Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
বিশ্বে অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান বাংলাদেশিদের
Share on FacebookShare on Twitter

দক্ষ মানবসম্পদ আমাদের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দেশে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। তারা বিশ্বের অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান রাখছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ভিত্তিক বর্ডারলেস পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক এবং বিকাশ যৌথভাবে ডিজিটাল রেমিট্যান্স সেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের গবেষণায় উঠে এসেছে, অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। গত ১৩ বছরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও নীতি সহায়তায় ২০ লাখ তরুণ-তরুণীর প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি হয়েছে। এটাকে আরও সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে।

এ সময় প্রতিমন্ত্রী দ্রুততার সঙ্গে তাৎক্ষণিকভাবে নিরাপদে ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ পাওয়ার পদ্ধতি সহজ করায় বিকাশ, পেওনিয়ার ও ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানান। পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই পেওনিয়ারের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে প্রতিষ্ঠানটির চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন বলেন, সম্ভাবনাময় বাংলাদেশি উদ্যোক্তাদের ওপর বরাবরই আমাদের আস্থা রয়েছে। বিকাশের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের বিনিয়োগ ও স্থানীয় গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রতিশ্রুতিকেই ব্যক্ত করে। আমাদের অন্যতম লক্ষ্য হলো বিশ্বের প্রতিটি প্রান্তে সব ধরনের ডিজিটাল ব্যবসায় প্রবৃদ্ধির অংশ হওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এখন সারা বিশ্ব থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ারের মাধ্যমে মুহূতেই ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে বিকাশে। দিন-রাত ২৪ ঘণ্টা রিয়েল টাইমে এই সেবা আসার সুবিধার ফলে ফ্রিল্যান্সিং সেক্টরে আরও গতিশীলতা আনবে। এটি দেশের বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে আরও বেগবান করবে।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ারের রিজিওনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি, চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই ভিডিও টুল নিয়ে হলিউডের আপত্তি
প্রযুক্তি সংবাদ

এআই ভিডিও টুল নিয়ে হলিউডের আপত্তি

মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের
নির্বাচিত

মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের

নিউজ ফিডে খবর দেখাবে না ফেসবুক
নির্বাচিত

নিউজ ফিডে খবর দেখাবে না ফেসবুক

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
নির্বাচিত

দেশে এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে পৌনে ২ কোটি

মিনিটেই শেষ হুয়াওয়ে মেট এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মাসে ১ লাখ মেট এক্স বিক্রি করেছে হুয়াওয়ে

ইন্সটাগ্রামে এলো নতুন ৩ ফিচার
নির্বাচিত

ইন্সটাগ্রামে এলো নতুন ৩ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল
প্রযুক্তি সংবাদ

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ফেব্রুয়ারি ২০২২

বিশ্বে অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান বাংলাদেশিদের

Techzoom.TV |
TechzoomTV