Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বঙ্গবন্ধু ভাষা, সংস্কৃতি ও শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে ২৪ বছরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর একেবারে শূণ্য হাতে যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশকে মাত্র সাড়ে ৩ বছরে ধ্বংস-প্রাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন, পোর্ট সচল করে অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল মান্নান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক মো: খায়রুল আমীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: রেজাউল মাকছুদ জাহেদী, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের নিয়ন্ত্রক আবু সাঈদ চোধুরী।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

প্রতিমন্ত্রী বলেন সদ্য স্বাধীন বাংলাদেশকে মাত্র ১০ মাসের মধ্যে বঙ্গবন্ধু রাষ্ট্রপরিচালনার মূল সংবিধান উপহার দিয়েছিলেন। বিশ্বের এখনো অনেক স্বাধীন দেশ আছে যাদের সংবিধান রচনা হয়নি।

তিনি বলেন সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ৫টি মৌলিক অধিকারকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে সংরক্ষিত করেছিলেন। পাশাপাশি বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার জন্য দেশের প্রতিটি নাগরিককে সোনার মানুষে পরিণত করতে শিক্ষানীতি প্রণয়নের জন্য শিক্ষাবিদ কুদরাত-এ-খুদাকে দায়িত্ব দিয়েছিলেন। বেতবুনিয়াতে স্যাটেলাইটের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। তাঁর সময়ই বাংলাদেশ ইন্টারন্যাশানাল টেলিকমিনিউকেশন ইউনিয়নের সদস্য পদ লাভ করে।

তিনি আরও বলেন বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। কিন্তু ৭১’র পরাজিত ঘাতকেরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণকে নসাত করা জন্য ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত ২১ বছর বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ নাবিক বিহীন তরীর মত গন্তব্যে পৌছাতে পারেনি। বরং পেছনের দিকে চলেছে।

পলক বলেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা করেন ২০২১ সালে বাংলাদেশ হবে তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ। তখন অনেকেই তা বিশ্বাস করতে পারেনি। সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে মাত্র ১৩ বছরের মধ্যে সারাবিশ্বকে তাক লাগিয়ে ৪০ শতাংশ বিদ্যুতের দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছেন। যেখানে ৫৬ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের যুগপোযোগী পরিকল্পনা ও সুপরামর্শে ব্রডব্যন্ড কানেক্টিভিটি ইউনিয়ন পর্যন্ত পৌছে গেছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি দাঁড়িয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের কারণে করোনাকালীন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিচারিক কাজ চলমান রাখা সম্ভব হয়েছে। বর্তমানে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর এক্স৭০ সিরিজে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

র‌্যাম ও স্টোরেজ বাড়ানোর সুবিধা নিয়ে আসছে স্মাটফোন

ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক হবে রংপুরে
প্রযুক্তি সংবাদ

ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার মানুষ: পলক

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

চিপের ক্রয়াদেশ নিয়ে সংকট হবে না: টিএসএমসি

অবৈধ বেটিং সাইটের বিজ্ঞাপন চলছে টি-স্পোর্টসে
নির্বাচিত

অবৈধ বেটিং সাইটের বিজ্ঞাপন চলছে টি-স্পোর্টসে

রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে স্মার্ট আংটি
প্রযুক্তি সংবাদ

রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে স্মার্ট আংটি

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইকিউ নিও ১১ আল্ট্রা’ উন্মোচনের প্রস্তুতির...

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২২

বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন: পলক

Techzoom.TV |
TechzoomTV