Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একাদশ প্রজন্মের দৃষ্টিনন্দন নতুন ওয়ালটন ল্যাপটপ বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
একাদশ প্রজন্মের দৃষ্টিনন্দন নতুন ওয়ালটন ল্যাপটপ বাজারে
Share on FacebookShare on Twitter

একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত তিন মডেলের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ট্যামারিন্ড এমএক্স১১’ (ঞঅগঅজওঘউ গঢ১১) সিরিজের ওই ল্যাপটপগুলো যেমন দৃষ্টিনন্দন ডিজাইনে সমৃদ্ধ, তেমনই অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, দ্রুতগতির এসএসডিসহ অত্যাধুনিক সব ফিচার। সঙ্গে গ্রাহক পাচ্ছেন জেনুইন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা কোর আই থ্রি প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৫৭,৫০০ টাকা। আর কোর আই ফাইভ প্রসেসরযুক্ত মডেলের ল্যাপটপটির মূল্য ৭১,৫০০ টাকা। অন্যদিকে, কোর আই সেভেন প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপটির দাম পড়ছে ৮৪,৫০০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপগুলো কিস্তিতে কেনা যাবে। তাছাড়া ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের সব ওয়ালটন প্লাজা। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

নতুন এই সিরিজের সব মডেলের ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৪ ইি র ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যার কালার গ্যামুট ১০০% এসআরজিবি (ংজএই)। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী বলেন, ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তির উন্নতমানের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাত করছি। এরই ধারাবাহিকতায় ইন্টেলের একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত ‘ট্যামারিন্ড এমএক্স১১’ সিরিজের ওই তিন মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। মাল্টিটাক্সিং সুবিধা ও উন্নত ফিচারসমৃদ্ধ উচ্চমানের এই ল্যাপটপ প্রয়োজনীয় কাজ, গেম খেলা কিংবা বিনোদনে ব্যবহারকারীদের দেবে আরো বেশি গতিময় অভিজ্ঞতা। মূলত প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয়তা ও চাহিদার কথা বিবেচনা করেই নতুন এই ল্যাপটপগুলো বাজারে ছাড়া হয়েছে।

ল্যাপটপগুলোর উচ্চগতি নিশ্চিতে সব মডেলেই ব্যবহার করা হয়েছে ৮ গিগাবাইট ৩২০০ হার্জ ডিডিআরফোর র‌্যাম। দুটি স্লট থাকায় প্রয়োজনে ৩২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে ল্যাপটপগুলোতে ৫১২ জিবির এনভিএমই এসএসডি রয়েছে, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। কোর আই সেভেন এবং ফাইভ ল্যাপটপের গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এক্সই আইরিস। আর কোর আই থ্রি মডেলে রয়েছে ইন্টেলের আল্ট্রা এইচডি গ্রাফ্রিক্স। ল্যাপটপগুলোতে রয়েছে এলইডি ইলুমিনেটেড কিবোর্ড, যা অল্প আলোতেও টাইপিং-এ সহায়ক হবে। স্পষ্ট ভিডিও কলের জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় সব ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। যা প্রায় ৮ ঘন্টা পাওয়ার ব্যাক-আপ দিতে সমর্থ। চার্জিংয়ের জন্য রয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এডাপ্টার, যা দ্রুত ব্যাটারি রিচার্জ করতে পারবে।

ল্যাপটপগুলোর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ১.৫ ওয়াটের স্পিকার, ডুয়াল ফ্যান ইত্যাদি। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ১টি করে থান্ডারবোল্ট ৪ কম্বো পোর্ট, ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ২টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, সিক্স-ইন ওয়ান মাইক্রো এসডি কার্ড রিডার, ওয়াইফাই ৬.০, ব্লুটুথ ৫.২, ২টি এমটু কার্ড স্লট, এইচডিএমআই, অডিও জ্যাক, ল্যান পোর্ট ইত্যাদি। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৪ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩২৪.৯ মিমি, ২২৫ মিমি চওড়া এবং পুরুত্ব ১৭.৬ মিমি।

‘ট্যামারিন্ড এমএক্স১১’ সিরিজের এই ল্যাপটপগুলোতে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলী নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া
নির্বাচিত

আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলী নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

এই ৬ কারণেই ফুলে যায় মোবাইলের ব্যাটারি এবং ফেটে যায় ফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইলের ব্যাটারি খারাপ হওয়ার মূল কারণ !

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
প্রযুক্তি বাজার

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
নির্বাচিত

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আনবে স্যামসাং
নির্বাচিত

ফোনে ডিএসএলআর ক্যামেরা!

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix