Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন সিনেটে ৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ মার্চ ২০২২
মার্কিন সিনেটে ৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন
Share on FacebookShare on Twitter

সেমিকন্ডাক্টর খাত সম্প্রসারণ ও ভর্তুকিতে ৫ হাজার ২০০ কোটি ডলারের বিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। কয়েক মাস ধরে আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর বিলটি অনুমোদন দিল উচ্চকক্ষ। উভয় কক্ষে আরেক দফা আপসরফা শেষে প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে পাঠানো হবে। প্রেসিডেন্ট এতে স্বাক্ষর দিলে বিলটি আইনে পরিণত হবে। খবর রয়টার্স।

সোমবার সিনেটে ৬৮-২৮ ভোটে বিলটি পাস হয়। এখন বিলটি ফের প্রতিনিধি পরিষদে পাঠানো হবে এবং কনফারেন্স হিসেবে পরিচিত এক ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিতর্ক করবেন আইনপ্রণেতারা। দুই দলের আইনপ্রণেতারা নিজেদের মধ্যে আপসরফার চেষ্টা করবেন এবং বিলটি ফের সিনেটে ভোটাভুটির জন্য পাঠানো হবে।

সিনেটে সেমিকন্ডাক্টর বিলটি পাস হওয়া নিয়ে হোয়াইট হাউজ মুখপাত্র জেন সাকি বলেন, আমাদের সরবরাহ চেইনকে শক্তিশালী করা, আমেরিকায় নিজস্ব পণ্য তৈরি, সামনের দশকগুলোয় চীন ও অন্যান্য দেশকে টেক্কা দিতে বিলটি ভূমিকা রাখবে। আমরা আশা করছি প্রতিনিধি পরিষদ শিগগিরই বিলটি নিয়ে আনুষ্ঠানিক কনফারেন্স শুরু করবে।

ডেমোক্র্যাট এক আইনপ্রণেতার সহকারী জানান, শিগগিরই প্রতিনিধি পরিষদে কনফারেন্স হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই সিনেটে ফের পাঠানো হবে বিলটি। গ্রীষ্মের মধ্যেই বিলটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

সিনেটে বিলটি নিয়ে ভোটাভুটির আগে গত ফেব্রুয়ারিতে প্রতিনিধি পরিষদেও ভোটাভুটি হয়েছে। কংগ্রেস সেশনে ২২২-২১০ ভোটে অনুমোদন পেয়েছিল কমপিটস অ্যাক্টটি। চায়না কম্পিটিশন বিল হিসেবে পরিচিত বিলটি আইনে পরিণত হলে নতুন ভর্তুকি পাবে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শিল্প।

যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাত শক্তিশালী করতে ৫ হাজার ২০০ কোটি ডলার সরবরাহের প্রস্তাব রয়েছে দ্য কমপিটস অ্যাক্টে। এর মধ্যে ৩ হাজার ৯০০ কোটি ডলার ভর্তুকি যাবে সরাসরি নতুন ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিতে। যেসব কোম্পানি এ ভর্তুকি পেতে পারে বলে মনে করা হচ্ছে, তারা এরই মধ্যে কারখানা কার্যক্রম চালাচ্ছে। অ্যারিজোনায় ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে ফাউন্ড্রি নির্মাণ করছে টিএসএমসি। এ কারখানায় চিপ নির্মাণ শুরু হবে ২০২৪ সালে। এদিকে ওহাইওতে ২ হাজার কোটি ডলার ব্যয়ে ফাউন্ড্রি কারখানা নির্মাণ শুরু করেছে ইন্টেল।

১৯৯০-এর দশকের শুরুতে বৈশ্বিক চিপ বাজারে যুক্তরাষ্ট্রের বাজার হিস্যা ছিল ৩৭ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোয় তা ১২ শতাংশে দাঁড়িয়েছে। বৈশ্বিক চিপ উৎপাদনের ৭৫ শতাংশ হিস্যা এখন পূর্ব এশিয়ার। সবচেয়ে অগ্রসর চিপের ৯০ শতাংশ তৈরি হচ্ছে তাইওয়ানে। করোনা পরিস্থিতিতে সরবরাহ চেইন সংকট ও তাইওয়ান নিয়ে চীনের পলিসি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকেই চিপ নির্মাণে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন।

সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো কিছু রাজনীতিবিদ অবশ্য চিপ নির্মাতা কোম্পানিকে ভর্তুকির বিরোধিতা করছেন। তাদের যুক্তি সেমিকন্ডাক্টর শিল্প এমনিতেই বেশ লাভজনক। সেখানে রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন নেই।

এদিকে বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, এশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন অনেক ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপনে চিপ নির্মাতাদের আকর্ষণ করতে চাইলে তাদের ভর্তুকি দিতে হবে। চিপ সংকট এখন শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটা জাতীয় নিরাপত্তা ইস্যু। সামরিক উপকরণ, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনের জন্য হাই-টেক চিপ প্রয়োজনীয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজধানীতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান
নির্বাচিত

রাজধানীতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান

দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত
নির্বাচিত

দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

নারীদের জন্য নয়েজফিটের ডিভা স্মার্টওয়াচ
নির্বাচিত

নারীদের জন্য নয়েজফিটের ডিভা স্মার্টওয়াচ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক

বাংলাদেশে দুটি স্টার্টআপকে সহযোগিতা করবে অ্যাকসেঞ্চার ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে দুটি স্টার্টআপকে সহযোগিতা করবে অ্যাকসেঞ্চার ও মাইক্রোসফট

সেলেক্সট্রাতে নগদ অফার!
ছাড় ও অফার

সেলেক্সট্রাতে নগদ অফার!

Load More

ট্রেন্ডিং টপিক

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডিভাইস কেনায় ই-লোন দেবে মিডল্যান্ড ব্যাংক

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
নির্বাচিত

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ
প্রযুক্তি সংবাদ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পণ্যের শীর্ষস্থানীয় রিটেইলার ‘স্টারটেক’ (Star...

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইল ডিভাইস কেনায় ই-লোন দেবে মিডল্যান্ড ব্যাংক

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মার্চ ২০২২

মার্কিন সিনেটে ৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন

Techzoom.TV |
TechzoomTV