Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘সামনের পাঁচ বছরে বিশ্বের ৫০টি দেশে বাংলাদেশের ডিজিটাল যন্ত্র রপ্তানি হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ জানুয়ারি ২০২২
‘সামনের পাঁচ বছরে বিশ্বের ৫০টি দেশে বাংলাদেশের ডিজিটাল যন্ত্র রপ্তানি হবে’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোন হ্যান্ডসেট দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক বাজারে রপ্তানি শুরু হয়েছে। সামনের ৫ বছরে বিশ্বের ৫০টি দেশে বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্র রপ্তানি হবে, বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সরকারের ডিজিটাল প্রযুক্তি বান্ধব নীতির ফলে ২০১৮ সালের পর থেকে দেশিয় কারখানায় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট এ পর্যন্ত দেশের মোট চাহিদার শতকরা ৬৩ ভাগ পুরণ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ সাভারের আশুলিয়ায় সিস্ফনী মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদন কারখানায়, কারখানা থেকে উৎপাদিত হ্যান্ডসেট নেপালে রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল যন্ত্র আমদানিকারক দেশ থেকে বাংলাদেশকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তরের জন্য ২০১৫ সালের ৬ আগস্ট যে নির্দেশনা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় ডিজিটাল যন্ত্র উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে বিশেষ প্রণোদনাসহ যথাযথ নীতিমালা প্রণয়ন ও এর বাস্তবায়নের ফলে মোবাইল হ্যান্ডসেটসহ ডিজিটাল ডিভাইস আমদানিকারী দেশ থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে বাংলাদেশ। গুণগত মানের সাথে কোন প্রকার আপস না করে বিশ্বের সেরা মানের মোবাইল হ্যান্ডসেট উৎপাদন এবং তূলনামুলক সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় মেড ইন বাংলাদেশ মোবাইল হ্যান্ডসেট সহসাই বড় একটি জায়গা করে নিতে সক্ষম হবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি জগতে তার দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আমাদের মূল শক্তি হচ্ছে তরুণ জনগোষ্ঠী।

তিনি এ প্রজন্মের ছেলে- মেয়েরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে বলেন, মহাকাশ বিজ্ঞানে অধ্যয়ন না করেও আমাদের ছেলে – মেয়েরা নিরবচ্ছিন্নভাবে এবং দক্ষতার সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করছে। অনুরূপভাবে ডিজিটাল প্রযুক্তির উৎপাদন বিষয়ে লেখা পড়া না করেও দেশের ১৪টি মোবাইল কারখানায় প্রায় ৩০ হাজার তরুণ –তরুণী দক্ষতার সাথে উৎপাদন প্রক্রিয়ায় কাজ করছে। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মোবাইল কারখানাসমূহ উৎপাদন ইউনিটসমূহে দেখলে আন্দাজ করাই কঠিন হবে যে আমরা শিল্পোন্নত দেশ নই। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ডিজিটাল প্রযুক্তি বিকাশে অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল যন্ত্র উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর। তিনি কারখানা গুলোতে মোবাইল হ্যান্ডসেটের পাশাপাশি ট্যাব, কম্পিউটার এবং ল্যাপটপ উৎপাদনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, মেড ইন বাংলাদেশ মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি অত্যন্ত গৌরবের বিষয়। সফটওয়্যার এবং হার্ডওয়ার শিল্প বাংলাদেশের একটি শ্রমঘণ শিল্পে পরিণত হওয়া দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি উল্লেখ করেন।

বিটিআরসি চেয়ারম্যান উৎপাদিত পণ্যের গুণগত মান ধরে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিটিআরসি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনসহ এই শিল্পের বিকাশে আন্তরিকতার সাথে কাজ করছে।

মন্ত্রী, সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও তাদের সহযাত্রীরা কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তারা কারখানায় বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মীদের সাথে কথা বলেন। তিনি কারখানার উৎপাদন ইউনিট সমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার
নির্বাচিত

শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার

উইন্ডোজ যেসব ভার্সনে আপডেট দেবে না গুগল ক্রোম
নির্বাচিত

উইন্ডোজ যেসব ভার্সনে আপডেট দেবে না গুগল ক্রোম

গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি
নির্বাচিত

গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন রবি আজিয়াটা গ্রুপের সিইও
টেলিকম

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন রবি আজিয়াটা গ্রুপের সিইও

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার
কিভাবে করবেন

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে : পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

অবশেষে চালু হচ্ছে ই-পাসপোর্ট

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?
ফিচার

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?

ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগের তৃতীয় পর্ব
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগের তৃতীয় পর্ব

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
ফিচার

এআই ক্যামেরায় ছবি হবে আরও নিখুঁত, সেরা ৫ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জানুয়ারি ২০২২

‘সামনের পাঁচ বছরে বিশ্বের ৫০টি দেশে বাংলাদেশের ডিজিটাল যন্ত্র রপ্তানি হবে’

Techzoom.TV |
TechzoomTV