Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে নতুন প্রজন্মের স্মার্টওয়াচ নিয়ে এসেছে হুয়াওয়ে। নতুন হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ স্মার্টওয়াচটিতে ৪৬এমএমতে হারমোনিওএস ২.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যাতে ব্যবহারকারী আরও বেশি উন্নত, শক্তিশালী এবং অত্যাধুনিক সুবিধা ও গতিসম্পন্ন বুদ্ধিমত্তার সুবিধা পেতে পরেন। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক এবং স্টেইনলেস স্টিলের ফ্রেম দিয়ে তৈরি নতুন এ স্মার্টওয়াচটি কিনতে আপনাকে গুনতে হবে ২৩ হাজার ৯৯৯ টাকা।

স্বাস্থ্য ও ফিটনেস মনিটরিংয়ের জন্য এতে রয়েছে ট্রুসিনটিএম ৫.০+ এবং নিত্যনতুন ডিজাইনের সঙ্গে ১৪ দিনের ব্যাটারি লাইফ। স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং বিজ্ঞানসম্মতভাবে ফিটনেস ট্রেনিংয়ের জন্য অভিনব হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ জুতসই সহযোগী হবে, যা বৈজ্ঞানিক ডেটা ব্যবহার করে আপনার ফিটনেস ধরে রাখার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ব্যবহারকারীর জীবনকে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যেই নতুন এ ডিভাইসটি ডিজাইন করা হয়েছে।

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ বাজারজাত শুরু করেছি। ৪৫.৯ x ৪৫.৯ x ১১ মিলিমিটার এবং ৩৫ গ্রাম (৪২ মিমি) বা ৪২.৬ গ্রাম (৪৬ মিমি) ওজনের এই স্মার্টওয়াচটিতে প্রায় ৫০ মিটার পানির চাপ প্রতিরোধ করতে এতে ৫ এটিএম যুক্ত করা হয়েছে। এছাড়া নিয়মিত ২২ মিমি স্ট্র্যাপ (৪৬ মিমি মডেল) এবং ২০ মিমি স্ট্র্যাপের (৪২মিমি মডেল) সঙ্গেও এর যথেষ্ট মিল রয়েছে। নতুন স্মার্টওয়াচটিতে একটি ১.৪৩ ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লে থাকছে, যাতে ৩২৬ ঘনত্বের ৪৬৬ x ৪৬৬ পিক্সেলের রেজুলেশন সুবিধা পাওয়া যাবে। ঘড়িটিতে একটি ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, যা তার ছাড়াই চার্জ করা যায়। এতে অ্যাক্সিলোমিটার, জাইরো, হার্টরেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং থার্মোমিটারের মতো শরীরের তাপমাত্রা মাপার সেন্সরগুলো যুক্ত করা হয়েছে।

তরুণ ও কম বয়সী ব্যবহারকারীদের চাহিদা মেটাতে, ওয়াচ জিটি ৩ স্মার্টওয়াচটি ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। ঘড়িটি আপনি চার্জ করতে ভুলে গেলেও এর ব্যাটারি লাইফ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আপনি আপনার ফোনের মাধ্যমে এটি রিভার্স চার্জ করতে পারবেন। একবার সম্পূর্ণ চার্জ করে নিলে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩৪৬ এমএম টানা ১৪ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

এতে রয়েছে সম্পূর্ণ নতুন হুয়াওয়ে ট্রুসিনটিম ৫.০+ হার্ট রেট মনিটরিং প্রযুক্তি, যা একটি বৃত্তাকার বিন্যাসে ৮টি ফটোডিওডস, দুটি সেট লাইট সোর্স, একটি ৮-ইন-১ এলইডি লেন্সের আলো-নিঃসরণকারী চিপ, আলোক সংকেত পাওয়ার জন্য বাঁকানো ডিজাইনের একটি মাল্টি-চ্যানেল যাতে আরও বেশি আলো প্রবেশ করতে পারে, কম বিদ্যুৎ খরচ এবং আরও আরামদায়ক পরিধানের অভিজ্ঞতা দেবে। হুয়াওয়ে ওয়াচ জিটি ৩-তে রয়েছে একটি উন্নতমানের ওয়ার্কআউট মনিটরিং ফিচার, যাতে ১৮টি পেশাদার ওয়ার্কআউট মোড, ১২টি আউটডোর ওয়ার্কআউট ও ছয়টি ইনডোর ওয়ার্কআউট মোডসহ শতাধিক ওয়ার্কআউট মোড রয়েছে।

এছাড়া হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ আপনার স্বাস্থ্য এবং ফিটনেস ধরে রাখার সব ধরনের ফিচার সমর্থন করবে। এসব ফিচারের মধ্যে রয়েছে এআই রানিং কোচ এবং হেলদি লিভিং শ্যামরক, যা ব্যবহারকারীদের সুস্থ ও কর্মঠ থাকার জন্য প্রতিনিয়ত স্বাস্থ্য ও ফিটনেস সহকারীর মতো কাজ করবে। পাশাপাশি এ ঘড়িতে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকেও বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টলেশন করে ব্যবহার করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ ফোন বন্ধ হচ্ছে না – সুবিধা পাচ্ছে কারা?
প্রযুক্তি সংবাদ

অপরাধীর অদৃশ্য হাত ভাঙতে অবৈধ মোবাইল ফোন বন্ধের বিকল্প নেই

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের
প্রযুক্তি সংবাদ

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের

দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করল টেকনো
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করল টেকনো

হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু
নির্বাচিত

স্মার্টফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে হুয়াওয়ে?

গ্রে অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ‘নলেজ শেয়ারিং’ সেশন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

গ্রে অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ‘নলেজ শেয়ারিং’ সেশন অনুষ্ঠিত

গুগলের কাছে আছে আপনার সব তথ্য, কিভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন
নির্বাচিত

গুগলের কাছে আছে আপনার সব তথ্য, কিভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ
ফিচার

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশে ক্যাশ আউট চার্জ কমল

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ
প্রযুক্তি সংবাদ

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ মার্চ ২০২২

দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix