Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে নিয়োগ পেলেন আশফাক সালেহীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
ফেসবুকে নিয়োগ পেলেন আশফাক সালেহীন
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘পার্টনার ইঞ্জিনিয়ার’ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী আশফাক সালেহীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২০০৮-০৯ সেশনের ছাত্র। বৃহস্পতিবার ওই শিক্ষার্থী তাঁর চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আশফাক জানান, তিনি ফেসবুকের প্রধান অফিস লন্ডনে পার্টনার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যান্ড্রয়েড (এল–৪) রোলে অফার পেয়েছেন। আগামী ১ আগস্ট থেকে ফেসবুকের লন্ডন অফিসে চাকরি শুরু করবেন তিনি।

ফেসবুকে চাকির পাওয়া প্রসঙ্গে আশফাক সালেহীন বলেন, ‘ক্যারিয়ারের একটা পর্যায়ে আমি উপলব্ধি করি, আমি যেরকম চাই আমার কাজের এক্সপোজার সেভাবে হচ্ছে না। সামাজিক অবস্থানগত দিক দিয়েও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে FAANG (ফেসবুক, আমাজন, অ্যাপল, নেটফ্লিক্স, গুগল) এ ঢোকা আমার জন্য অতি জরুরি। আমার লক্ষ্য ছিল—ফেসবুক, গুগল এবং আমাজন এই তিনটি কোম্পানির যে কোনো একটি থেকে অফার পাওয়া। কিন্তু আমার পথে বাধা ছিল আমার সিএসই’র একাডেমিক জ্ঞানের অভাব এবং কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং না করা। চাকরি করা অবস্থায় এইগুলো পড়াশোনা করে ঠিক করা সম্ভব ছিল না। তাই আমি আমার তৎকালীন চাকরি ছেড়ে দেই।’

আশফাক বলেন, ‘FAANG এর চাকরিগুলোতে প্রোগ্রামিং জ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ইন্টারভিউতে আমাকে কিছু এলগরিদমিক সমস্যা সমাধান করতে দেওয়া হয়। মূলত সেগুলো সঠিকভাবে সমাধান করার ওপরই ইন্টারভিউয়ের ভাগ্য নির্ধারণ করে। আমি দীর্ঘ দেড় বছর ডেটা স্ট্রাকচার অ্যান্ড এলগরিদম, কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে একান্তে পড়াশোনা করি। পড়াশোনার মাঝে ৩ / ৪ বার চেষ্টা চালিয়েছি এবং প্রত্যাখ্যাত হয়েছি।’

আশফাক আরও বলেন, ‘প্রথমবার ফেসবুক থেকে, তারপর ২ মাসের ব্যবধানে আমাজনে ২ বার, তারপর গুগল থেকে একবার এবং শেষে আমাজন থেকে আরও একবার প্রত্যাখ্যান হয়েছি। বারবার প্রত্যাখ্যান হওয়ার পরও আমি হাল ছেড়ে দিইনি। কিছুদিন আগে আমি আবার ফেসবুক এবং আমাজনে এপ্লাই করি। এইবার সব ইন্টারভিউ অসাধারণ হয় এবং ফেসবুক থেকে আমি খুব তাড়াতাড়ি অভিনন্দন ইমেইল পেয়ে যাই। আগামী ১ আগস্ট থেকে আমি ফেসবুকের লন্ডন অফিসে পার্টনার ইঞ্জিনিয়ার, অ্যান্ড্রয়েড রোলে লেভেল ৪ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি। এই সাফল্যের পেছনে আমার স্ত্রীর অবদান অনস্বীকার্য। কারণ তাঁর সমর্থন এবং অনুপ্রেরণা না থাকলে দীর্ঘ সময় লেগে থেকে আমার পক্ষে এই অর্জন কখনোই সম্ভব ছিল না।’

এমন সফলতার পর নিজের অনুভূতি জানতে চাইলে আশফাক বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন সত্যি হলো। আমার সাফল্যে আমার বিশ্ববিদ্যালয়ের সবাই খূব উৎফুল্ল এটা দেখে খুব ভালো লাগছে। আমি আশা করি খুব তাড়াতাড়ি গুগল, ফেসবুক অথবা আমাজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী তরুণ ঢুকতে পারবে।’

এদিকে, তাঁর এমন সফলতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মাদ ইসমাত কাদির বলেন, ‘ছাত্রদের সাফল্য দেখলে আমাদেরও ভালো লাগে। নিজের ডিসিপ্লিনের ছাত্র সফলতা পেলে সেটা আরও বেশি আনন্দের। তাঁর এমন অর্জনে আমরাও আনন্দিত।’

উল্লেখ্য, আশফাক সালেহীন ২০১৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে স্নাতক শেষ করেন। এরপর অল্প কিছুদিন নেটওয়ার্কিং রিলেটেড চাকরি করার পর তিনি সিদ্ধান্ত নেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার। দুই বছর আমেরিকাভিত্তিক কিছু ছোট কোম্পানির সঙ্গে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ফ্রীল্যানসিং করার পর তিনি থাইল্যান্ডের একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি বেশ কিছু কোম্পানিতে চাকরি করেছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

২১ বছরে গুগল
প্রযুক্তি সংবাদ

করোনা সংকটে ভারতকে ১৩৫ কোটি রুপি অনুদান গুগলের

২৪ লাখ মানুষ চাকরি করেন অ্যাপলে
প্রযুক্তি সংবাদ

২৪ লাখ মানুষ চাকরি করেন অ্যাপলে

কোন কোন ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নয় জানার উপায়
নির্বাচিত

কোন কোন ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নয় জানার উপায়

উন্নত পারফরম্যান্স ও এআই নিয়ে বাজারে আসছে অ্যাপলের আইওএস২৭
নির্বাচিত

উন্নত পারফরম্যান্স ও এআই নিয়ে বাজারে আসছে অ্যাপলের আইওএস২৭

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস: বাতিল গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: বাতিল গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix