Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে স্ন্যাপচ্যাটের একগুচ্ছ ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন চুপচাপ থাকার পর বেশ আড়ম্বরের সঙ্গে জানান দিল কনটেন্ট শেয়ারিং ও মেসেজিং প্লাটফর্ম স্ন্যাপ। এবার ফেসবুককে টেক্কা দিতে বেশকিছু ফিচার নিয়ে হাজির হয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পিগাল। এর মধ্যে থাকছে নতুন ক্যামেরা ফিচার, গেমিং প্লাটফর্ম, নতুন ডেভেলপার টুল এবং আরো কিছু। খবর ম্যাশেবল।

২০১১ সালের সেপ্টেম্বরে কোম্পানির প্রতিষ্ঠা এবং ২০১২ সালের মে মাসে সিইও হিসেবে দায়িত্ব নিলেও স্পিগাল প্রথম জনসমক্ষে আসেন ২০১৭ সালে। এরপর গণমাধ্যমে আর তেমন কথা বলেননি তিনি। অর্থাৎ স্ন্যাপ বরাবরই কোম্পানির গোপনীয়তা রক্ষা করে গেছে। অবশেষে চলতি সপ্তাহে কোম্পানির ইতিহাসে বৃহত্তম উন্মুক্ত আয়োজন করা হয়। অংশীদারদের নিয়ে দিনব্যাপী এ ‘পার্টনার সামিটে’ কোম্পানির বড় পরিকল্পনার ঘোষণা আসে।

ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে প্রধান দুটি কৌশলের ইঙ্গিত দিয়েছে স্ন্যাপ। কৌশল দুটি হলো—অ্যাপে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখা এবং টিন্ডার ও হাউজপার্টির মতো কনটেন্ট শেয়ারিং অ্যাপের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্ন্যাপের উপস্থিতির ব্যাপক বিস্তৃতি ঘটানো। এছাড়া বহু প্রতীক্ষার পর স্ন্যাপ নতুন বিজ্ঞাপন নেটওয়ার্ক উন্মোচন করেছে।

এ ধরনের পরিকল্পনাকে বেশ সাহসী বলেই বর্ণনা করছেন প্রযুক্তিবিদরা। যদিও এতে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর পরিষ্কার কোনো সম্ভাবনা নেই এবং স্ন্যাপের ভবিষ্যৎ সম্পর্কেও সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

যদিও স্ন্যাপচ্যাটে নতুন গ্রাহক যুক্ত করার প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে। তাছাড়া বিশেষ করে তরুণদের ধরে রাখতে এবং তাদের কাছে আরো আকর্ষণীয় করতে স্ন্যাপ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

নতুন পদক্ষেপের মধ্যে কিশোর বয়সীদের দিকে আরো বেশি নজর দিচ্ছে স্ন্যাপ। কিশোরদের আরো বেশি আকৃষ্ট করতে এবং বেশি সময় ধরে রাখতে ‘টু সাইডস’-এর মতো ফিচার এবং নতুন গেমিং প্লাটফর্মের দিকে বেশি নজর দিচ্ছে কোম্পানি।

ক্যামেরা ফিচারেও কিছু আপডেট এসেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো অ্যাপের মধ্যেই বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারা।

এসব ফিচারের মাধ্যমে কিশোর ও তরুণদের আরো বেশি আকৃষ্ট করতে সক্ষম হবে বলেই ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ১৩-৩৪ বছর বয়সীদের ৭৫ শতাংশ এবং ১৩-২৪ বছর বয়সীদের ৯০ শতাংশকেই এ প্লাটফর্মে আনা সম্ভব হয়েছে। সিইও স্পিগালের দাবি, এ হার ফেসবুক অথবা ইনস্টাগ্রামের চেয়ে ঢের বেশি।

অ্যাপের বাইরে এতদিন স্ন্যাপের উপস্থিতি ছিল না। কোম্পানির প্রবৃদ্ধির পথে এটিকে বড় বাধা মনে করা হতো। এবার অংশীদারিত্বের ভিত্তিতে অন্যান্য স্থানেও স্ন্যাপকে পাওয়া যাবে। এর ফলে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা অ্যাপের ‘স্টোরিজ’ ফিচার থেকে টিন্ডার বা হাউজপার্টির মতো প্লাটফর্মে কনটেন্ট শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রামেও স্ন্যাপচ্যাটের ‘স্টোরিজ’-এর মতো একটি ফিচার আছে। কিন্তু স্ন্যাপচ্যাটের অত্যন্ত জনপ্রিয় এ ফিচারে এখন ক্রস প্লাটফর্ম সুবিধা যুক্ত হওয়ায় আরো বেশি ব্যবহারকারী যুক্ত হবে বলে আশা করা যায়।

সবশেষে স্ন্যাপের বিজনেস ফিচার ‘স্ন্যাপ অডিয়েন্স নেটওয়ার্ক’ কোম্পানির ব্যবসায় বড় ধরনের অবদান রাখবে বলেই ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে স্ন্যাপের বিজ্ঞাপনদাতারা অন্যান্য অ্যাপেও বিজ্ঞাপন দেখানোর সুযোগ পাবেন। ফেসবুকের একই ধরনের ফিচার রয়েছে। স্ন্যাপের এ ফিচার ঠিক কীভাবে কাজ করবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ফিচারটি যে কোম্পানির রাজস্ব আয় বহুলাংশে বাড়াবে, তাতে সন্দেহ নেই।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণা

ইতিহাসের ছোঁয়া মিলবে স্মার্টফোনে, এই হ্যান্ডসেটগুলি দেখে নিন
প্রযুক্তি সংবাদ

ইতিহাসের ছোঁয়া মিলবে স্মার্টফোনে, এই হ্যান্ডসেটগুলি দেখে নিন

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন

‘এডিট ফিচার’ এনেছে টুইটার, দিতে হবে টাকা
নির্বাচিত

‘এডিট ফিচার’ এনেছে টুইটার, দিতে হবে টাকা

ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে: বিশেষ সহকারী
টেলিকম

ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে: বিশেষ সহকারী

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

একটি ফিচার চালু করেছে। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’...

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix