Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যানার বিজ্ঞাপন নিয়ে মাইক্রোসফটের পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 March 2022
ব্যানার বিজ্ঞাপন নিয়ে মাইক্রোসফটের পরিকল্পনা ফাঁস
Share on FacebookShare on Twitter

উইন্ডোজ ১১ উন্মুক্তের পর এখন পর্যন্ত ব্যবহারকারীদের সুবিধার্তে একাধিক ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। তবে এবার ভুলবশত ব্যানার বিজ্ঞাপনসংক্রান্ত পরিকল্পনার তথ্য ফাঁস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকটাইমস।

নতুন আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১১-এর ফাইল এক্সপ্লোরার অপশনে ব্যানার বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। টুইটারের একজন ব্যবহারকারী ও মাইক্রোসফটের এমভিপি সার্টিফিকেটধারী ফ্লোরিয়ান বিষয়টির ব্যাপারে জানতে পারে। এক টুইট বার্তায় তিনি বলেন, মাইক্রোসফট যদি উইন্ডোজ এক্সপ্লোরারে বিজ্ঞাপন যুক্ত করে, তাহলে ব্যবহারকারীরা ক্ষুব্ধ হবে। টুইটের সঙ্গে তিনি এক্সপ্লোরারের উপরে থাকা ব্যানার বিজ্ঞাপনের ছবিও দেখিয়েছেন।

ডকুমেন্ট, ইমেইল ও ওয়েবে মাইক্রোসফট এডিটরের অ্যাডভান্সড রাইটিং সাজেশন ব্যবহারের মাধ্যমে লেখা চালিয়ে যাওয়া সংক্রান্ত এক ফ্রেজের মাধ্যমে বিজ্ঞাপনটি যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। বিজ্ঞাপনে আরো জানার জন্য লার্ন মোর ও একটি ডিসমিস বাটনও রয়েছে। টুইটটি প্রকাশের পর পরই অনলাইন জগতে সাড়া ফেলে দেয়।

লোরিয়ানের টুইট সাড়া ফেলার পর মাইক্রোসফটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ব্র্যান্ডন লেব্ল্যাংক উত্তরে জানান, লোরিয়ান যে বিজ্ঞাপন দেখেছেন, সেটি পরীক্ষামূলক। পাশাপাশি বিজ্ঞাপন বন্ধ করার অপশন ছাড়া এটি চালু করা হবে না। দ্য বার্জের তথ্যানুযায়ী, লেব্ল্যাংক যে বক্তব্য দিয়েছেন, সেখানে ভবিষ্যতে পরীক্ষামূলক ব্যানারটির ফিরে আসার সম্ভাবনার বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। ফলে উইন্ডোজ ১১-এর ফাইল এক্সপ্লোরার যে মাইক্রোসফটের নতুন বিজ্ঞাপন স্থান হতে যাচ্ছে সেটি নিশ্চিত।

নতুন স্থান বিবেচনায়, মাইক্রোসফট এর আগে লক স্ক্রিন, টাস্কবার, স্টার্ট মেন্যু এমনকি উইন্ডোজ ১০-এর নিজস্ব ফাইল এক্সপ্লোরারেও বিজ্ঞাপন প্রচার করেছে। পাশাপাশি বিজ্ঞাপন বন্ধের ব্যবস্থা থাকলেও ব্যবহারকারীরা বিরক্তিও প্রকাশ করেছে। দীর্ঘদিন থেকে উইন্ডোজ পেইড সফটওয়্যার হিসেবে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি মাইক্রোসফট কিছু ব্যবহারকারীকে বিনামূল্যে অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা দিচ্ছে। সেদিক থেকে মাইক্রোসফট আয়ের জন্য বিকল্প পথের অনুসন্ধান করছে এমন ভাবনাও সমীচীন।

ফাইল এক্সপ্লোরারে বিজ্ঞাপন যুক্ত করার বিষয়ে যে গোপন তথ্য ফাঁস হয়েছে, সেটিতে মাইক্রোসফট কোনো পরিবর্তন আনবে কিনা সেটি জানার জন্য উইন্ডোজ ১১-এর ব্যবহারকারীদের আরো অপেক্ষা করতে হবে। জিডিনেটের তথ্যানুযায়ী, উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েডে মাইক্রোসফট যে ফিচার যুক্ত করেছে, তার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যামাজনের অ্যাপস্টোর থেকে নির্ধারিত অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ফের আইসিটিতে স্থায়ী হলেন ১৬৩ কর্মী

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া
নির্বাচিত

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া

প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণায় ওয়ালটন ডিজি-টেক-এমআইএসটি চুক্তি
নির্বাচিত

প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণায় ওয়ালটন ডিজি-টেক-এমআইএসটি চুক্তি

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে
নির্বাচিত

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে

ফেসবুক অফিসের সামনে মডেলদের নগ্ন প্রতিবাদ
নির্বাচিত

ফেসবুক অফিসের সামনে মডেলদের নগ্ন প্রতিবাদ

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

ইউটিউবে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2022

ব্যানার বিজ্ঞাপন নিয়ে মাইক্রোসফটের পরিকল্পনা ফাঁস

Techzoom.TV |
TechzoomTV