Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুদ্ধের শুরুতেই ইউরোপের স্যাটেলাইট ‘হ্যাক করেছিল রাশিয়া’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ মার্চ ২০২২
৩ মাসের মধ্যে ৩ স্যাটেলাইট নির্মাণ করবে ইরান
Share on FacebookShare on Twitter

ইউক্রেইনে সামরিক আগ্রাসনের শুরুতেই ইউরোপের স্যাটেলাইট ইন্টারনেট সেবা হ্যাকড হয়েছিল। ২৪ ফেব্রুয়ারির ওই হ্যাকিংয়ের হোতা রাশিয়ার সামরিক বাহিনী বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

হ্যাকিংয়ের প্রভাব সম্পর্কে ইউক্রেইন কর্তৃপক্ষ বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, যুদ্ধের শুরুতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা। হ্যাকিংয়ের ঘটনার প্রাথমিক ভুক্তভোগী ছিল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ‘ভ্যায়াস্যাট’-এর ‘কেএ-এসএটি’ স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার দিনেই সাইবার হামলার শিকার হয়েছিল স্যাটেলাইট নেটওয়ার্কটি।

ওই হামলায় বন্ধ ছিল ভ্যায়াস্যাটের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, এর প্রভাব পড়েছিল ইউক্রেইন এবং দেশটির আশপাশের অঞ্চলে। ঘটনার কয়েকদিন পর ভ্যায়াস্যাট কারণ ব্যাখ্যা করতে “সাইবার ঘটনার” কথা বললেও, তার বিস্তারিত জানায়নি।

ভ্যায়াস্যাট হ্যাক হওয়ার ফলে নিজ দেশের সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল সে প্রসঙ্গে মুখ খোলেননি ইউক্রেইনের কর্মকর্তারা। তবে, হ্যাকিংয়ে যুদ্ধের শুরুতেই ইউক্রেইনের সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল ধারণা করা হচ্ছে।

ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)’ ইউক্রেইনের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছে। এ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি উভয় পক্ষ থেকে।

তবে নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রাশিয়ার সামরিক হ্যাকাররাই ওই ঘটনার হোতা ছিল বলে নিশ্চিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

খবরের সত্যতা যাচাইয়ের জন্য ‘সাইবার সিকিউরিট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ)’-এর সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পায়নি প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

সেবাগ্রাহকদের স্যাটেলাইট টার্মিনাল ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়েছিল বলে জানিয়েছেন ভ্যায়াস্যাটের কর্মকর্তারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কেবল ‘কেএ-এসএটি’ নেটওয়ার্কের সেবাগ্রাহকরা।

ওই হামলার পরিপ্রেক্ষিতে স্যাটেলাইট যোগাযোগ সেবাদাতাদের জন্য একটি যৌথ সাইবার নিরাপত্তা নির্দেশিকা দিয়েছে সিআইএসএ এবং এফবিআই। সংস্থাগুলো যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর সাইবার হামলার হুমকি সম্পর্ক অবহিত আছে এবং কোনো নেতিবাচক কর্মকাণ্ড নজরে আসলেই তাৎক্ষণিকভাবে সেটি জানাতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের উত্তর হিসেবে সরাসরি সহিংসতায় না জড়িতে অবরোধ-নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিজ দেশের অবকাঠামোর উপর রাশিয়ার সাইবার হামলার আশঙ্কায় একের পর এক সতর্কতা জারি করেছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার সাইবার হামলার হুমকি বাড়ছে– গোয়েন্দা তথ্য থেকে এমন ইঙ্গিত মিলছে বলে সম্প্রতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রাশিয়ার চার সরকারি কর্মীর বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে বৃহস্পতিবার। গেল কয়েক বছর ধরে শক্তি খাত এবং ১৩৫ দেশের কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

Tags: স্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আনন্দভ্রমণে নতুন সঙ্গী ভিভো ওয়াই২৭এস
প্রযুক্তি সংবাদ

সস্তায় কিনুন ১২ জিবি র‌্যামের ফোন

আসেছ হুয়াওয়ে ওয়াই৯এস স্মার্টফোন
নির্বাচিত

আসেছ হুয়াওয়ে ওয়াই৯এস স্মার্টফোন

নাসায় প্রথম বাংলাদেশি হিসেবে এটলাস তৈরি করলেন অনন্যা
নির্বাচিত

নাসায় প্রথম বাংলাদেশি হিসেবে এটলাস তৈরি করলেন অনন্যা

বিক্রির শীর্ষে অ্যাপল ওয়াচ
নির্বাচিত

বিক্রির শীর্ষে অ্যাপল ওয়াচ

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত
নির্বাচিত

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত

কবে আসবে নতুন আইফোন ?
প্রযুক্তি সংবাদ

কবে আসবে নতুন আইফোন ?

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix