Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রমজানে ইবাদত সহায়ক অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 2 April 2022
রমজানে ইবাদত সহায়ক অ্যাপ
Share on FacebookShare on Twitter

রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বরকতময় মাস। এ মাস বেশি বেশি আমল করার মাস। তবে দুনিয়াবি কর্মব্যবস্ততায় মানুষ এখন অনেক বেশি ব্যস্ত এবং জীবিকার তাগিদে মানুষকে বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হয়। কিন্তু প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এখন মানুষের জীবন অনেক সহজ হয়ে গেছে। তাই এখন আপনার হাতে থাকা স্মার্টফোনেই দ্বীন এবং ইবাদতের সব প্রয়োজনীয় বিষয়গুলো ইসলামি অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে।

চলুন জেনে নেওয়া যাক রমজানের কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সম্পর্কে-

মুসলিম প্রো
বিশ্বব্যাপী মুসলিমদের কাছে একটি জনপ্রিয় অ্যাপ মুসলিম প্রো। অ্যাপটিতে নামাজের সময়সূচি, কোরআন শরীফ তেলাওয়াত এবং কেবলা নির্ধারণের জন্য কম্পাস রয়েছে।অ্যাপটিতে চল্লিশটিরও বেশি ভাষায় কোরআন শরীফের অনুবাদ পাওয়া যাবে এবং যা ইন্টারনেট সংযোগ না থাকলেও পড়া যাবে। এছাড়াও এতে কোরআন তেলাওয়াতের অডিও সংস্করণ শোনা যাবে।

মাহে রমজান ২০২২
রমজানের যেসব অ্যাপ রয়েছে তার মধ্যে মাহে রমজান ২০২২ অ্যাপটিতে হিজরি ১৪৪৩ হিজরি সালের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া ও রোজার নিয়ত দেওয়া আছে। রয়েছে পবিত্র কুরআনসহ আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে আপনি কোনো জেলার সময়সূচি জানতে চান সেটিও নির্বাচন করা যাবে। অ্যাপটি সেহরি ও ইফতারের আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। ১১ মেগাবাইট সাইজের ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপটি এ ঠিকানা থেকে (shorturl.at/bpNU6) ডাউনলোড করা যাবে।

মুসলিম’স ডে
গুগল প্লে স্টোরের ২০১৫ সাল থেকে মুসলিমস ডে অ্যাপটি রয়েছে। শুরুতে অ্যাপের নাম ছিল App Of Ramadan. পরবর্তীতে ওই নামটি পরিবর্তন করে Muslims Day করা হয়। এ অ্যাপটি সব ধরনের আপত্তিকর ও অশালীন বিজ্ঞাপনমুক্ত।

অ্যাপটিতে রয়েছে রমজান মাসের সেহরি, ইফতারের ক্যালেন্ডার, সেহরি ও ইফতারের কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়সূচি। রয়েছে নামাজের কাউন্টডাউন টাইমার। এ ছাড়াও ৪.৯ রেটিং পাওয়া এ অ্যাপটি সাজানো হয়েছে-দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দুআ- সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আর্টিকেল-নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ মাসআলা-সুন্নাহসম্মত (মাসনূন) আমল-সমাজে প্রচলিত ভুল ও কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে। বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাপটি চালু করলেই ওই স্থানের পাঁচ ওয়াক্ত নামাজের সময়, নফল নামাজের সময় ও সেহরি ও ইফতারের সময়সহ সবকিছু হোম পেজেই প্রদর্শিত হবে। ইউজারকে শুধু একবারের জন্য জিপিএস লোকেশন চালু করতে হবে। এ ঠিকানা (shorturl.at/jptC3) অ্যাপটি ডাউনলোড করা যাবে।

লার্ন কোরআন তাজবিদ
কোরআন শরীফ শিখতে হলে প্রথম শর্ত আরবি ২৯টি হরফ চিনতে হবে এবং মাখরাজ সম্পর্কে জানতে হবে। আর এই বিষয়গুলোকে এই অ্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এটি একটি কোরআন শিক্ষার অ্যাপ্লিকেশন সার্ভিস, যা থেকে একজন পাঠক অ্যাপটি ব্যবহার করে নিজ নিজেই শিখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ইংরেজি ভাষাভাষীদের জন্য তৈরি করা হয়েছে।

রমজানের আমল ও ফজিলত
এই অ্যাপটিতে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানা বিষয়ের মাসলা মাসায়েল। প্লে-স্টোরে ৪.৬ রেটিং পাওয়া ৫.৭ মেগাবাইটের এ অ্যাপটি ইতোমধ্যেই ৫ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এখান (shorturl.at/cpKX6) থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

মাহে রমজান অ্যাপ
মাহে রমজান অ্যাপ ২০২২ একটি ফ্রি অ্যাপ। এ অ্যাপের মধ্যে রয়েছে রমজান ২০২২-এর সেহরি এবং ইফতারের সময়সূচি। অ্যাপে যেসব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম- * বাংলাদেশের ৮ বিভাগের রমজানের সময়সূচি * সেহরি এবং ইফতারের দোয়া * কিবলা কম্পাস * তারাবির সালাতের নিয়ম।

এ ছাড়াও বিশেষ একটি ফিচার রয়েছে যা সচরাচর অন্য অ্যাপে পাওয়া যায় না সেটি হলো-জাকাত ক্যালকুলেটর। এর মাধ্যমে সহজেই জাকাতের হিসাব করে নিতে পারবেন। আধুনিক ইউজার ইন্টারফেস থাকায় অ্যাপটি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবেন রমজান ইবাদতকারীরা। এখান (shorturl.at/lJTXY) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

তরুণ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সিটিও ফোরাম

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

গ্রাহকদের জন্য ইভ্যালির জরুরি নোটিশ

ফিলিপসের অভিযোগে তদন্তের মুখে ফিটবিট ও গারমিন
প্রযুক্তি সংবাদ

ফিলিপসের অভিযোগে তদন্তের মুখে ফিটবিট ও গারমিন

কেমন হবে আইফোন ১২?
প্রযুক্তি সংবাদ

প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2022

রমজানে ইবাদত সহায়ক অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix