Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৮ জানুয়ারি ২০২২
বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
Share on FacebookShare on Twitter

দেশের আইটি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে দেশীয় আইটি কোম্পানীর সাথে নেদারল্যান্ডস এর আইটি কোম্পানীর ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ ‘(nl.itconnect.gov.bd)’ শীর্ষক ভার্চুয়াল ডেস্ক চালু করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক শনিবার (৮ জানুয়ারি ২০) প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে চালু করা এ ভার্চুয়াল ডেক্স মূলত দুই দেশের আইটি কোম্পানীর সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নেদারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করবে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘নেদারল্যান্ড-বাংলাদেশ: ফোর্জিং অ্যা ডিজিটাল ইকোনমি পার্টনারশীপ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে রয়্যাল ডাচ শেল এর প্রোগ্রাম ম্যানেজার কবির সিরাজ, আমস্টারডামভিত্তিক প্লানেট নাইন এর প্রতিষ্ঠাতা মার্টিন রোয়েলফস, উবার আমস্টারডাম এর হেড অব ইনোভেশন প্রোডাক্টস পোর্টফোলিও জুলকার বক্তৃতা করেন।

আইটি-আইটিইএস বিশেষজ্ঞ সামি আহমেদ ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ ‘(nl.itconnect.gov.bd) এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফ্রন্টিয়ার টেকনোলজিতে আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তির অভিনব কৌশল গ্রহণে সক্ষমতা অর্জন ও নেতৃত্বদানের জন্য ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (SHIFT) স্থাপন, ডিজিটাল লিডারশীপ একাডেমি এবং সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভেলিউশন প্রতিষ্ঠা করা হচ্ছে।

 

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে একদিকে যেমন চ্যালেঞ্জ আছে, অন্যদিকে আছে অমিত সম্ভাবনা। চ্যালেঞ্জ মোকাবেলা এবং সম্ভাবনা কাজে লাগাতে সরকার দক্ষ মানবসম্পদ এবং উদ্ভাবনের ওপর জোর দিয়েছে। দেশে ৩শ’ স্কুল অব ফিউচার ও ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। উদ্ভাবন ও স্টার্টআপে সহযোগিতাদানে আইডিয়া প্রকল্প, স্টার্টআপ বাংলাদেশ লি. বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নেদারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগের প্রসার ঘটছে। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধিতে চালু করা হলো ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ শীর্ষক ভার্চুয়াল প্লাটফর্ম, যা একদিকে যেমন প্রযুক্তি, বিপিও এবং দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে সহযোগিতার করবে, অন্যদিকে দেশের আইটি খাতে নেদারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধিতে ভুমিকা রাখবে।

দেশের আইসিটি খাতকে বিনিয়োগের আকর্ষনীয় গন্তব্য উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশে ৩৯টি হাইটেক/আইটি পার্ক ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছে। ইতোমধ্যে নির্মিত ১০টি পার্কে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, তের বছরে ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ এলাকা মোবাইল ফোন কভারেজের আওতায় এবং ইন্টারনেট ব্যবহারকারি প্রায় সাড়ে ১২ কোটি। উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার ফলে আউটসোর্সিং, ই-কমার্স, এফ-কমার্সের এবং ইগভর্নমেন্ট কাযর্ক্রম বিস্তৃত হয়েছে।

প্রতিমন্ত্রী পলক দু’দেশের মধ্যে উদ্ভাবন এবং আইসিটি খাতে ব্যবসায়িক সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে অংশীদারিত্ব গড়ে তোলা নেদারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এ পর্যন্ত দেশের ৭০টিরও বেশি আইসিটি রপ্তানীকারক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ ‘(nl.itconnect.gov.bd) ‘ ভার্চুয়াল প্লাটফর্মে তাদের প্রোফাইল আপলোড করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘুরে দাঁড়াতে চায় এলজি
প্রযুক্তি সংবাদ

বাজার সম্প্রসারণের সুযোগ দেখছে এলজি

হাই স্ক্রীন রিফ্রেশ রেটে পাওয়া যাবে ভিভো ওয়াই১৮
নির্বাচিত

হাই স্ক্রীন রিফ্রেশ রেটে পাওয়া যাবে ভিভো ওয়াই১৮

চালকবিহীন ট্যাক্সি সেবার অনুমতি পেল চীনা সার্চ ইঞ্জিন
প্রযুক্তি সংবাদ

চালকবিহীন ট্যাক্সি সেবার অনুমতি পেল চীনা সার্চ ইঞ্জিন

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং

সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ভিভো
প্রযুক্তি সংবাদ

সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ভিভো

দূর্ভিক্ষ খাদ্যের অভাবে নয় সুষ্ঠ বন্টনের অভাবে হয়ে : পলক
প্রযুক্তি সংবাদ

দূর্ভিক্ষ খাদ্যের অভাবে নয় সুষ্ঠ বন্টনের অভাবে হয়ে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix