Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা খরচে ক্লাস করা যাবে অনডিমান্ড টিউটরিং প্ল্যাটফর্ম ‘পড়াই’তে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বিনা খরচে ক্লাস করা যাবে অনডিমান্ড টিউটরিং প্ল্যাটফর্ম ‘পড়াই’তে
Share on FacebookShare on Twitter

বিনা খরচে অনলাইনে ক্লাসের আয়োজন করেছে অনডিমান্ড টিউটরিং প্ল্যাটফর্ম ‘পড়াই’ (www.porai.net)। একদিনের জন্য নয় বরং প্রতিদিনই চলবে এই ফ্রি ক্লাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ০১ মার্চ, ২০২২ থেকে শুরু হয়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আপাতত ৮ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ ও উচ্চতর গণিত, ইংরেজি এবং হিসাববিজ্ঞানের ক্লাস করতে পারবে “পড়াই” প্লাটফর্মে। বিনা খরচে শিক্ষার্থীর প্রয়োজনীয় বিষয়ের ক্লাস করতে এখন নিবন্ধন চলছে।

পড়াই-এর অপারেশন ম্যানেজার মোঃ জুনায়িদুল ইসলাম বলেন, পড়াই মূলত একটি অনডিমান্ড টিউটরিং প্ল্যাটফর্ম। যেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাঠ্যবই সংক্রান্ত যেকোনো সমস্যার তড়িৎ সমাধান পাওয়া যাবে। একজন শিক্ষার্থী পড়াই প্লাটফর্মে এসে তার সমস্যা নিয়ে অভিজ্ঞ শিক্ষকের সাথে ওয়ান-টু-ওয়ান আলোচনা করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, “পড়াই” প্রথাগত টিউশনির ব্যবস্থাটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। ধরা যাক পরীক্ষার আগের রাতে একজন স্কুল শিক্ষার্থী একটি গাণিতিক সমস্যায় পড়েছে। এখন সে শিক্ষক পাবে কোথায়? আধ ঘণ্টার জন্য তাকে কে পড়াবে? পড়াইতে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে উবার বা ফুডপান্ডার মডেলে। শিক্ষার্থীদের এই চাহিদাই পূরণ করবে “পড়াই”। সমস্যা ও সময় উল্লেখ করে পড়াইতে পোস্ট দিলে ওই সময় যে অভিজ্ঞ শিক্ষক ফ্রি থাকবেন বা পড়াতে পারবেন তারা বিডে অংশ নেবেন। শিক্ষার্থী তার পছন্দমতো শিক্ষক বেছে নিতে পারবে। এমনকি প্রথম তিন মিনিট পরীক্ষামূলক ক্লাসও করতে পারবে। ভালো না লাগলে শিক্ষক বদলের সুযোগও আছে।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর শিক্ষাকে আরও সহজে শিক্ষার্থীদের ঘরে পৌঁছানোর কাজটিই করার চেষ্টা করছে “পড়াই”। ২০২২ সালে যে শিক্ষার্থী ৮ম শ্রেণীতে পড়ছে সে কি জ্যামিতি আর বীজগণিতের মূল ব্যাপার যা কিনা তার ৬ষ্ঠ বা ৭ম শ্রেণিতে জানার কথা ছিল, সেটি কি ঠিক ভাবে জানতে পেরেছে? পরিসংখ্যান বলে এই মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকাতে স্কুল-কলেজের প্রায় তিন-চতুর্থাংশ শিক্ষার্থী সংশ্লিষ্ট শ্রেণির প্রান্তিক যোগ্যতা অর্জনে পিছিয়ে আছে। তারা শিখন ঘাটতি নিয়েই বর্তমান ক্লাস করছে। শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের লক্ষ্যেই “পড়াই” প্লাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে।

পড়াই ডট নেটে শিক্ষার বিষয়বস্তু শুধু স্কুল-কলেজের পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়। প্রোগ্রামিং ও ইংরেজির বিভিন্ন কোর্স যেমন- টোফেল, আইইএলটিএস, জিআরই-ও থাকবে। এছাড়া মানুষিক স্বাস্থ্য, যোগব্যায়াম, রান্নার প্রশিক্ষণ, ভিসা ফরম পূরণসহ আরও কিছু সেবা নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। সব মিলিয়ে তিন শতাধিক বিষয়বস্তু যুক্ত হচ্ছে সাইটটিতে।

বর্তমানে বিনা খরচে শিক্ষার্থীর প্রয়োজনীয় বিষয়ের সমস্যার সমাধান পেতে নিবন্ধন চলছে। এই প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে যেকেউ যেকোনও সময় পড়তে পারবে। নিবন্ধনের জন্য ভিজিট করুন www.porai.net এবং ফেসবুক পেজ fb.com/porai.net

Tags: পড়াই

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেকোনো অ্যাঙ্গেল থেকেই এখন স্মার্টফোনে হবে কার্ড রিড
নির্বাচিত

যেকোনো অ্যাঙ্গেল থেকেই এখন স্মার্টফোনে হবে কার্ড রিড

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

স্মার্টফোন কেনার আগে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন
নির্বাচিত

স্মার্টফোন বাজারে ভয়াবহ পতন

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ

প্রথম তিন প্রান্তিকে আইফোন বিক্রি ১৫ কোটির বেশি
নির্বাচিত

প্রথম তিন প্রান্তিকে আইফোন বিক্রি ১৫ কোটির বেশি

প্রথম ভার্চুয়াল মানুষ ‘ইয়ুনশেং’ হুয়াওয়ে ক্লাউডে
প্রযুক্তি সংবাদ

প্রথম ভার্চুয়াল মানুষ ‘ইয়ুনশেং’ হুয়াওয়ে ক্লাউডে

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix