Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার সিটিতে স্থাপিত ওয়াই-ফাই সিস্টেম হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২
ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার সিটিতে স্থাপিত ওয়াই-ফাই সিস্টেম হস্তান্তর
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার জেলায় ৩৫টি স্থানে ৭৪টি ফ্রি ওয়াই ফাই এক্সেস পয়েন্ট স্থাপন করা হয়। করোনা অতিমারীর কারনে কিছুটা বিলম্বে, গত ৬ই ফেব্রুয়ারি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল উল্লেখিত ক্লাউড বেজ্‌ড ফ্রি ওয়াই ফাই সিস্টেম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হস্তান্তর আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানীত সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান, পি ইঞ্জ, এফআইইবি, ইঞ্জিনিয়ার্স। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ বিসিসির পক্ষে ফ্রি ওয়াই ফাই সিস্টেম হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপ নগর পরিকল্পনাবিধ জনাব মোঃ তানভীর হাসান রেজাউল উক্ত ফ্রি ওয়াই ফাই সিস্টেম বুঝে নেন। এই অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণ, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস, এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মধুসূদন চন্দ বলেন, “সাম্প্রতিক সময়ে, আমরা ইন্টারনেট সংযোগ ছাড়া আমাদের জীবন ভাবতে পারি না। অনেক মানুষ কক্সবাজারে আসেন যাদের নির্বিঘ্ন সংযোগ প্রয়োজন। প্রকল্পটি প্রায় দুই বছর ধরে চালু রয়েছে এবং এটি অসংখ্য মানুষকে দারুণভাবে সেবা দিয়ে আসছে। এই প্রকল্পের সাথে জড়িত ব্যক্তিদের কঠোর পরিশ্রম এবং হুয়াওয়ে ও আমরা নেটওয়ার্কস -এর মতো সহযোগীদের কারণে এটি সম্ভব হয়েছে।”

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপ নগর পরিকল্পনাবিধ জনাব মোঃ তানভীর হাসান রেজাউল, বলেন, “এখন পর্যন্ত এই প্রকল্পটি পরিচালনা করার জন্য এবং আজ আমাদের হাতে এর দায়িত্ব দেবার জন্য আমি বিসিসিকে ধন্যবাদ জানাই। এর কার্যকারিতা নিশ্চিতে আমরা যথাসাধ্য কাজ করে যাব।”

এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পর্কে হুয়াওয়ে বাংলাদেশ (টেকনোলজিস) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর ইউইং কার্ল বলেন, “সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্পের সহযোগী হতে পেরে হুয়াওয়ে খুবই আনন্দিত। আগামীতেও এভাবেই বাংলাদেশের জনগণকে একটি পরিপূর্ণ সংযুক্ত করতে পাশে থাকবে হুয়াওয়ে।”

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় স্থাপিত ‘ফ্রি ওয়াই-ফাই সিস্টেম’ চালু করা হয়। শর্তানুয়ায়ী এখন থেকে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার সিটিতে স্থাপিত ফ্রি ওয়াই-ফাই সিস্টেম রক্ষণাবেক্ষনের যাবতীয় ব্যয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বহন করবে।

এই প্রকল্পের আওতায় লাবনি সমুদ্র সৈকত, কলাতোলি সৈকত, সালশা বিচ এর মতো পর্যটন স্পটগুলিসহ কক্সবাজার নগরের গুরুত্বপূর্ণ ৩৫ টি এলাকায় ৭৪ টি ওয়াই-ফাই এক্সেস পয়েন্টে (এপি) ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করা হয়েছে, যেখানে দেশি ও বিদেশি পর্যটকসহ স্থানীয় নাগরিকগন বিনা মূল্যে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করে ই-সরকারী পরিষেবা গ্রহণ করতে পারবে। এ সুবিধা পেতে সেলফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল বা প্যাড বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে পাসকোড আসবে। তবে ওয়েবসাইটে প্রবেশাধিকার ও ডাউনলোড থাকবে নিয়ন্ত্রিত। এই ক্লাউড-পরিচালিত পাবলিক ওয়াই-ফাই সিস্টেম এর সমস্ত সল্যুশন এবং ডিভাইস প্রদান করছে হুয়াওয়ে টেকনোলোজি।

পরিশেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে হস্তান্তর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যানুফ্যাকচারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
নির্বাচিত

ম্যানুফ্যাকচারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

সিটিও ফোরামের সভাপতি তপন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী
প্রযুক্তি সংবাদ

সিটিও ফোরামের সভাপতি তপন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী

মার্কেট প্লেস এসিডি’র গ্রোসারিতে ১০০০, আর অ্যাপে ২০০ টাকা ছাড়
ই-কমার্স

মার্কেট প্লেস এসিডি’র গ্রোসারিতে ১০০০, আর অ্যাপে ২০০ টাকা ছাড়

‘জাওয়ানে’ মজেছে গুগল, স্ক্রিন ঢাকছে ব্যান্ডেজে
প্রযুক্তি সংবাদ

‘জাওয়ানে’ মজেছে গুগল, স্ক্রিন ঢাকছে ব্যান্ডেজে

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০

কমদামে নচ ডিসপ্লের ফোন আনলো ওয়ালটন
প্রযুক্তি বাজার

কমদামে নচ ডিসপ্লের ফোন আনলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix