Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন
Share on FacebookShare on Twitter

আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষে মন্ত্রিসভা কমিটির উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন ধরণের উদ্যোগ। ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা’ ও ‘সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট’ সেই উদ্যোগেরই অংশ। সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজের মাধ্যমে তরুণ প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সহজভাবে ও দ্রুত তুলে ধরতেই এই আয়োজন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুইজে অংশগ্রহণ করতে ২৫ জানুয়ারি, ২০২২ থেকে ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতার সময় সন্ধ্যা ০৭.০০ থেকে রাত ০৮.০০ মি. পর্যন্ত।

প্রতিযোগিতার তারিখ ক গ্রুপ: ০১ মার্চ, ২০২২; খ গ্রুপ: ০২ মার্চ, ২০২২; গ গ্রুপ: ০৩ মার্চ, ২০২২। প্রতিযোগিতায় অংশগ্রহণের বসয়সীমা গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর পর্যন্ত।

ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবে।

নিবন্ধন করতে হবে https://bangladesh50.gov.bd/ এই ওয়েবসাইটে।

একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২৬ মিনিট। সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের নিমিত্তে মন্ত্রিসভা কমিটির সদস্য-সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান।

পরে মন্ত্রী সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং সুবর্ণজয়ন্তী ওয়েবসাইটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উল্লেখ্য, অনলাইন কুইজের বিষয়বস্তুসমূহ হচ্ছে, ভাষা-আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনাদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, দীর্ঘ মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার পথে অভিযাত্রা, বাংলাদেশ ও বঙ্গবন্ধ, বঙ্গবন্ধুর হত্যার বিচার, বাংলাদেশ বিনির্মাণ, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের অর্জন, রূপকল্প ২০৪১, স্বাধীনতার শতবর্ষ ২০৭১, ডেল্টা প্ল্যান ২১০০, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশের অর্জনসমূহ, সকল ই-সেবা ইত্যাদি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে মোবাইল আউটফিটারসের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

দেশে মোবাইল আউটফিটারসের যাত্রা শুরু

করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

আইওটি, রোবটিক্স , ব্লকচেইন ডিভাইস প্রয়োগ যুগের দ্বারপ্রান্তে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?
নির্বাচিত

সুমাসটেকের দুর্নীতি আড়াল করতে ৪ লাখ টাকার টোপ, সংবাদমাধ্যমকে ‘পেজ উধাও’ করার হুমকি

হুয়াওয়ের ইস্যুতে যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত চীন
প্রযুক্তি সংবাদ

ভারতে হুয়াওয়ে নিষিদ্ধ হলে পাল্টা ব্যবস্থার হুমকি চীনের

চোর ধরার উদ্যোগ নিচ্ছে অ্যামাজন ও অন্যরা
ই-কমার্স

চোর ধরার উদ্যোগ নিচ্ছে অ্যামাজন ও অন্যরা

কম দামের সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

কম দামের সেরা ৫ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি
বিবিধ

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!
সোশ্যাল মিডিয়া

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
প্রযুক্তি সংবাদ

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
নির্বাচিত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক

রংপুর নগরীতে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের পার্সেলের আড়ালে অভিনব...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জানুয়ারি ২০২২

আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন

Techzoom.TV |
TechzoomTV