিয়ার তার গ্রাহকদের সঙ্গে সরাসরি ব্যবসা চালানোর দিকে মনোনিবেশ করতে পারছে। নেটগিয়ার ফ্ল্যাগশিপ স্টোর চালু করায় আমাদের গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে আসবে, তাদের প্রতিক্রিয়া জানতে, বুঝতে এবং তাদের জন্য মূল্যবান পণ্য তৈরি করতে সক্ষম হবো আমরা।’

প্রিসেলস ভারত, মধ্যপ্রাচ্য এবং সার্ক অঞ্চলের সিনিয়র ম্যানেজার মানব মল্লিক প্রত্যাশা করেন, এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে গ্রাহকরা আরও ভালো সাপোর্ট ও বিক্রয়োত্তর সেবা পাবেন। তিনি বলেন, ‘ফ্ল্যাগশিপ নেটগিয়ার স্টোর চালু করার সাথে সাথে আমরা আমাদের গ্রাহকদের আরও বেশি সাপোর্ট দিতে ও বিক্রয়োত্তর সেবা দিতে চাই। নেটগিয়ার পণ্যগুলো সম্পর্কে আরও বেশি করে বুঝতে ও পছন্দ করার ক্ষেত্রে অন্যদের চেয়ে পার্থক্যগুলো খুঁজে বের করতে সহায়তা করবে। সবকিছু মিলিয়ে এটি গ্রাহকদের জন্য আরও বিক্রয়োত্তর সেবাকে সহজ করে তুলবে।’

সাউথ ইন্ডিয়া এবং সার্ক অঞ্চলের সিনিয়র ম্যানেজার আন্নামালাই এআর নেটগিয়ারের ফ্ল্যাগশিপ স্টোর উন্মোচনকে গেইম চেঞ্জার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে নেটগিয়ারের ফ্ল্যাগশিপ স্টোর উন্মোচন মানে এই অঞ্চলে আমাদের ব্যবসার আরেকটি অগ্রণী পদক্ষেপ। গত কয়েক বছর থেকেই এখানে বাজার বৃদ্ধি পাচ্ছে এবং এটি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের গ্রাহকদের জন্য তাদের প্রয়োজন বুঝেই সরাসরি যোগাযোগ রাখতে চাই। আমাদের প্রত্যাশা এই ফ্ল্যাগশিপ স্টোরটি সেটি সক্ষম করে তুলবে।’

Tags: নেটগিয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলার সেরা ৫ ফোন
নির্বাচিত

মটোরোলার সেরা ৫ ফোন: বাজারে নতুন সাড়া জাগানো স্মার্টফোনগুলো

৫জির দেখা নাই, ৬জিতে ব্যস্ত!
টেলিকম

৫জি চালু না হতেই ৬জি চালুর সময় জানালেন মোদি

অনুষ্ঠিত হলো মিনিস্টার গ্রুপের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট
প্রযুক্তি সংবাদ

অনুষ্ঠিত হলো মিনিস্টার গ্রুপের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট

ইউরোপের দেশ গ্রিসে পিসিবি রপ্তানি শুরু করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ইউরোপের দেশ গ্রিসে পিসিবি রপ্তানি শুরু করলো ওয়ালটন

প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার জেতার সুযোগ

তিন ন্যানোমিটারের নতুন চিপ উন্মোচন স্যামসাংয়ের
নির্বাচিত

তিন ন্যানোমিটারের নতুন চিপ উন্মোচন স্যামসাংয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix