Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোন ই-সিম ব্যবহার করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
গ্রামীণফোন ই-সিম ব্যবহার করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে। আগামী ৭ মার্চ থেকে ই-সিম দেশের বাজারে পাওয়া যাবে।

‘ফোরজি ই-সিম : পরিবেশ-বান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানে গ্রামীণফোনের গ্রাহকরা এখন ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে, প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেক্টিভিটির সুবিধা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের নতুন ই-সিম সংযোগ পেতে হলে ক্রেতাদের ই-সিম সমর্থন করে এমন ডিভাইস নিয়ে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার (ঢাকা ও চট্টগ্রাম) এবং নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করে ই-সিমের জন্য অনুরোধ করতে হবে। সিম কেনার প্রক্রিয়া অনুসরণ করে, গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ই-সিমের জন্য অনুরোধ করা যাবে। ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে থাকা ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করে ই-সিম সক্রিয় করতে ইন্টারনেট সংযোগ (মোবাইল ডাটা অথবা ওয়াইফাই) চালু করতে হবে। এর ফলে প্রচলিত সিম কার্ডে যে ঝামেলা রয়েছে তা দূর হবে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে ই-সিমের ব্যবহার বেড়ে হবে ৩.৪ বিলিয়ন।

বহু নেটওয়ার্ক এবং নম্বর একটি ই-সিমে সংযুক্ত করা যাবে। তবে এটি নির্ভর করবে হ্যান্ডসেটের ওপর। এর মাধ্যমে বিশ্বজুড়েই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা নিশ্চিত হবে। গ্রাহকরা ই-সিমে একাধিক নম্বর ব্যবহার করতে পারবেন, যা ভ্রমণকারীদের জন্য আরো স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। সল্যুশনটি যেহেতু ডিভাইসের সাথে এমবেড করা থাকবে, তাই এক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু করার প্রয়োজন হবে না।

ব্যবহারকারীদের তথ্য ডিজিটাল ফরম্যাটে স্টোর করা থাকবে বলে ই-সিম উন্নত নিরাপত্তা প্রদান করবে। অপ্টিমাইজেশনের যুগে, ই-সিম প্রচলিত সিম কার্ড ও ট্রে’র ধারণাকে অকার্যকর করে ফেলবে। ফলে এর মাধ্যমে অবশিষ্ট জায়গায় ফোনের ব্যাটারির আকার বৃদ্ধি করা যাবে কিংবা হ্যান্ডসেটে আরো ফিচার যুক্ত করা যাবে। ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে বলে সিম কার্ড হারিয়ে যাওয়ার কোনো ঝুঁকিই থাকবে না; একইসঙ্গে সিম পিনের ঝামেলা থেকেও গ্রাহকরা রক্ষা পাবেন।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “এ ধরনের উন্নত ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এ প্রযুক্তি ব্যবহারে অগ্রণী হিসেবে, এ যাত্রায় যুক্ত হতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। গ্রামীণফোনের রজত জয়ন্তী উপলক্ষে এবং আমাদের গ্রাহকদের আরও ভালো ও ডিজিটাল ভাবে সেবাদানের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় সবার সাথে একাত্ন হওয়ার ক্ষেত্রে ই-সিম আমাদের পরিবেশ-বান্ধব বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

শক্তিশালী ব্যাটারিসহ নতুন ৫জি ফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারিসহ নতুন ৫জি ফোন আনছে ভিভো

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
প্রযুক্তি সংবাদ

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
নির্বাচিত

এক বছর ঘরে বসে কাজের সুযোগ পাচ্ছেন গুগলের কর্মীরা

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০
নির্বাচিত

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০

Load More

ট্রেন্ডিং টপিক

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
প্রযুক্তি সংবাদ

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
প্রযুক্তি সংবাদ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল...

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মার্চ ২০২২

গ্রামীণফোন ই-সিম ব্যবহার করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV