Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কিনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ মার্চ ২০২২
ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

দেশের ৭৭টি স্টেশনে আজ শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে আবারও অনলাইনে টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। তবে কোনো অ্যাপ নয়, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ টিকিট কেনা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর কয়েকটি ধাপ সম্পন্ন করে যাত্রীরা টিকিট কিনতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খানের সই করা এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তবে ওয়েবসাইটে ছাড়াও দেশের সব স্টেশনের কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন করতে হবে যেভাবে
নতুন প্রক্রিয়ায় ট্রেনে ভ্রমণের জন্য প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ (২৬ মার্চ সকাল ৮টা থেকে প্রবেশ করা যাবে) করতে হবে। ওয়েবসাইটের নিচের দিকে ‘Registration’ অপশন থাকবে, সেখানে ক্লিক করলে ‘Create an Account’ নামের নতুন একটি পেজ আসবে।

সেখানে ‘Personal Information’ সংশ্লিষ্ট খালি অংশে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। এরপর ‘Security code’ অপশনের পাশে প্রদর্শিত ‘Security Code’ দিয়ে পূরণ করে ‘Register’ অপশনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি পেজ আসবে। ই-টিকিটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেওয়া ই-মেইলে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি ই-মেইল পাঠানো হবে। মেইলটি খুললে সেখানে ‘Click’ অপশন থাকবে, লিংকটিতে ক্লিক করলে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

টিকিট কিনবেন যেভাবে
সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরই কেবল নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে ঢুকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। টিকিট কিনতে প্রথমে eticket.railway.gov.bdওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে ঢুকলেই ‘Log in’-এর প্যানেল আসবে। প্যানেলে ই-মেইল (যে ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করা হবে), পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে ‘Log in’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আসবে ‘Purchase ticket’ অপশন।

ওই পেজ থেকে আপনি কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশনে যাবেন, ট্রেনের নাম, ভ্রমণের তারিখ, শ্রেণি (শোভন, এসি চেয়ার ও কেবিন) ও টিকিট সংখ্যা জানিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে।

এরপর যদি ওই ট্রেনের টিকিট বা আসন ফাঁকা থাকা তবে ‘Registration Seat Available’ বলে জানানো হবে। একইসঙ্গে টিকিটের দাম জানিয়ে দেওয়া হবে। যাত্রীকে এবার ‘Purchase ticket’ অপশনে ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ হলে কিছুক্ষণের মধ্যে যাত্রীর ই-মেইলে (রেজিস্ট্রেশনে দেওয়া) টিকিট পাঠিয়ে দেওয়া হবে।

ই-মেইলে পাঠানো টিকিটটি প্রিন্ট করে ছবি ও আইডি কার্ডসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আধাঘণ্টা আগে ছাপানো টিকিটটি সংগ্রহ করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরও একটি বেসরকারি এনটিটিএন’র অনুমোদন
নির্বাচিত

আরও একটি বেসরকারি এনটিটিএন’র অনুমোদন

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
প্রযুক্তি সংবাদ

১৮ মাস পর তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে গুগল

মিনিটেই শেষ হুয়াওয়ে মেট এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মাসে ১ লাখ মেট এক্স বিক্রি করেছে হুয়াওয়ে

গ্যালাক্সি ওয়াচ সেভেনে ব্লাড সুগার শনাক্তের ফিচার থাকবে
নির্বাচিত

গ্যালাক্সি ওয়াচ সেভেনে ব্লাড সুগার শনাক্তের ফিচার থাকবে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু, আসছে ইনফিনিক্সের নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু, আসছে ইনফিনিক্সের নতুন ফোন

ওয়েবসাইটে বট ভিজিটর আসছে তা বুঝবেন কীভাবে
কিভাবে করবেন

ওয়েবসাইটে বট ভিজিটর আসছে তা বুঝবেন কীভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix