Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 April 2022
প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা
Share on FacebookShare on Twitter

বরিশালে ভোক্তার সাথে প্রতারণার অভিযোগে ‘ভিভো’ মোবাইল সেট কোম্পানির বিরুদ্ধে নোটিস প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ৫ এপ্রিল দপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া স্বাক্ষরিত এ নোটিসে অভিযুক্ত ভিভো মোবাইল সেট সার্ভিসিং সেন্টারে পাঠানো হয় ।

মোবাইল সেট বিক্রয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সোমবার (১১ এপ্রিল) শুনানীর জন্য থাকতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

প্রতারণার শিকার বরিশাল জেলা জজ কোর্টের এ্যাডভোকেট মাসুদ হাওলাদারের দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর মাসুদ হাওলাদার নগরীর বগুড়া রোডস্থ স্মার্টফোন সেন্টার থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যমানের ‘ভিভো’ ব্রান্ডের একটি মোবাইল সেট ক্রয় করেন। কিন্তু এর তিনদিন পরই সেটটিতে ত্রুটি দেখা দেয়। তিনি বিক্রেতার কাছে গেলে তারা তাকে ভিভো কোম্পানির কাস্টমার কেয়ারে যাওয়ার পরামর্শ দেন। সেই মোতাবেক ওই আইনজীবী নগরীর সদর রোডস্থ ফাতেমা সেন্টার নামক ভবনে অবস্থিত কাস্টমার কেয়ারে গিয়ে গ্যারান্টির শর্তানুযায়ী সেটটি পরিবর্তন করে দেয়ার দাবি রাখেন। কিন্তু সেখানে কর্তব্যরত কর্মচারীরা তাতে কর্ণপাত না করে কিছু সময় পরে সেটটি ফেরত দিয়ে জানান ত্রুটির সমাধান হয়ে গেছে। এরপরও সেট কেনার ৫ মাসের মধ্যে সেটটিতে আরও তিনবার একই ত্রুটি দেখা দেয়। চতুর্থবার ত্রুটি নিয়ে গেলে ভিভোর কাস্টমার কেয়ারের কর্মচারীরা এটি আর সমাধান করতে পারবেনা বলে ক্রেতাকে জানিয়ে দেন। গত ২৮ ফেব্রুয়ারি মোবাইল সেটটিতে আবারও সমস্যা দেখা দিলে সেটি নিয়ে ওই আইনজীবী স্মার্ট ফোন সেন্টারে যান। সেখানে কর্মরত ভিভো কোম্পানির কর্মচারী সাব্বির ও দোকান মালিক আল-অমিন তাকে মোবাইল সেটের সমস্যা সমাধানে অস্বীকৃতি জানান। ভিভো মোবাইল সেট কোম্পানি ও বিক্রেতার কাছ থেকে প্রতারিত হয়ে গত ৩ মার্চ ক্রেতা মাসুদ হাওলাদার ভোক্তা সংরক্ষণ অধিকার বরিশাল জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে প্রতারণার শিকার আইনজীবী মাসুদ হাওলাদার জানান, কোম্পানির গুগল ওয়েভ সাইটের শর্তানুযায়ী মোবাইল সেটের যেকোন সমস্যা হলে কেনার ১৫ দিনের মধ্যে পরিবর্তন করে দেওয়ার কথা রয়েছে। কিন্তু ভিভো কোম্পানির বরিশালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিক্রেতা কেউ গ্যারান্টির শর্ত পূরণ করেননি। এমনকি সেটটির ত্রুটির সমাধানও করেনি। তাছাড়া ভিভো মোবাইল সেট কোম্পানির বরিশালের উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিনকেও বিষয়টি জানালে তিনিও কোন সমাধান দেননি। তাই ক্রেতা হিসেবে ন্যায় বিচার পাওয়ার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বলে জানান মাসুদ হাওলাদার। প্রয়োজনে তিনি এ বিষয় আদালতের দ্বারস্থও হবেন বলে জানান।

এদিকে অভিযুক্ত স্মার্টফোন সেন্টারের স্বত্তাধিকারী আল-আমিন ও সেখানে কর্মরত ভিভো মোবাইল সেট কোম্পানির কর্মচারী সাব্বির মোবাইল সেটের ত্রুটির কথা স্বীকার করে বলেন, তারাও ক্রেতা মাসুদ হাওলাদারের সাথে কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েছিলেন। কিন্তু একাধিকবার সমাধানের চেষ্টার পরও তার মোবাইল সেটটিতে সমস্যা রয়ে যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। ভিভো মোবাইল সেট কোম্পানি গ্যারান্টির শর্তানুযায়ী ভোক্তাকে সকল সুবিধা দিতে বাধ্য। এ্যাডভোকেট মাসুদ হাওলাদারের ক্ষেত্রে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আর সেলক্ষে এরইমধ্যে অভিযোগের শুনানির জন্য উভয়পক্ষকে নোটিস প্রদান করা হয়েছে। নোটিসে সোমবার (১১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে শুনানীর জন্য থাকতে বলা হয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভোর প্রতারণার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে মি ব্যান্ড ৪ থাকবে রঙিন ডিসপ্লে
নির্বাচিত

আসছে মি ব্যান্ড ৪ থাকবে রঙিন ডিসপ্লে

বৈশ্বিক স্বীকৃতি পেল সিসিএ
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক স্বীকৃতি পেল সিসিএ

এলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক
নির্বাচিত

এলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক

অর্থ আত্মসাতের পথ ত্বরান্বিত হয়েছে ডিজিটাল পেমেন্টে
প্রযুক্তি সংবাদ

অর্থ আত্মসাতের পথ ত্বরান্বিত হয়েছে ডিজিটাল পেমেন্টে

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

হোয়াটসঅ্যাপে ছবি এডিট করবেন যেভাবে

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি
নির্বাচিত

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট
ই-কমার্স

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
টেলিকম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে...

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যার হামলার ৮৫ শতাংশই আইডেন্টিটি-ভিত্তিক: সফোস

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 April 2022

প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix