Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে সামনে রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি কিংবা ব্লকচেইনের মতো ডিজিটাল যন্ত্রের যুগে আমাদের পৌঁছাতেই হবে। প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে বড় ভূমিকা রাখতে হবে।’

এ সময় মোস্তাফা জব্বার ডিজিটাল সংযুক্তি সম্প্রসারণ ও প্রযুক্তি উদ্ভাবনে সরকারের নেওয়া উদ্যোগ সফল করতে বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ (বিসিএস) সংশ্লিষ্ট ট্রেডবডি ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ঢাকায় বিসিএস ইনোভেশন সেন্টারে গতকাল বুধবার রাতে বিসিএস-এর প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি উদ্‌যাপন, নতুন ওয়েবসাইট উদ্বোধন ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টেলিযোগাযোগ মন্ত্রী।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার দেশে কম্পিউটার প্রযুক্তির বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার যন্ত্রটিকে সাধারণের নাগালে পৌঁছে দিয়ে দেশে ডিজিটাল বিপ্লবের যাত্রা শুরু করেন।’

এ সময় বিসিএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কামালের অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, ‘১৯৮৭ সালে মাত্র ১১ জন সদস্য নিয়ে শুরু হওয়া এ সমিতি আজ একটি বিরাট মহিরুহে রূপান্তরিত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বিসিএস অন্য কোনো ট্রেডবডির মতো নয়, এ সংগঠনটি নিজেদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গর্ব করার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। বেসিস, আইএসপিএবি, ই-কমার্সসহ ডিজিটাল প্রযুক্তি খাতের ট্রেডবডিগুলোর জন্ম বিসিএস-এর হাত ধরেই হয়েছে।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তিবান্ধব নীতির ফলে সংগঠনটি ডিজিটাল বাংলাদেশ অভিযাত্রায় ভূমিকা রাখতে যে পৃষ্ঠপোষকতা পেয়েছে, তা অবিস্মরণীয় হয়ে থাকবে।’

সামনের দিনগুলোতে এ সংগঠনটিকে আরও বড় ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা পথ দেখায়, তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বিসিএস যদি প্রতিষ্ঠিত না হতো, তাহলে আমি আজকের জায়গায় আসতাম না। কম্পিউটার ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে পরিচিত করতে মেলা থেকে শুরু করে সারা দেশে আমরা ক্যাম্পিং করেছি, কম্পিউটারের ব্যবহার হাতে-কলমে শিখিয়েছি।’

১৩ বছরে দেশে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশে শক্তিশালী ডিজিটাল অবকাঠামো তৈরি হওয়ায় ভয়েস কলের পরিমাণ প্রতিদিনই কমছে। মানুষ এখন ডেটা বা ইন্টারনেট ব্যবহার করে কথা বলছে।’

পরিসংখ্যান তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, ‘২০০৭ সালে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করতেন সাড়ে সাত লাখ মানুষ। বর্তমানে দেশে তিন হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন প্রায় ১৩ কোটি মানুষ।’

পরে মন্ত্রী বিসিএস-এর নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন এবং সমিতির ৩৫ বছরের পথচলার তথ্য সম্বলিত প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

বিসিএস সভাপতি শাহিদ উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কামাল, বিসিএস নেতা জাবিদুর রহমান শাহীন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিসিএস-এর সাবেক ও বর্তমান নেতা এবং বেসিস ও আইএসপিএবিসহ বিভিন্ন ট্রেডবডির নেতারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে বিসিএস-এর সাবেক ও বর্তমান নেতাদের ক্রেস্ট প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ
নির্বাচিত

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ

আইফোনের ডার্ক মোডে ৩০% ব্যাটারি সাশ্রয়
নির্বাচিত

আইফোনের ডার্ক মোডে ৩০% ব্যাটারি সাশ্রয়

লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত
নির্বাচিত

লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত

নতুন ডিভাইস আনতে চলেছে পোকো
নির্বাচিত

নতুন ডিভাইস আনতে চলেছে পোকো

অ্যান্ড্রয়েড অটোর ম্যাপেও পরিবর্তন এনেছে গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড অটোর ম্যাপেও পরিবর্তন এনেছে গুগল

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট বদলে দিচ্ছে এআই, পাল্টে যাচ্ছে তথ্য খোঁজার ধরন
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট বদলে দিচ্ছে এআই, পাল্টে যাচ্ছে তথ্য খোঁজার ধরন

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো
ফিচার

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো

ফেসবুক মেমোরি কি কাঁটার মতো বিঁধছে? এখনই বদলে নিন এই ছোট সেটিংস
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক মেমোরি কি কাঁটার মতো বিঁধছে? এখনই বদলে নিন এই ছোট সেটিংস

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
প্রযুক্তি বাজার

স্টার টেক থেকে পণ্য কিনছেন, নাকি ঝামেলা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২২

রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV