Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ মার্চ ২০২২
পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?
Share on FacebookShare on Twitter

ইউক্রেইনে সামরিক আগ্রাসর শুরু হওয়ার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণা করেছিল অ্যানোনিমাস। রাশিয়ার বিভিন্ন সরকারি সংস্থার উপর সাইবার হামলা চালিয়েছে আলোচিত ও বিতর্কিত হ্যাকারদের দলটি। এবার তাদের কেউ কেউ মুখ খুলেছেন মিডিয়ার কাছে, বলেছেন কর্মপদ্ধতি আর পরিকল্পনার কথা।

এরই মধ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল হ্যাক করে সাড়া ফেলেছে তারা।

হ্যাকিংয়ের ঘটনার ছোট একটি ভিডিওর কথা জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি। টিভি চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান থামিয়ে তার মধ্যে ইউক্রেইনে বোমা হামলার ছবি আর যুদ্ধের ভয়াবহতা নিয়ে সৈনিকদের বক্তব্য প্রচার করেছে অ্যানোনিমাসের হ্যাকাররা।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে ২৬ ফেব্রুয়ারি। অ্যানোনিমাস নিজস্ব সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক কোটি ফলোয়ারের সঙ্গে শেয়ার করে ভিডিওটি। এর একটি পোস্টে হ্যাকারদের দলটি বলেছে, “সদ্য পাওয়া খবর, ইউক্রেইনে কী হচ্ছে সেই সত্য প্রচারের জন্য অ্যানোনিমাস রাশিয়ার রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল হ্যাক করেছে।”

এখন পর্যন্ত লাখো মানুষ দেখেছেন ভিডিওটি।

পুরো ঘটনায় অ্যানোনিমাসের সংশ্লিষ্টতার ছাপটাও ছিল স্পষ্ট– মন্তব্য বিবিসির। পুরো ঘটনায় ছিল নাটকীয়তা, দর্শক বা সংশ্লিষ্টদের মনে দাগ কাটার মতো এবং সহজে অনলাইনে শেয়ার করার মতো। আর অ্যানোনিমাসের আগের হ্যাকিংয়ের মতো এই ঘটনার সত্যতা নিশ্চিত করাও ছিল নেহায়েতই কঠিন কাজ।

তবে, অ্যানোনিমাসের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের ছোট একটি দল দাবি করেছে, হ্যাকিংয়ের জন্য তারাই দায়ী এবং রাশিয়ার টেলিভিশন চ্যানেলের প্রচার ১২ মিনিটের জন্য তাদের হাতেই ছিল।
হ্যাকিংয়ের ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে রাশিয়ার বংশদ্ভুত যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীর কারণে। এলিজা যুক্তরাষ্ট্রে থাকলেও তার বাবা থাকেন রাশিয়ায়, হঠাৎ টিভি অনুষ্ঠান থমকে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েকে কল করেন তিনি। “যখন এটা ঘটে, আমার বাবা আমাকে কল দিয়ে বললেন, ‘হে ঈশ্বর, ওরা সত্যিটা দেখাচ্ছে।’ তখন আমি তাকে ভিডিও রেকর্ড করতে বলি এবং পরে ভিডিওটি অনলাইনে পোস্ট করি। তার এক বন্ধুও নাকি বিষয়টা দেখেছেন।”

অ্যানোনিমাসের হ্যাকিংয়ের শিকার সেবাগুলোর পরিচালনা করে রাশিয়ার প্রতিষ্ঠান রসটেলিকম। তাৎক্ষণিকভাবে হ্যাকিং প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিষ্ঠানটি।

আর হ্যাকাররা বলছেন, “গণহত্যার শিকার হচ্ছেন নিষ্পাপ ইউক্রেইনিয়ানরা। ইউক্রেইনে শান্তি প্রতিষ্ঠা করতে কিছু করা না হলে আমরা ক্রেমলিনের ওপর হামলার তীব্রতা বাড়িয়ে যাবো।”

পাশাপাশি, রাশিয়ান ওয়েবসাইটে হ্যাকিং চালানো এবং সরকারি গোপন নথি চুরির দাবিও করেছে হ্যাকাররা। তবে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘রেড গোট’-এর অংশীদার লিসা ফোর্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বেশিরভাগ সাইবার হামলাই ছিল “সাধারণ মানের”।

বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকাররা ডিডিওএস হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে, ওয়েবসাইট বা অনলাইন সেবায় মাত্রাতিরিক্ত ডেটা রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার অকার্যকর করে ফেলে হ্যাকাররা। এ ধরনের হামলার ঘটনা আহামরি কিছু নয়, এবং ওয়েবসাইট সাময়িকভাবে অনলাইন হওয়া যারা বড় কোনো ক্ষতি হয় না।

কিন্তু সাইবার হামলা চালিয়ে টিভি চ্যানেল দখল করা “অবিশ্বাস্যভাবে সৃজনশীল এবং আমার মনে হয়, বেশ কঠিন কাজ,” বলে মন্তব্য করেছেন ফোর্টে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড পেল কম্পিউটার কাউন্সিল
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড পেল কম্পিউটার কাউন্সিল

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের প্যাটেন্ট মালিকানায় রেকর্ড

ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে

ফেসবুকে পণ্য বিক্রি: বন্ধ হচ্ছে লাইভের একটি ফিচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
ই-কমার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া

চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে

‘মনের বন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

‘মনের বন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
অটোমোবাইল

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix