Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসেঞ্জারের স্ক্রিনশট ফাঁসের দিন শেষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার উন্মোচন করল গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

ওয়েব ২.০ ছাড়িয়ে এখন আমরা ওয়েব ৩.০ তে প্রবেশ করছি। ওয়েব ৩.০-এর মূল প্রতিপাদ্যই হলো একজন ইন্টারনেট ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা। অনলাইনে নিজের কার্যাবলির ওপর শতভাগ পর্যবেক্ষণের ক্ষমতা। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ওয়েব ৩.০-এর দিকে ঝুঁকছে। এই সুরক্ষার কথা চিন্তা করেই মেসেঞ্জার সার্ভিসে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’।

এন্ড টু এন্ড এনক্রিপশন এর অর্থ হল, কোনো মেসেঞ্জার ব্যবহারকারী অন্য কোনো মেসেঞ্জার গ্রাহককে বার্তা পাঠালে শুরুতেই তা দুর্বোধ্য ও খোলা চোখে অর্থহীন সাইফার টেক্সটে পরিণত হবে। পরে সেটি প্রাপকের কাছে যাওয়ার আগে ডিক্রিপ্ট হয়ে প্রেরকের বার্তাটি ফুটিয়ে তুলবে। ফলে প্রেরক ও প্রাপকের মধ্যেই শুধু এ বার্তার এক্সেস বা প্রবেশ অনুমতি থাকবে। এতে করে তৃতীয় কোনো ব্যক্তি নজরদারির চেষ্টা করলে সে শুধু সাইফার টেক্সটই পাবে। যার অর্থ তার কাছে দুর্বোধ্য।

ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই গ্রাহকের আস্থা অর্জনকে প্রাধান্য দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’। এদিকে গ্রাহকের তথ্য বিক্রি ও সুরক্ষা দিতে না পারার অভিযোগ রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুকের বিরুদ্ধে। তবে ‘মেটা’ নামে আত্মপ্রকাশের পর তারাও গ্রাহকের সুরক্ষার দিকটি বিবেচনা করছে। মেটাভার্সের জগতে গ্রাহক সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল টেকভাইরালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এবার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’ তাদের মেসেঞ্জার সার্ভিসে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত করেছে। এছাড়া স্ক্রিনশট শনাক্তকরণ প্রযুক্তি, মেসেজ রিএ্যাকশন ও টাইপিং ইন্ডিকেটর ফিচারও যুক্ত করেছে মেটা।

তবে এসব ফিচার নিজে থেকে চালু হবে না। গ্রাহককে সেটিংসে গিয়ে এই অপশন চালু করতে হবে।

মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, আমরা আজ ফেসবুক মেসেঞ্জারের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার চালু করতে যাচ্ছি। এটি গ্রাহকের বার্তা পাঠানোর অভিজ্ঞতাকে আরো উন্নতি করবে।

এছাড়াও জুকারবার্গ বার্তায় জানিয়েছেন, ‌সাইবার অপরাধ ও হ্যাকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে, আমরা যাতে আমাদের পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে নিরাপদে যোগাযোগ করতে পারি।

মেসেঞ্জার স্ক্রিনশট শনাক্তকরণ ফিচারের ফলে কোনো ব্যক্তি যদি মেসেঞ্জারের বার্তার স্ক্রিনশট নেয় কিংবা স্টোরিতে দেয়া ছবির স্ক্রিনশট নেয়, তবে সঙ্গে সঙ্গে মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও ডিলিট করা মেসেজের স্ক্রিনশট রাখলেও নোটিফিকেশন চলে যাবে।

এই ফিচার সামনের কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক চালু করতে যাচ্ছে। এতে ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁসের প্রবণতা কমবে বলে আশাবাদী জুকারবার্গ।

Tags: মেসেঞ্জার

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

অবশেষে নেটফ্লিক্সের নতুন প্যাকেজ আসছে নভেম্বরে

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪
ই-কমার্স

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 
নির্বাচিত

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
কিভাবে করবেন

হ্যাকারের ফাঁদ থেকে ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

চারুকলায় ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ আগুন দিল কারা?
শিক্ষা ও ক্যাম্পাস

চারুকলায় ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ আগুন দিল কারা?

২০২৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের বাজার হবে অগমেন্টেড রিয়েলিটি
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের বাজার হবে অগমেন্টেড রিয়েলিটি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিবিধ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix