Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
চার মডেলের আইফোন ১২ উন্মোচন অ্যাপল
Share on FacebookShare on Twitter

২০২১ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির হিসাবে শীর্ষস্থানে অ্যাপল। দুটি পৃথক গবেষণা প্রতিবেদনের ফলাফল অনুসারে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) অ্যাপলের ২০২১ সালের ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে টিম কুকের প্রতিষ্ঠান এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আইফোন নির্মাতার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে চীনের বাজারে প্রতিষ্ঠানটির গেল বছরের সাফল্য। সিএনএন জানিয়েছে, গেল বছরে চীনের স্মার্টফোন বাজারে আইফোনের বিক্রি এতোটাই বেশি ছিল যে এক লাফে বৈশ্বিক তালিকার শীর্ষে ফিরেছে প্রতিষ্ঠানটি। তবে গত ত্রৈমাসিকে অ্যাপলকে টপকে শীর্ষে এসেছিল স্যামসাং।

বাজার গবেষক ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন বলছে, ২০২১ সালের শেষ তিন মাসে চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ বিক্রেতার সিংহাসনটি দখল করে নিয়েছে অ্যাপল। দেশটিতে ছয় বছরে প্রথমবারের মতো শীর্ষ স্মার্টফোন বিক্রেতার অবস্থানে ফিরেছে আইফোন নির্মাতা।

আরেক গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের শেষ প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ ছিল অ্যাপলের দখলে, আগের বছরে যা ছিল ১৬ শতাংশ। আর চীনের বাজারে সাফল্যে ভর করেই অ্যাপল পুরো বিশ্ববাজারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতার স্থানটিও ফিরে পেয়েছে।

গবেষণা সংস্থাগুলো বলছে, বছরের শেষ তিন মাসে বড়দিনসহ অন্যান্য উৎসবের ছুটির সময়টাতে স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে অ্যাপল। ওই সময়টাতে বিশ্ববাজারের ২২ শতাংশ ছিল অ্যাপলের দখলে, আর স্যামসাংয়ের দখলে ছিল ২০ শতাংশ।

যদিও চিপ সংকটের কারণে অন্যান্য বছরের তুলনায় অ্যাপলের উৎপাদন কমে গিয়েছিল অনেক। বছরের শেষ তিন মাসে সাধারণত অ্যাপল পণ্যের বিক্রি বেশি হয়। প্রতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন পণ্য উন্মোচন করে অ্যাপল, দেখানো হয় নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস। তার পরপরই বাজারে অভিষেক হয় ডিভাইসগুলোর।

এবার আইফোন ১৩ উন্মোচনের পরপরই চীনের বাজারে অ্যাপল অভাবনীয় সাড়া পেয়েছে বলে জানিয়েছেন কাউন্টার পয়েন্ট রিসার্চ এর বিশ্লেষক মেংমেং ঝ্যাং।

তবে অ্যাপলের এই সাফল্যের পেছনে হুয়াওয়ের পরোক্ষ ভূমিকা ছিল বলে যোগ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের নানাবিধ নিষেধাজ্ঞায় বড় ধাক্কা লেগেছে হুয়াওয়ের ব্যবসায়, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের যোগান বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হুয়াওয়ের উৎপাদন ব্যবস্থা।

পুরো ২০২১ সাল বিবেচেনায় নিলে, চীনের বাজারে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রেতাদের তালিকায় তৃতীয় স্থানে আছে অ্যাপল। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভিভো এবং অপো। তিন প্রতিষ্ঠানের প্রত্যেকে বাজারের প্রায় এক পঞ্চমাংশ করে নিজ দখলে রেখেছে। এদিকে, স্যামসাং পরের মাসে একটি বড় স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা উত্তপ্ত হচ্ছে।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি
প্রযুক্তি সংবাদ

কানাডায় টিকটক নিষিদ্ধ

রমজান মাসে ‘প্রয়োজন’ এই অ্যাপগুলো
প্রযুক্তি সংবাদ

রমজান মাসে ‘প্রয়োজন’ এই অ্যাপগুলো

চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

এক মাস পর পরই আপডেট নেবে ক্রোম

দুই ক্যামেরার স্মার্টওয়াচ আনতে পারে ফেসবুক
নির্বাচিত

দুই ক্যামেরার স্মার্টওয়াচ আনতে পারে ফেসবুক

গুগল অ্যাডসের কমিশন নেবে না গুগল
নির্বাচিত

গুগল অ্যাডসের কমিশন নেবে না গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix