Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিষেধাজ্ঞার ঝড়ের পর হুয়াওয়ে দমে গেছে নাকি উঠে দাঁড়িয়েছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
Share on FacebookShare on Twitter

গত অনেকগুলো মাস সংবাদের শিরোনামে হুয়াওয়ে, ষড়যন্ত্র আর বিতর্ক যেন একে অপরের সাথে জড়িয়ে গিয়েছে। বিশ্বব্যাপী আইসিটি সেক্টরের এই শীর্ষ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান জনসাধারণের তির্যক দৃষ্টি পেতে অভ্যস্ত হয়ে পড়েছে। কারণ প্রথম দিকে মার্কিন নিষেধাজ্ঞা আসার সাথে সাথে সমালোচকরাও কোম্পানিটিকেই অভিযুক্ত করতে শুরু করে। কিন্তু সত্য কী?

২০২১ সালে, জাপানি চলচ্চিত্র নির্মাতা রিও তাকেউচি হুয়াওয়ে সম্পর্কে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি করেন যেখানে তিনি কিছু বিহাইন্ড দ্যা সীন (পর্দার অন্তরালে) ফুটেজ দেখান। নিজ হাতে সম্পূর্ণ সম্পাদকীয় নিয়ন্ত্রণ রেখে তিনি হুয়াওয়ের অসংখ্য কর্মচারীদের সাথে কথা বলেছেন যা তাঁর ‘ফেসেস অফ হুয়াওয়ে’-তে তুলে ধরা হয়েছে।

একাধিক চীনা এবং আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্মে ‘ফেসেস অফ হুয়াওয়ে’ সিরিজটির দ্বিতীয় সিজন চালু করা হয় এই শুক্রবারে, ২৫শে ফেব্রুয়ারিতে। এর আগে গত বছর মার্চ মাসে তিনটি পর্বের ‘ফেসেস অফ হুয়াওয়ে’-এর প্রথম সিরিজটি আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ করা হয়। সেই সময় এই সিরিজটি দর্শক ও সমালোচকদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তথ্যচিত্রগুলি আট কোটিরও বেশি অনলাইন হিট পেয়েছে এবং জাপানের সবচেয়ে বেশি পরিদর্শন করা ওয়েবসাইট ইয়াহু! জাপান -এর প্রথম পৃষ্ঠাতেও জায়গা করে নিয়েছে।

নতুন পর্বে, রিও তাকেউচি দেখিয়েছেন কানাডায় প্রায় তিন বছর গৃহবন্দি থাকার পর হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝু-এর নিজের দেশ চীনে ফিরে আসা। তাকেউচি ও তার টিম শানজি কয়লা খনি পরিদর্শন করে আরও দেখিয়েছেন হুয়াওয়ের হারমনি অপারেটিং সিস্টেম কীভাবে নিরাপত্তাকে আরও উন্নত করেছে, হুয়াওয়ের প্রযুক্তি প্রয়োগ করে থাই স্বাস্থ্যসেবা ও কৃষি খাত কীভাবে উপকৃত হয়েছে এবং কীভাবে জাপানে গ্রিন এনার্জি সল্যুশনস ব্যবহার করা হয়।

এই গল্পগুলি এটাই দেখিয়েছে কীভাবে হুয়াওয়ে মার্কিন এন্টিটি লিস্ট থেকে বাদ পরার সংকটকে প্রযুক্তিগত টার্নিং পয়েন্ট হিসাবে কাজে লাগিয়ে আরও এগিয়ে গেছে। প্রাণবন্ত ও অত্যন্ত অনুপ্রেরণামূলক কাজের সংস্কৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি দ্রুত নতুন ব্যবসা এবং এর নিজস্ব ইকোসিস্টেম গড়ে তুলেছিল। ভবিষ্যৎ প্রযুক্তি এবং প্রতিভা বিকাশের প্রতি গভীর মনোযোগ দেয়ার মাধ্যমে হুয়াওয়ে টেকসই উন্নয়ন, পরিবেশগত বৈচিত্র্য এবং মহামারীর প্রভাবকে স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রগতি করেছে।

তাহলে দুই বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ্য করার পর হুয়াওয়ে এখন কোন অবস্থায় আছে? একটি ‘নেকড়ে’ সংস্কৃতির যে অভিযোগের রয়েছে তার মধ্যেও হুয়াওয়ে ঠিক কীভাবে তার কর্মীদের প্রতিভা বিকাশ করে? এবং এখন থেকে দশ বছর পর, কোন ধরনের প্রযুক্তি আমাদের ভবিষ্যতকে পরিবর্তন করবে? ভিডিওটি দেখা যাবে https://www.facebook.com/392039908040108/posts/1058653894712036/ লিংকে।

দ্রষ্টব্য: রিও তাকেউচি ১৫ বছরেরও বেশি সময় ধরে জাপানে এনএইচকে-এর জন্য কাজ করেছেন। ২০০৩ সালে তিনি তার স্ত্রীর সাথে চীনে চলে যান এবং জাপান ও চীন উভয় দেশের উপর তথ্যচিত্র তৈরি করতে শুরু করেন। ২০২০ সালে তিনি একটি দুই-অংশের তথ্যচিত্র চিত্রায়িত করেছিলেন নানজিং সম্পর্কে যেখানে তিনি থাকেন। তিনি দেখিয়েছিলেন কীভাবে নানজিং এবং কোনও মৃত্যু ছাড়াই সফলভাবে করোনভাইরাসের মোকাবেলা করেছিল। এক বছর পরে এই চলচ্চিত্র নির্মাতা কোভিডের বিরুদ্ধে চীনের লড়াই – লং টাইম নো সি, এবং উহান ও চীনের মহামারী পরবর্তী যুগ সম্পর্কে দুটি সমান জনপ্রিয় তথ্যচিত্র তৈরি করেছিলেন।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ
ই-কমার্স

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

পাঠাও ফুডে ১৪ই ফেব্রুয়ারিতে ১৪ টাকা ডেলিভারি ফি
অটোমোবাইল

পাঠাও ফুডে ১৪ই ফেব্রুয়ারিতে ১৪ টাকা ডেলিভারি ফি

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা
নির্বাচিত

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা

ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ লাইফস্টাইল ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ লাইফস্টাইল ক্যাম্পেইন

স্যাটেলাইট ব্যবসায় নামছে অ্যাপল!
নির্বাচিত

স্যাটেলাইট ব্যবসায় নামছে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনাম

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক আনতে আবারও প্রস্তুত যুক্তরাজ্যভিত্তিক...

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix