Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের নতুন যত সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 April 2019
বিকাশের নতুন যত সেবা
Share on FacebookShare on Twitter

দেশের মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন আরো সহজ করতে বিকাশ অ্যাপে নিয়মিত যুক্ত হচ্ছে নতুন নতুন সেবা। অ্যাপল অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ হালনাগাদ করে এ সেবাগুলো নিতে পারছেন যেকোনো গ্রাহক। বিকাশ অ্যাপের নতুন ফিচার ও সেবাগুলো নিয়ে আজকের আয়োজন—

অ্যাড মানি: বর্তমানে বিকাশ অ্যাকাউন্টে টাকা যুক্ত করা একেবারেই সহজ হয়ে গেছে ‘অ্যাড মানি’ সেবার কল্যাণে। গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা যেকোনো লোকাল মাস্টার কার্ড থেকে নিজেই সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন নিমেষেই। এ সেবার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ইন লিমিট গ্রাহকের জন্য প্রযোজ্য হচ্ছে।

ব্যাংক থেকে বিকাশ: বর্তমানে ছয়টি ব্যাংকের গ্রাহক তাদের ব্যাংকের অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাংকিং সাইট থেকে নিজেই নিজের কিংবা পরিবার পরিজনের বিকাশ অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারছেন। ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসাবে যুক্ত করে তাত্ক্ষণিক এ অর্থ ট্রান্সফার করাও সম্ভব হচ্ছে। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অনলাইন ব্যাংকিং থেকে এখন বিকাশে টাকা ট্রান্সফারের সুবিধা নিচ্ছেন বিকাশ গ্রাহকরা।

কার্ড থেকে বিকাশ: বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো মাস্টারকার্ড (ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড) থেকে এখন বাড়তি কোনো খরচ ছাড়াই মুহূর্তে বিকাশ অ্যাকাউন্টে টাকা যুক্ত করা যাচ্ছে। বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ অপশন নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ এবং কার্ডের তথ্য, ব্যাংক থেকে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) এবং বিকাশ পিন নম্বর দিয়ে যেকোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা নিতে পারছেন বিকাশ গ্রাহকরা।

মুভি টিকেট: সিনেমা হলে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়া না পাওয়ার অনিশ্চয়তায় যারা থাকতে না চান, তাদের জন্য বিকাশ অ্যাপের একবারে নতুন সংযোজন মুভি টিকেট। অ্যাপ থেকে মুভি টিকেট অপশনে গিয়ে সিনেমা হল, সিনেমা, শোর সময় এবং টিকেটের ধরন নির্বাচন করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে মুভি টিকেট ক্রয়ের সুবিধা যুক্ত হয়েছে বিকাশ অ্যাপে।

পে বিল: বিকাশ অ্যাপ থেকে এখন বিল পরিশোধ একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। পল্লীবিদ্যুৎ, নেসকো, ডেসকো প্রিপেইড এবং বিটিসিএলসহ নানা ধরনের প্রতিষ্ঠানের ফি পরিশোধ সেবা এখন অ্যাপেই যুক্ত করা হয়েছে। এমনকি বিদ্যুৎ বিলের পরিমাণও বিকাশ অ্যাপ থেকে চেক করা যাচ্ছে। এর ফলে লাইনে দাঁড়িয়ে, বিদ্যুৎ অফিসের ঝক্কি ছাড়াই সারা দেশের লাখো গ্রাহক বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করছেন প্রতিনিয়ত।

মোবাইল রিচার্জ: বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার সেবা ছিল অনেক আগে থেকেই। তবে সম্প্রতি বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে মিলছে নতুন সুবিধা। বিভিন্ন মোবাইল কোম্পানির গ্রাহকদের জন্য বিকাশ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জে সংযুক্ত হয়েছে বান্ডেল অফার। ডাটা ও টকটাইম, কেবল ডাটা বা কেবল টকটাইমের জন্য রয়েছে অপারেটরভেদে নানা প্যাকেজ। ব্যবহারের ধরনভেদে গ্রাহক এ প্যাকেজগুলো নিতে পারছেন। এছাড়া প্যাকেজের মূল্য সব খরচসহ বিকাশ অ্যাপে প্রদর্শিত হচ্ছে। ফলে গ্রাহকের জন্য সিদ্ধান্ত নেয়া আরো সহজ হয়ে গেছে। পাশাপাশি প্যাকেজ না নিয়ে সরাসরি নিজের বা অন্য কারো মোবাইল রিচার্জের সুবিধা তো আছেই।

পেমেন্ট গেটওয়ে: বিকাশ অ্যাপ বা উইএসএসডি চ্যানেল ছাড়াও বিকাশ পেমেন্টকে গ্রাহকের জন্য আরো সহজ করতে পেমেন্ট গেটওয়ে সেবা যুক্ত হয়েছে। যেমন রাইড শেয়ারিং সেবা পাঠাও, সহজের সেবাগুলোর পেমেন্ট এখন বিকাশের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট গেটওয়ে থেকে সরাসরি অনুদান দেয়া যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে। এছাড়া বিভিন্ন অনলাইন কেনাকাটার মার্কেট প্লেস, মুভি টিকেটের ক্ষেত্রে ও বিকাশ পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করার সুবিধা নিতে পারছেন গ্রাহক। পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, পিন নম্বর ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে পেমেন্ট করতে পারেন গ্রাহক।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, প্রতিদিনের আর্থিক লেনদেন আরো সহজ, ঝামেলামুক্ত ও ক্যাশলেস করতে প্রয়োজনীয় সব সেবা একসঙ্গে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিকাশ। যেমন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে টাকা পাঠানোর সুবিধা আমরা এনেছি। শিগগিরই বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সুবিধাও চালু হবে। এমনিভাবে আর্থিক লেনদেনে গ্রাহকের জন্য আরো সুযোগ এবং সক্ষমতা তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছি আমরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসার ল্যাপটপের নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার ল্যাপটপের নতুন ল্যাপটপ

অ্যান্ড্রয়েডেও আসছে ‘এয়ারড্রপ’
নির্বাচিত

অ্যান্ড্রয়েডেও আসছে ‘এয়ারড্রপ’

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
টেলিকম

তিন মাসে মোবাইল গ্রাহক কমেছে ৪৬ লাখ

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স হিসেবে ‘ইকমা’ পুরস্কার পেলো ওয়ালটন ই-প্লাজা
প্রযুক্তি সংবাদ

বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স হিসেবে ‘ইকমা’ পুরস্কার পেলো ওয়ালটন ই-প্লাজা

নগদের অস্তিত্ব দেশ ও জনগণের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নগদের অস্তিত্ব দেশ ও জনগণের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2019

বিকাশের নতুন যত সেবা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix