Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ভুল ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার পেলন আমান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 February 2022
গুগলের ভুল ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার পেলন আমান
Share on FacebookShare on Twitter

সাইবার-সিকিউরিটি রিসার্চার আমান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন টেক জায়ান্ট গুগলের বেশ বড়োসড়ো ভুল ধরিয়ে দিলেন তিনি। সেই ভুলটি ছিল সার্চ ইঞ্জিন জায়ান্টের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে। প্রথমে অ্যান্ড্রয়েডের সেই ভুল (Vulnerabilities In Android) শনাক্ত করেন আমান। এরপর সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেন তিনি। আবার তার জন্য কোটি টাকার পুরস্কারও জিতে নেওয়া। হ্যাঁ, এমনটাই ঘটেছে আমান পাণ্ডের সঙ্গে।

এর মাধ্যমে অপারেটিং সিস্টেমটিকে বিশ্ববাসীর জন্য আরও নিরাপদ করে তুললেন বলে জানিয়েছে স্বয়ং গুগল। এজন্য আমান মোটা অঙ্কের পুরস্কারও জিতে নিয়েছেন গুগলের কাছ থেকে।

টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে একটি ব্লগপোস্টে বলা হয়েছে, বাগসমিররের আমান পাণ্ডে গুগলের একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন। কেবল ২০২১ সালেই আমান গুগলের ২৩২টি ভুল শনাক্ত করেন।

তবে এবারই প্রথম নয়, ২০১৯ সালে প্রথম গুগলের নানা ত্রুটি শনাক্ত করে রিপোর্ট জমা দিয়েছিলেন আমান। এখন পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ডস প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন আমান, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকখানিই এগিয়ে দিয়েছে।

এমন ভালনারেবিলিটিজ যে শুধু গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য হয় এমনটা নয়। একই সঙ্গে গুগল ক্রোম, সার্চ, প্লে এবং অন্যান্য প্রডাক্টের ক্ষেত্রেও এটি হয়। এমন সমস্যা বহুদিন ধরেই হয়ে আসছে।

এই ধরনের প্রোগ্রামকে প্রযুক্তির ভাষায় বলা হয় বাগস বাউন্টি। শুধু গুগল নয়। অ্যাপল বা মাইক্রোসফটের মতো সংস্থাও এই ধরনের প্রোগ্রাম কর। কারণ প্রতিটি প্ল্যাটফর্মেই নিরাপত্তাজনিত কিছু ভুলত্রুটি থাকেই।

যারা সব থেকে গুরুত্বপূর্ণ কিছু ভুল ধরতে পারেন, তাদের ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে দিয়ে থাকে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। মধ্যপ্রদেশের আমান পাণ্ডেও এই ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা।

অ্যান্ড্রয়েডে ভুল ধরার জন্য সবথেকে বেশি টাকা পুরস্কার হিসেবে দেয় গুগল। এমনকি পুরস্কারের পরিমাণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আরও ৩ মিলিয়ন মার্কিন ডলার বাড়িয়েছে তারা। এখন পর্যন্ত গুগল ভিআরপি ইতিহাসে সবথেকে বেশি পুরস্কারমূল্য দিয়েছে ১ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। সেটি অ্যান্ড্রয়েডে এক্সপ্লয়েট চেন আবিষ্কারের জন্য দেওয়া হয়েছিল।

২০২১ সালে ১১৫ জন ক্রোম ভিআরপি রিসার্চারকে ৩৩৩ ইউনিক ক্রোম সিকিওরিটি বাগ রিপোর্ট করার জন্য মোট ২.২ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। আবার ক্রোমের ব্রাউজার সিকিওরিটি বাগ রিপোর্ট করার জন্য ৩.১ মিলিয়ন মার্কিন ডলার এবং ক্রোম অপারেটিং সিস্টেম বাগের জন্য ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছিল ২০২১ সালেই।

এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আমান বাগসমিররের সিইও হিসেবে যোগ দেন। বাগসমিরর ইনদওরের একটি সংস্থা। ২০২১ সালেই তিনি এই বাগসমিরর নামক সংস্থাটির প্রতিষ্ঠা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে পাওয়া যাবে ই-পাসপোর্ট
নির্বাচিত

ই-পাসপোর্ট সম্পর্কে যা যা জানা জরুরী!

এশিয়া প্যাসিফিকে দ্রুত এগিয়ে চলেছে হুয়াওয়ে ক্লাউড
প্রযুক্তি সংবাদ

এশিয়া প্যাসিফিকে দ্রুত এগিয়ে চলেছে হুয়াওয়ে ক্লাউড

সিক্সজির দৌড়ে কোয়ালকম ও মিডিয়াটেক
নির্বাচিত

সিক্সজির দৌড়ে কোয়ালকম ও মিডিয়াটেক

অভিবাসীদের দক্ষতা উন্নয়নে একত্রে কাজ করবে আমি প্রবাসী ও শিখো
প্রযুক্তি সংবাদ

অভিবাসীদের দক্ষতা উন্নয়নে একত্রে কাজ করবে আমি প্রবাসী ও শিখো

মঙ্গলে হচ্ছে ‘দ্বিতীয় পৃথিবী’, নকশার ছবি প্রকাশ
প্রযুক্তি সংবাদ

মঙ্গলে হচ্ছে ‘দ্বিতীয় পৃথিবী’, নকশার ছবি প্রকাশ

ফল দিয়ে চার্জ হবে মোবাইল!
প্রযুক্তি সংবাদ

ফল দিয়ে চার্জ হবে মোবাইল!

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে
নির্বাচিত

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 February 2022

গুগলের ভুল ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার পেলন আমান

Techzoom.TV |
TechzoomTV