Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিউজিক ভিডিও নিয়ে আসছে লাইকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
মিউজিক ভিডিও নিয়ে আসছে লাইকি
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম লাইকি এর সবচেয়ে প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে দশ জনের অংশগ্রহণে নির্মিত একটি মিউজিক ভিডিও নিয়ে আসতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ‘দেখবে সারা দুনিয়া’ মিউজিক ভিডিওটি লাইকি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। প্রতিভাবানদের প্ল্যাটফর্ম লাইকি সকল সম্ভাবনাময় তারকাদের উৎসর্গ করে তৈরি প্রকাশিতব্য এই মিউজিক ভিডিওর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছে এবং প্রত্যেক সৃজনশীল ব্যক্তির নিজের প্রতিভা প্রকাশের উপযুক্ত স্থান হিসেবে নিজেদের তুলে ধরেছে।

জনপ্রিয় নৃত্যশিল্পী রিদি শেখ, সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল, শাহরিয়ার আলম মার্সেল ও নৃত্যদল রোহান’স ডান্স গ্রুপের পাশাপাশি মিউজিক ভিডিওতে আরও দেখা যাবে নুসান তাসিম, আফসার, জিয়া উদ্দিন রবিন, নোবেল, সামিরা জাহিদ, আকাশ, নাহিদ, ইতি আয়েশা, সাজু ও রাসেল জেটিএস এর মতো দর্শকপ্রিয় লাইকি আইকনদের। মিউজিক ভিডিওটিতে সংগীতায়োজন করেছেন শাহরিয়া আলম মার্সেল এবং পরিচালনা করেছেন সৈকত রেজা ও ঢাকার জনপ্রিয় মিউজিক লেবেল অ্যান্ড প্রোডাকশন হাউস সিএমভি।

বিগত কয়েক বছরে, তরুণদের জন্য তাদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল স্পেসে পরিণত হয়েছে লাইকি। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটির বিকাশের চেতনা বজায় রাখতে লাইকি প্রায়শই বিভিন্ন বিনোদনধর্মী চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার আয়োজন করে। সর্বশেষ আয়োজনে, লাইকি একটি প্রতিভা প্রতিযোগিতা পরিচালনা করে এবং প্রতিযোগিতার বিজয়ী দলকে ‘দেখবে সারা দুনিয়া’ এর অংশ হতে আমন্ত্রণ জানায়। বহুল প্রতীক্ষিত এই মিউজিক ভিডিওটি অসংখ্য উচ্চাকাঙ্ক্ষী তরুণদের গল্প তুলে ধরতে যাচ্ছে, যাদের যথেষ্ট সৃজনশীল প্রতিভা রয়েছে, আর এই সৃজনশীলতা সকলের সামনে তুলে ধরতে প্রয়োজন শুধু একটু স্পটলাইটের। অনুপ্রেরণামূলক ভিডিওটি ‘এবার তোমার প্রতিভা দেখবে সারা দুনিয়া’ এর মতো উৎসাহব্যঞ্জক কথার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে অনুপ্রেরণা জোগাবে।

লাইকি’র জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুসান তাসিম আসন্ন এই মিউজিক ভিডিও নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “এই মিউজিক ভিডিওর অংশ হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক। আমার এবং লাইকির অন্যান্য অসাধারণ ক্রিয়েটরদের জন্য আমাদের প্রতিভা জনসাধারণের কাছে তুলে ধরার এটি একটি দুর্দান্ত সুযোগ। আমরা দেশের তরুণদের সাহসের সাথে নিজেদের তুলে ধরার মাধ্যমে স্বপ্ন পূরণে এগিয়ে যেতে উৎসাহিত করতে পারবো বলে আশা করি।” এমন অসামান্য ভিডিও তৈরির জন্য লাইকির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নুসান তাসিম বলেন, “এই অসাধারণ উদ্যোগ গ্রহণের জন্য লাইকিকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই প্রোডাকশন হাউস, সঙ্গীত পরিচালক এবং টিমের সকল সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। প্রোডাকশনের চূড়ান্ত ভার্সনে পৌঁছানোর পেছনে রয়েছে সকলের কয়েক মাসের প্রস্তুতি আর অগণিত ড্রাফট। গানের কথা, সুর, অডিও-ভিজ্যুয়াল – প্রত্যকটি বিষয়কে নিখুঁত করে তুলতে লাইকি বাংলাদেশ টিম তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করেছে। আমরা এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি।”

হেড অব লাইকি গ্লোবাল অপারেশনস গিবসন ইউয়েন মিউজিক ভিডিওটির সাথে এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে উদযাপন ও বিনোদনের দু’টি সর্বাধিক প্রচলিত রূপ হচ্ছে গান ও নাচ। সৃজনশীল তরুণদের তাদের পছন্দের বিষয়ে কাজ করতে উৎসাহিত করার লক্ষ্যে সফল ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ প্রদানের পাশাপাশি আমরা এই দুটি ফর্মের সমন্বয় ঘটিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে, দর্শকরা একে একই উদ্দীপনার সাথে গ্রহণ করবে এবং এর স্বাগত বার্তা দ্বারা অনুপ্রাণিত হবে। ভিডিওটি প্রকাশের পর, আমরা নিয়মিত প্রচারের পাশাপাশি একটি হ্যাশট্যাগ চ্যালেঞ্জ #দেখবেসারাদুনিয়া এবং নাচের কভার চালুর পরিকল্পনা করছি।”

বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি), আহসান মঞ্জিল, এসআর ফিল্মস স্টুডিও এবং ঢাকার কয়েকটি স্থানে ‘দেখবে সারা দুনিয়া’ মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। মিউজিক ভিডিওটি প্রকাশের সাথে সাথে দেখতে সর্বশেষ আপডেটের জন্য লাইকি অ্যাপের সাথে থাকুন।

 

Tags: লাইকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ভুলে নিরাপত্তাহীন আইফোন!

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক
প্রযুক্তি সংবাদ

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে
কিভাবে করবেন

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন
নির্বাচিত

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ
প্রযুক্তি সংবাদ

২ বছরে ৪ কোটি গ্রাহকের কাছে রিয়েলমি ফোন

মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে ট্রুকলারের
কিভাবে করবেন

মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে ট্রুকলারের

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix