Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুরক্ষা ফিচার জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুরক্ষা ফিচার জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ
Share on FacebookShare on Twitter

নিজস্ব গোপনীয়তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি, তথ্য সুরক্ষিত রাখতে এবং ভার্চুয়াল পরিসরে আস্থার পরিবেশ তৈরিতে রাকুতেন ভাইবার বিশ্বের সাথে তাল মিলিয়ে ২৮ জানুয়ারি ‘তথ্য সুরক্ষা দিবস’ উদযাপন করেছে। অনলাইনে ডেটা সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করে আন্তর্জাতিকভাবে এ দিবস উদযাপন করা হয়। গোপনীয়তা ও সুরক্ষাকে ভাইবার সবক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করে; তাই, এ বছর শীর্ষস্থানীয় ভার্চুয়াল যোগাযোগ প্ল্যাটফর্মটি তরুণ শিক্ষার্থীদের ডাটা সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেছে।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাকার্যক্রম অনলাইন শিক্ষার দিকে ধাবিত হওয়ার কারণে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সামনে চলে এসেছে। মহামারির প্রাদুর্ভাবের কারণে ক্লাসগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এক্ষেত্রে, ব্যবহৃত প্রযুক্তির বিদ্যমান এবং নতুন সুরক্ষা বিষয়ক সমস্যাগুলোও সামনে এসেছে। ই-লার্নিং আগের চেয়ে আরও বেশি সহজ হওয়ায় শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষার ঝুঁকি থেকেই যাচ্ছে।
যেহেতু অ্যাকাডেমিক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা অনলাইন স্কুলিংয়ের আরেকটি বছরের জন্য প্রস্তুত হচ্ছে; তাই, বর্তমান ই-লার্নিং বাস্তবতায় কীভাবে শিক্ষার্থীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা যায় এবং তথ্য সুরক্ষিত রাখা যায় সেদিকে আরও গুরুত্বারোপ করার এবং মূল্যায়নের সুযোগ রয়েছে বলে মনে করে ভাইবার।

অনলাইন শিক্ষা পরিচালনার সময় গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত যে সমস্যাগুলো চলে আসে তার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, এর সম্ভাব্য ব্যবহার এবং শিশুদের জন্য উপযোগী নয় এমন পণ্যের সাথে এবং প্ল্যাটফর্মে এ তথ্যের ব্যবহার। এই প্ল্যাটফর্মগুলোতে শিশুদের গোপনীয়তা রক্ষার মানদণ্ডগুলোর অভাব থাকতে পারে এবং প্রাপ্তবয়স্ক ক্রেতা বা গ্রাহকদের কাছ থেকে তারা যেভাবে তথ্য সংগ্রহ করে, তেমনি শিক্ষার্থীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে পারে, যা পরবর্তীতে বাণিজ্যিক এবং বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। সংগৃহীত তথ্য এবং প্রোফাইলগুলো আচরণগত বা নির্দিষ্ট গ্রুপকে লক্ষ্য করে বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হতে পারে, যা তাদের পরিচয় চুরি, সুনামের ক্ষতি, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং আরও অন্যান্য নেতিবাচক বিষয়ের ঝুঁকিতে ফেলতে পারে।

এ নিয়ে রাকুতেন ভাইবারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “অনেক শিক্ষার্থীরা প্রতিদিনের শিক্ষাবিষয়ক কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং তাদের শিক্ষকদের সাথে যোগাযোগের জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করেন; তাই, এক্ষেত্রে তথ্যের সুরক্ষা শিক্ষার্থী এবং তাদের অভিভাবক উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এজন্য সুরক্ষা এবং শিক্ষার ইকোসিস্টেমের প্রতি গুরুত্বারোপ করার মাধ্যমে আমাদের মূল্যবোধকে সমুন্নত রাখতে ভাইবার অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, “এই অভিজ্ঞতার আলোকে সবার একটি সজাগ দৃষ্টি থাকা দরকার। পাশাপাশি, বর্তমান প্রক্রিয়াগুলো এবং ক্রমবর্ধমান উদ্বেগগুলো নিয়ে পর্যালোচনা এবং তরুণ অনলাইন শিক্ষার্থীদের ঝুঁকি হ্রাস করবে এমন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আমরা লক্ষ্য করেছি কীভাবে দায়িত্বশীল আচরণ অনলাইন লার্নিং টুলগুলোর – যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে শিক্ষা সংক্রান্ত উপকরণ – বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বাংলাদেশের মতো দেশগুলোতে সরকারি এবং বেসরকারি প্রচেষ্টার মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো তৈরির মাধ্যমে ডিজিটালাইজেশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে; তবে, অনেক ক্ষেত্রে দুঃখজনক বিষয় হচ্ছে, অনেক মানুষ এখনও তথ্যের গোপনীয়তা ও সুরক্ষার বিষয়ে খুব কম চিন্তা করে এবং কীভাবে তাদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে তা নিয়েও তারা সচেতন নয়। শিশুদের বেলায় অনুপযুক্ত বিষয়বস্তু, চমকপ্রদ বিজ্ঞাপন এবং অপরিচিতদের সাথে ইচ্ছাবহির্ভূত এক্সপোজারও হুমকি তৈরি করে। প্রকৃতপক্ষে, একটি নিরাপদ অনলাইন পরিসর তৈরিতে অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও শিক্ষকদের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে একসাথে কাজ করার সুযোগ রয়েছে। এর ফলে, শিক্ষার্থীরা তাদের তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষার ক্ষেত্রে কোনো ছাড় না দিয়েই বেড়ে উঠতে, শিখতে এবং উন্নতি করতে পারবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো টিকটকের ডিজিটাল সেফটি সামিট বাংলাদেশ ২০২৫
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো টিকটকের ডিজিটাল সেফটি সামিট বাংলাদেশ ২০২৫

৬ হাজার এমএএইচ ব্যাটারিসহ নতুন ফোন আনছে টেকনো
নির্বাচিত

৬ হাজার এমএএইচ ব্যাটারিসহ নতুন ফোন আনছে টেকনো

২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
প্রযুক্তি সংবাদ

২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

কম দামে দারুন ফিচার নিয়ে বাজারে এলো অনর প্লে নাইন এ
নির্বাচিত

কম দামে দারুন ফিচার নিয়ে বাজারে এলো অনর প্লে নাইন এ

ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ
নির্বাচিত

ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix