Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কক্সবাজারের ৩৫ জোনে ফ্রি ওয়াইফাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারের ৩৫ জোনে ফ্রি ওয়াইফাই
Share on FacebookShare on Twitter

পর্যটন নগরী কক্সবাজারের ৩৫টি জায়গায় স্থাপন করা হয়েছে ৭৪টি ফ্রি ওয়াইফাই এক্সেস পয়েন্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় এটি স্থাপন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতথ্য জানিয়েছে। চলতি মাসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই ফ্রি ওয়াইফাই সিস্টেম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

এ প্রকল্পের আওতায় লাবনী সমুদ্র সৈকত, কলাতলি সৈকত, সালশা সৈকতের মতো পর্যটন স্থানগুলোসহ কক্সবাজার নগরের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই পাওয়া যাবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয় নাগরিকরা বিনামূল্যে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করে ই-সরকারি পরিসেবা গ্রহণ করতে পারবেন।

এ সুবিধা পেতে সেলফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল, আইপ্যাড বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে পাসকোড আসবে। তবে ওয়েবসাইটে প্রবেশাধিকার ও ডাউনলোড থাকবে নিয়ন্ত্রিত। এ ক্লাউড পরিচালিত পাবলিক ওয়াইফাই সিস্টেমের সব সল্যুশন এবং ডিভাইস দিয়েছে হুয়াওয়ে টেকনোলজি।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হস্তান্তর আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল মো. খিজির খান। বিসিসির পক্ষে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ ফ্রি ওয়াইফাই সিস্টেম হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল ফ্রি ওয়াইফাই সিস্টেম বুঝে নেন।

অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ বলেন, সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সংযোগ ছাড়া আমাদের জীবন ভাবতে পারি না। অনেক মানুষ কক্সবাজারে আসেন যাদের নির্বিঘ্ন সংযোগ প্রয়োজন। প্রকল্পটি প্রায় দুই বছর ধরে চালু রয়েছে। এটি অসংখ্য মানুষকে দারুণভাবে সেবা দিয়ে আসছে। এ প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা কঠোর পরিশ্রম করেছেন। হুয়াওয়ে ও আমরা নেটওয়ার্কসের মতো সহযোগীদের কারণে এটি সম্ভব হয়েছে।

প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পর্কে হুয়াওয়ে বাংলাদেশ (টেকনোলজিস) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর ইউইং কার্ল বলেন, সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই প্রকল্প হাতে নেওয়া। এ প্রকল্পের সহযোগী হতে পেরে হুয়াওয়ে খুবই আনন্দিত।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় স্থাপিত ‘ফ্রি ওয়াইফাই সিস্টেম’ চালু করা হয়। শর্তানুযায়ী এখন থেকে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার সিটিতে স্থাপিত ফ্রি ওয়াইফাই সিস্টেম রক্ষণাবেক্ষণের যাবতীয় ব্যয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বহন করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সৃজনশীলতা ও উদ্ভাবন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের প্রধানতম ভিত্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপে প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন তরুণরা

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস

যে ভুল নিয়মে ফ্রিজ চালানোয় বিস্ফোরণ ঘটে
নির্বাচিত

যে ভুল নিয়মে ফ্রিজ চালানোয় বিস্ফোরণ ঘটে

নতুন বছরে স্মার্টফোনে কী চায় তরুণরা, হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক
প্রযুক্তি সংবাদ

নতুন বছরে স্মার্টফোনে কী চায় তরুণরা, হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী
প্রযুক্তি সংবাদ

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix