Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইমো’র “ম্যাসেঞ্জার ফর বিজনেস” ফিচার চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
ইমো’র “ম্যাসেঞ্জার ফর বিজনেস” ফিচার চালু
Share on FacebookShare on Twitter

বিভিন্ন ব্র্যান্ডকে ক্রেতাদের আরো কাছে নিয়ে যেতে দেশের অন্যতম জনপ্রিয় অ্যাপ ইমো দেশের বাজারে ‘ম্যাসেঞ্জার ফর বিজনেস’ নামে একটি নতুন ফিচার চালু করলো।

এ ফিচারটি ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের নির্দিষ্ট ক্রেতাদের সাথে আরো কার্যকর উপায়ে যোগাযোগ করতে পারবে। এ ফিচারটির সুবিধা উপভোগ করতে হলে, ইমো’র অফিশিয়াল সনদের মাধ্যমে স্বীকৃতি লাভকারী ব্র্যান্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট ক্রেতাদের যোগাযোগের প্রক্রিয়াকে আরো বিশ্বাসযোগ্য করে তুলবে। অ্যাকাউন্টটি ইমো কর্তৃক যাচাই করার পর, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের সম্ভাব্য ক্রেতাদের কাছে ‘প্রমোশন ম্যাসেজ’ পাঠাতে পারবে। ইমো’র শক্তিশালী ইউজার কাভারেজের মাধ্যমে ব্র্যান্ডগুলো তাদের টার্গেট গ্রুপের কাছে দ্রুততম সময়ের মধ্যে পণ্য সংক্রান্ত তথ্য প্রেরণ করতে পারবে। ইমো কনভারসেশনের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্র্যান্ড মার্কেটিং, প্রোডাক্ট সেলস, অ্যক্টিভিটিস প্রোমোশন, মূল্য ছাড় সংক্রান্ত তথ্য ও সুবিধাজনক অনলাইন পরিষেবা সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে আরো বেশি সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবে।

ইমো ব্যবহার করে ব্র্যান্ডগুলো সরাসরি তাদের ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারবে। গতানুগতিক টেক্সট ম্যাসেজ ও ফোন কলের তুলনায় এ প্রক্রিয়াটি হবে বেশ সহায়ক। এর মাধ্যমে ব্র্যান্ডগুলো তাদের ক্রেতাদের সাথে তাৎক্ষণিকভাবে ম্যাসেজ আদান-প্রদান করতে পারবে। কম খরচে এ যোগাযোগ প্রক্রিয়া শেষ করা যাবে। ই-কমার্স প্রতিষ্ঠান ও ব্যাংকের মতো ক্রেতা যোগাযোগ পরিষেবার প্রয়োজন এমন ব্র্যান্ডগুলোর জন্য এটি বেশ উপযোগী হবে। বর্তমানে, ব্র্যান্ডগুলো ৫ হাজার ক্যারেক্টার পর্যন্ত টেক্সট ইনফরমেশন, ইমেজ, ভিডিও সহ বার্তা পাঠাতে পারে এবং এ ফিচারটি এ বিষয়টিকেও সমর্থন করবে। এটি বাংলাদেশের সকল মানুষের জন্য সুবিধা বয়ে আনবে, যা তাদের তাদের প্রিয় ব্র্যান্ডগুলোর সাথে আরো সহজে ও সুবিধাজনকভাবে যোগাযোগ করতে সাহায্য করবে, যার ফলে তারা আরও উন্নত জীবন যাপন করতে পারে।

এ নিয়ে ইমো অ্যাডস’র প্রধান কেলভিন বলেন, “পৃথিবী বদলে যাচ্ছে; সেই সাথে বাড়ছে প্রতিযোগিতাও। ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ক্রেতাদের আস্থা অর্জনের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্রেতাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে হবে। তাই, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কথা বিবেচনা করে ইমো ‘ম্যাসেঞ্জার ফর বিজনেস’ ফিচার নিয়ে এসেছে, যা ব্র্যান্ডগুলোকে এর গ্রাহকদের কাছে আরো সুবিধাজনকভাবে ব্র্যান্ড ও অনলাইন সেবা সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে।”

নতুন এ ফিচারটি সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। দেশের অনেক স্বনামধন্য ব্র্যান্ড এ ফিচারটি গ্রহণ করে এর সুবিধাগুলোকে কাজে লাগাচ্ছে। দেশজুড়ে ৪.৫জি নেটওয়ার্কের বিস্তৃত সুবিধা প্রদানকারী দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি আজিয়াটা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস সামগ্রী ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটন এ ফিচারটি ব্যবহার করেছে এবং তারা এ নিয়ে ইতিবাচক রিভিউও দিয়েছে।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এই ফিচারটির ব্যবহার আরো সুবিধাজনক করতে এডিএ এশিয়া’র সাথে পার্টনারশিপ করেছে ইমো, যারা বাংলাদেশে ইমো এর প্রথম অফিশিয়াল বিজনেস প্রোভাইডার হিসেবে কাজ করবে। এডিএ এশিয়া ইমো’র পক্ষ থেকে ‘ম্যাসেঞ্জার ফর বিজনেস’-এর অফিশিয়াল সহযোগী হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবসায়িক সহায়তা দেবে।

এ সহযোগিতা নিয়ে এডিএ এশিয়া’র কান্ট্রি ডিরেক্টর আশরাফুল হক বলেন, “ইমো বিশ্বব্যাপী বিস্তৃত এবং বাংলাদেশেও ইমো’র বিপুল সংখ্যক গ্রাহক রয়েছে। এডিএ ডিজিটাল যে কোন ধরনের মার্কেটিং সল্যুশনের ক্ষেত্রে পারদর্শী। ইমো’র সাথে আমাদের নতুন এই পার্টনারশিপের মাধ্যমে ‘ম্যাসেঞ্জার ফর বিজনেস’ ফিচারটি ব্যবহার করে যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে পৌঁছাতে চায় তাদের জন্য বেশ সহায়ক হবে। এডিএ এ বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করবে।”

আগ্রহীরা এই অ্যাড্রেসে প্রবেশ করে ফ্রিতে ইমো অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

Tags: ইমো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে
প্রযুক্তি সংবাদ

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে

লোডশেডিংয়ের বিকল্প হতে পারে সৌর বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

লোডশেডিংয়ের বিকল্প হতে পারে সৌর বিদ্যুৎ

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে
অটোমোবাইল

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার
ছাড় ও অফার

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল

২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল ক্যাবলে যুক্ত করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল ক্যাবলে যুক্ত করা হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix