Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এএমডি’র শীর্ষ নকশা স্থপতিকে নিয়োগ দিয়েছে ইনটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
চিপ সঙ্কটের বছর রেকর্ড গড়েছে ইনটেল, ৭ হাজার ৪৭০ কোটি ডলার আয়
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে নতুন বিনিয়োগের পাশাপাশি পুরো ব্যবসা কাঠামো নতুন করে সাজানোর চেষ্টা করছে ইনটেল। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি’র শীর্ষ নকশা স্থপতিকে নিয়োগ দিয়েছে ইনটেল। চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ‘লিড প্রোডাক্ট আর্কিটেক্ট’ পদে যোগ দিয়েছেন রোহিত ভার্মা। এএমডি’র জ্যেষ্ঠ্য কর্মকর্তাদের একজন ছিলেন তিনি। তাই, ভার্মার এই প্রতিষ্ঠান পরিবর্তনে প্রভাব পড়তে পারে চিপ নির্মাতা শিল্পের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের ভারসাম্যে।

এতোদিন এএমডি’র ‘লিড এসওসি (সিস্টেম অন এ চিপ) আর্কিটেক্ট’ হিসেবে কাজ করেছেন ভার্মা।

প্রযুক্তিবিষয়ক সাইট পিসিগেইমার জানিয়েছে, প্রথম প্রজন্মের আর্ক অ্যালকেমিস্ট গ্রাফিক্স কার্ডের কাজ প্রায় পুরোটাই গুছিয়ে এনেছে ইনটেল। ফলে, এ পর্যায়ে বড় কোনো ভূমিকা রাখবেন না ভার্মা। তবে, পরের প্রজন্মগুলো যেন সরাসরি এনভিডিয়া এবং এএমডি’র তৈরি জিপিইউ-এর বাজার আধিপত্য চ্যালেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে ভার্মা সম্ভবত বড় ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছে সাইটটি।

এর আগেও ইনটেলের হয়ে কাজ করেছেন ভার্মা। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইনটেলের ‘লিড এসওসি (সিস্টেম অন এ চিপ) আর্কিটেক্ট’ হিসেবে কাজ করেছেন তিনি। সে সময়েও ইনটেলের সঙ্গেই ছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার।

এ সব কিছু বিবেচনায় নিয়ে পিসিগেইমার বলছে, সম্ভবত ভার্মাকে আবারো দলে টানার বেলায় সক্রিয় ভূমিকা রেখেছেন ইনটেল প্রধান।

সম্প্রতি একের পর এক ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ নিয়ে চলেছে ইনটেল। শুধু নতুন কর্মী নিয়োগ দেওয়ার বেলাতেই নয়, ব্যাপক হারে নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি, এমনকি প্রতিষ্ঠানের প্রচলিত বাজারের বাইরে পা রাখার আগ্রহও দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে ইনটেল বড় পরিবর্তনের পথে হাঁটছে, ইঙ্গিত মিলছে এমনটাই।

Tags: ইনটেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট
নির্বাচিত

দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট

আসছে হুয়াওয়ে নোভা ৬
নির্বাচিত

আসছে হুয়াওয়ে নোভা ৬

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা
প্রযুক্তি বাজার

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা

স্মার্টফোনের সেরা ৫ ফুটবল গেম
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের সেরা ৫ ফুটবল গেম

আকাশ ডিটিএইচ ক্যাশব্যাক অফার পেলেন চার গ্রাহক
প্রযুক্তি সংবাদ

আকাশ ডিটিএইচ ক্যাশব্যাক অফার পেলেন চার গ্রাহক

‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
নির্বাচিত

এবার শাওমির ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ
নির্বাচিত

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix