Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াল স্ট্রিট জার্নালের সার্ভারে হ্যাকারদের হানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২
ওয়াল স্ট্রিট জার্নালের সার্ভারে হ্যাকারদের হানা
Share on FacebookShare on Twitter

ওয়াল স্ট্রিট জার্নাল-সহ একাধিক সংস্থার সার্ভারে হানা দিয়ে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা, এই হানার নেপথ্যে রয়েছে চীন।

মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের প্রকাশক সংস্থা ‘নিউজ কর্প’ জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট ও ডাও জনস-এর সিস্টেমে হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে।

প্রকাশক সূত্রে খবর, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসেই প্রথম হ্যাকাররা আক্রমণ করে। এই আক্রমণে তাদের সংস্থার বহু সাংবাদিকের সিস্টেম থেকে ফাঁস হয়েছে নানা ধরনের তথ্য। হ্যাকাররা সাংবাদিকদের ই-মেইল, এবং গুগল ডক্স থেকেও তথ্য সংগ্রহ করেছে। এমনকি, ইমেলের ড্রাফটস থেকেও তথ্য হাতানো হয়েছে।

এক বিবৃতিতে ‘নিউজ কর্প’ জানিয়েছে, ‘সংস্থার প্রাথমিক অভ্যন্তরীণ বিশ্লেষণে মনে করা হচ্ছে এই হ্যাকার হানার নেপথ্যে কোনও বিদেশী সরকারের হাত রয়েছে।’

২০১৩ সালেও ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস-এর সিস্টেমে হানা দিয়েছিল হ্যাকাররা।

ওইবার অভিযোগের আঙুল ওঠে চীনের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, হ্যাকার হানার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কিন্তু এই ঘটনার সঙ্গে চীন জড়িত নয়। এই ঘটনার নেপথ্যে চীনের হাত থাকার ধারণা একেবারেই অপ্রাসঙ্গিক। বরং চীন বরাবরই এই সমস্ত সাইবার অপরাধের বিরোধিতা করে এসেছে।

প্রতিরক্ষা থেকে শুরু করে করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরির অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। হ্যাকারদের হানা নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে গিয়েছে আমেরিকা।

২০২০ সালে ম্যাসাচুসেটস বায়োটেক নামে একটি সংস্থার ওয়েবসাইটে হানা দেয় চীনা হ্যাকাররা। তার কয়েক সপ্তাহ পরে এমনই হামলা হয় আরও একটি মার্কিন সংস্থার তথ্যভাণ্ডারে। দু’টি সংস্থাই করোনার ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা চালাচ্ছিল।

মার্কিন প্রশাসন দাবি করেছিল, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাংশের সাহায্যে দুই হ্যাকার তথ্য চুরি করতে হানা দিয়েছিল। ওই হ্যাকারদের নামও প্রকাশ করা হয়েছে। আমেরিকা দাবি জানিয়েছিল যে, লি জিয়াউ এবং ডং জিয়াঝি নামে দুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চীন থেকেই সাইবার হানা চালিয়েছিল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু

লিবরা বাজারে আনার সুনির্দিষ্ট পরিকল্পনা নেই ফেসবুকের
প্রযুক্তি সংবাদ

লিবরা বাজারে আনার সুনির্দিষ্ট পরিকল্পনা নেই ফেসবুকের

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!
নির্বাচিত

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের গর্বিত স্পন্সর হলো টেক জায়ান্ট ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের গর্বিত স্পন্সর হলো টেক জায়ান্ট ওয়ালটন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

ভারতে হুয়াওয়ের কার্যালয়ে তল্লাশি

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল
নির্বাচিত

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix