Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে ডিজিটাল ক্যাম্পেইনে ব্যাপক সাড়া

ওয়ালটন ফ্রিজ কিনে লক্ষ লক্ষ টাকা, ৭৫ হাজার পণ্য ফ্রি পেলেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 April 2022
ঈদে ডিজিটাল ক্যাম্পেইনে ব্যাপক সাড়া
Share on FacebookShare on Twitter

সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪। এর আওতায় ঈদুল ফিতর উপলক্ষে ঝড়ো অফারে ১০ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। রয়েছে কোটি কোটি টাকার পণ্য ফ্রি। ওয়ালটন ফ্রিজ কিনে ইতোমধ্যেই তিন জন ক্রেতা ১০ লাখ টাকা করে পেয়েছেন। আর ১ লাখ টাকা করে পেয়েছেন আরো ১০ জন ক্রেতা। পাশাপাশি ওয়ালটন ফ্রিজসহ টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ৭৫ হাজারের বেশি বিভিন্ন পণ্য ফ্রি পেয়েছেন ক্রেতারা।

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়া সৌভাগ্যবান তিন ক্রেতা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাসবাড়ি গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল হাসিম, নাটোরের কাফুরিয়া ইউনিয়নের বিরাহিমপুর জামে মসজিদের ইমাম মো. আব্দুর রাজ্জাক এবং সিংড়ার শতকুঁড়ি উত্তরপাড়ার কৃষক জুয়েল রানা। এর মধ্যে আবুল হাসিম ও আব্দুর রাজ্জাকের কাছে ১০ লাখ টাকার চেক ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। জুয়েল রানাসহ অন্যদের টাকাও খুব শিগগিরই বুঝিয়ে দেয়া হবে।

গত সোমবার (১৮ এপ্রিল, ২০২২) ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘মেসার্স মমতাজ ইলেকট্রনিক্সে’ আনুষ্ঠানিকভাবে আবুল হাসিমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। সে সময় উপস্থিত ছিলেন দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব তাজুল ইসলাম বাবলু, ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন এবং দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দার আলী।

এর আগে ৯ এপ্রিল কানাইখালি ওয়ালটন প্লাজায় পৃথক একটি অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং আমিন খান।

নাটোর জেলা প্রশাসক বলেন, দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানি করে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে ওয়ালটন। জনসাধারণের উচিত দেশে তৈরি পণ্য কেনা ও ব্যবহার করা। এভাবে আমাদের সবার মিলিত প্রচেষ্টাতেই একটি দেশীয় প্রতিষ্ঠান বিশ্বজুড়ে মাথা উঁচু করে দাঁড়াবে।

আমিন খান বলেন, একটা পণ্য কিনে একজন ক্রেতা ১০ লাখ টাকা পেতে পারেন এমনটা আগে কল্পনাও করা যেত না। একমাত্র ওয়ালটনই ক্রেতাদের এমন সুবিধা দিচ্ছে। দেশকে যারা ভালোবাসেন তারা অবশ্যই দেশে উৎপাদিত পণ্য কিনবেন এমনটাই প্রত্যাশা।
আব্দুর রাজ্জাক বলেন, পণ্য কেনায় ক্রেতাদের জন্য দেয়া ওয়ালটনের এসব সুবিধার কথা আগে কিছুই জানতাম না। গ্রামের প্রায় সব ঘরেই ওয়ালটনের ফ্রিজ। তাদের পরামর্শে ডিজাইন ভালো লাগায় এবং কিস্তি সুবিধা থাকায় ওয়ালটনের ফ্রিজ কিনি। আল্লাহ’র কি কুদরত! একটা ফ্রিজ কিনেই ১০ লাখ টাকা পেয়েছি। ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটনকে ধন্যবাদ। ওয়ালটন বিশ্বের একটি শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে এই প্রত্যাশা করি।

১০ লাখ টাকা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আবুল হাসিম বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে আমার ভাগ্য বদলে গেলো। এই টাকা ভবিষ্যতের জন্য জমা রাখবো। এভাবে ক্রেতাদের নানান সুবিধা দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার ফ্রি পণ্য পাওয়ার সুযোগ দেয়া হচ্ছে।

ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবাসহ সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা রয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অন্যের ক্যাপচা সলভ করে সাইবার অপরাধে জড়াচ্ছেন না তো?
প্রযুক্তি পরামর্শ

অন্যের ক্যাপচা সলভ করে সাইবার অপরাধে জড়াচ্ছেন না তো?

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’
প্রযুক্তি সংবাদ

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’

দেশের সমস্যা সমাধানের শুরু হল ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস
নির্বাচিত

দেশের সমস্যা সমাধানের শুরু হল ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা
প্রযুক্তি সংবাদ

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা

১১২ মিলিয়ন ডলার দান করলেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

১১২ মিলিয়ন ডলার দান করলেন ইলন মাস্ক

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
প্রযুক্তি সংবাদ

গুগলের বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে
প্রযুক্তি বাজার

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 April 2022

ঈদে ডিজিটাল ক্যাম্পেইনে ব্যাপক সাড়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix